Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জেলাশাসকদের বৈঠকের বোঝা কমাতে তৎপর নবান্ন

নজরে বাংলার জেলাশাসকেরা। কেননা তাঁদের ওপরেই চেপে বসেছে নিত্যদিনের বৈঠকের বোঝা। যার জেরে প্রশাসনিক কাজ তার স্বভাবসিদ্ধ গতি হারিয়েছে। এবার সেই জেলাশাসকদের ওপর থেকে এই বৈঠকের বোঝা কমিয়ে প্রশাসনিক কাজের গতি বাড়াতে সচেষ্ট হল নবান্ন, থুড়ি রাজ্য প্রশাসন।

Share:

নিজস্ব প্রতিনিধি: অতিমারির আগের ছবিটা ছিল আরও করুণ। কোভিড এসে সেই ছবি কিছুটা হলেও বদলেছে। কিন্তু কাজের গতি কী বেড়েছে? সম্ভবত না। কেননা রোজকার দিনে বৈঠলের বোঝা আর কিছুতেই কমছে না। গোদের ওপর বিষফাঁড়া হয়েছে অনলাইনের বৈঠক। দিন নেই রাত নেই, ছুটির দিন বলেও রেয়াত নেই। বৈঠক নিত্যদিনই লেগে রয়েছে। স্বাভাবিক ভাবেই কাজের চাপের পাশাপাশি ব্যক্তিগত জীবনও বৈঠকময় হয়ে উঠেছে। আর তাতেই ছন্দ তাল সুর সব কেটে যাচ্ছে জীবনের। তাই এবার নবান্নই উদ্যোগ হয়েছে বৈঠকের বোঝা কমাতে। নজরে বাংলার জেলাশাসকেরা। কেননা তাঁদের ওপরেই চেপে বসেছে নিত্যদিনের বৈঠকের বোঝা। যার জেরে প্রশাসনিক কাজ তার স্বভাবসিদ্ধ গতি হারিয়েছে। এবার সেই জেলাশাসকদের ওপর থেকে এই বৈঠকের বোঝা কমিয়ে প্রশাসনিক কাজের গতি বাড়াতে সচেষ্ট হল নবান্ন, থুড়ি রাজ্য প্রশাসন।

জানা গিয়েছে, জেলাশাসকদের ওপর থেকে বৈঠকের বোঝা কমাতে নবান্ন থেকে রীতিমত প্রতিটি দফতরের সচিবদের সতর্ক করে দেওয়া হয়েছে। এরপরেও যদি বৈঠকের সংখ্যা না কমে তাহলে সুনির্দিষ্ট আদেশনামাও আগামী দিনে প্রকাশ করতে পারে নবান্ন, এমনই ইঙ্গিত মিলেছে রাজ্যের শীর্ষ প্রশাসনিক মহল থেকে। কেননা তাঁরা জানতে পেরেছেন নিত্যদিনের বৈঠকের চাপে রীতিমতো হাসফাঁস করছেন জেলাশাসকেরা। এই বৈঠক চাপের ছবিটা ঠিক কেমন? জানা যাচ্ছে, মুখ্যসচিব নিজে সপ্তাহে বা দু’সপ্তাহে একবার জেলার কর্তাদের সঙ্গে বৈঠক করে পরিস্থিতির পর্যালোচনা করেন। তা বাদ দিয়ে প্রতি দিনই গড়ে ২-৩টি করে বিভিন্ন দফতরের সচিবের সঙ্গে বৈঠকে থাকতেই হয় জেলাশাসক বা জেলা প্রশাসনের অন্য কর্তাদের। সব মিলিয়ে মাসে অন্তত ৬০-৭০টি এমন বৈঠক হয়। রাজ্য স্তর থেকে যে নির্দেশ আসে, তা মহকুমা-ব্লক স্তরে পৌঁছে দিতে সেখানকার আধিকারিকদের সঙ্গেও কথা বলা দরকার। ফলে দৈনিক আরও একটি বা দু’টি অতিরিক্ত বৈঠক করতেই হয়। একেকটি বৈঠকের শুরু থেকে শেষ পর্যন্ত গড়ে এক ঘণ্টা সময় ধরলেও দিনে চার-পাঁচ ঘন্টা সময় বৈঠকেই কেটে যায়। প্রশাসনের শীর্ষ মহলের পর্যবেক্ষণ, এ ভাবে বৈঠকে সময় কাটলে অন্যান্য প্রশাসনিক কাজের ক্ষতি হবেই হবে।

গল্প এখানেই শেষ হয়ে যাচ্ছে না। জেলা শাসকদের কার্যালয় সূত্রে জানা জ্ঞিয়েছে, দুয়ারে সরকার এবং পাড়ায় সমাধান কর্মসূচি শুরু হওয়ার পর থেকে জেলা প্রশাসনগুলির কাজ এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে। এর ওপরে কোভিড পরিস্থিতিতে চিকিৎসা এবং টিকাকরণেও বাড়তি লোকবল নিয়োগ করতে হচ্ছে জেলাশাসকদের। তাই কাজের চাপ যেমন বেড়েছে, তেমনই কমেছে লোকবলও। প্রশাসনের খবর, এই পরিস্থিতিতে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী নিজেও চাইছেন, কাজের স্বার্থেই বৈঠকের আওতা থেকে জেলা-কর্তাদের যতটা সম্ভব মুক্ত রাখা হোক।দু’সপ্তাহে একবার বৈঠক করার ব্যাপারে ভাবনাচিন্তা করা হোক। ই-মেল, হোয়াটসঅ্যাপ, ফোন এবং সরকারি চিঠিপত্র সমন্বয় এবং নজরদারি এবং নির্দেশ আদানপ্রদানের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। ফলে বৈঠকের সংখ্যা কিছুটা কমলেও সমন্বয়ের প্রশ্নে সমস্যা তৈরি হবে না। সেই মনোভাবই পৌঁছে দেওয়া হয়েছে বিভিন্ন দফতরের সচিবের কাছে।

নির্বাচনী কাজে গাফিলতির অভিযোগে চার আধিকারিককে সাসপেন্ড করল নবান্ন

২২ অগস্ট রেলের অনুষ্ঠানে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী, নেপথ্যে কারণ কী?

নবান্ন অভিযান : বিশৃঙ্খলা, হাইকোর্টের নির্দেশ অমান্য, কনস্টেবলকে মার! ৫টি FIR দায়ের লালবাজারের

নবান্ন অভিযানে আহত পুলিশ কর্মীকে দেখতে এসএসকেএমে মনোজ ভার্মা

আরজি করের ঘটনায় সিবিআই তদন্ত নিয়ে ভিন্নসুর দিলীপের গলায়

বিজেপি ক্ষমতা কেন্দ্রিক পার্টি, বাঙালিকে শেষ করতে চাইছে, কটাক্ষ শিক্ষামন্ত্রীর

‘আমাদের পাড়া আমাদের সমাধান’ পরিষেবার প্রচার বৃদ্ধির নির্দেশ নবান্নের

শনিতে শুরু ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’, কী কী সুবিধা মিলবে?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00