কম খরচেই বাড়িতেই বানিয়ে নিতে পারেন কোল্ড কফি

Share:

নিজস্ব প্রতিনিধি : সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত সারাদিনের ক্লান্তি দূর করতে এককাপ চা বা কফি পেলে মন্দ হয়না। প্রতিদিনের ব্যস্ততা, স্ট্রেস দূর করতে একটু এনার্জি পাওয়ার জন্য চা বা কফির ওপরে অনেকেই ভরসা করেন। এখন আবার অনেকেই হট কফির বদলে কোল্ড কফি খেতে পছ্ন্দ করেন। তাই রেস্তোরাঁয় গেলে কোল্ডকফির ওপরেই ভরসা করেন অনেকে। কোল্ড কফি উইথ আইসক্রিমের লোভ সামলানো সহজ নয়।

কোল্ড কফি উইথ আইসক্রিম খেলে মোটা হওয়ার সম্ভাবনা রয়েছে। ওজন বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে কোল্ড কফির সঙ্গে আপস নয়। কোল্ডকফি খেয়ে ওজনকে নিয়ন্ত্রণে রাখতে চাইলে বাড়িতেই তৈরি করে নিতে পারেন। রেস্তোরাঁর কোল্ড কফি খেতে দাম অনেকটাই দিতে হয়। সেই ক্ষেত্রে বাড়িতে কোল্ড কফি বানিয়ে নিলে পরিমাণে অনেকটাই বেশি বানানো যায়। নিজের পছন্দ মতো উপকরণ কম বেশি করে সেটি বানিয়ে যতবার খুশি খাওয়া যেতে পারে।

উপকরণ- ওটস: ১ কাপ, আইস কিউব: ৪টি, খেজুর: ৩টি, কফি পাউডার: ১ চা চামচ, দারচিনির গুঁড়ো: ১ চা চামচ, জল: পরিমাণ মতো।

প্রণালী- প্রথমে ওটস, বীজ ছাড়ানো খেজুর, আইস কিউব ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নিতে হবে। এবার তার মধ্যে মিশিয়ে নিতে হবে কফি পাউডার, দারচিনি গুড়ো, পরিমাণমতো জল মিশিয়ে আরও একবার মিক্সিতে ঘুরিয়ে নিতে হবে। এরপরেই মিশ্রণটি গ্লাসে ঢেলে উপর থেকে আইস কিউব ছড়িয়ে পরিবেশন করতে হবে। বাড়িতে বসেই এনজয় করতে পারেন কোল্ড কফি।

খাদ্যতালিকায় রাখুন এই ছোট মাছগুলি, উপকার পাবেন একাধিক

ক্যান্সার প্রতিরোধে ৩০ মিনিট শরীর চর্চা, বিপদ থাকবে দূরে

খাবার পরেই চা খাওয়ার অভ্যাস? ডেকে আনছেন চরম বিপদ

৭ ধরনের খাবার খেলে ৭০ বছর বয়সেও শরীরে থাকবে তারুণ্যের জেল্লা

মাইগ্রেনের অসহ্য যন্ত্রণায় কাবু? ঘরে তৈরি করে নিন অব্যর্থ বাম

হাড়ের অসহ্য যন্ত্রনায় কাবু? ক্যান্সারের লক্ষণ নয়তো? আগে থেকে সাবধান হোন

খালিপেটে কারিপাতা খেলে কী উপকার মেলে?

বাড়ছে মধ্যপ্রদেশ? পেটের মেদ ঝরাতে খাবারে টানুন রাশ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]