বিশ্বকর্মা পুজোর জলসা বন্ধ করতে গিয়ে  দুর্গাপুরে আক্রান্ত পুলিশ কর্মী, গ্রেফতার ৮

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের আক্রান্ত হলেন পুলিশ কর্মী। এবার বিশ্বকর্মা পুজোর  রাতে মাইক বন্ধ করাতে গিয়ে আক্রান্ত হতে হল পুলিশ কর্মীকে। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে। অভিযোগ উঠেছে, বুধবার রাতে রাজ্যের ন্যাশনাল ভলান্টিয়ার ফোর্সের হেডকোয়ার্টারে লাউড স্পিকারে বাজছিল মাইক। আর সেই মাইক বন্ধ করতে গিয়ে আক্রান্তের শিকার হতে হল দুর্গাপুর কোকওভেন থানার এএসআই সঞ্জয় ঘোষকে।

আক্রান্ত অবস্থায় ওই পুলিশ কর্মীকে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চলছে তাঁর চিকিৎসা। আর এই ঘটনার পর দুর্গাপুর পুলিশ রাজ্যের ন্যাশনাল ভলান্টিয়ার ফোর্সের চার কর্মী সহ ৮ জনকে বৃহস্পতিবার গ্রেফতার করেছে। তাদের এদিন দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। অভিযুক্তদের ১২ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

এই ঘটনা প্রসঙ্গে আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি (দুর্গাপুর) সুবীর রায়    জানিয়েছেন, ‘ এনভিএফ হেডকোয়ার্টারের বাউন্ডারিতে প্রচণ্ড জোরে লাউড স্পিকার বাজানো হচ্ছিল। পুলিশ পৌঁছতেই মদ্যপ অবস্থায় তাঁদের ওপর হামলা চালায় এনভিএফএর কর্মীরা।  তাতেই গুরুত্বর জখম হন দুর্গাপুর কোকওভেন থানার এএসআই সঞ্জয় ঘোষ। ইতিমধ্যেই এই ঘটনার সঙ্গে জড়িত শীতল দাস, যোগেশ্বর গড়াই, নোরমান মিঁয়া, মনসারাম সোরেন, বিবেক রায়, সুদীপ্ত রায়, চন্দন লোহার ও দেবদাস কুণ্ডুকে গ্রেফতার করা হয়েছে।‘

গোরু পাচারের সন্দেহে বৃদ্ধকে হেনস্থা, গ্রেফতার বিজেপি যুবনেতা

দুর্গাপুরের লাউদোহায় পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণ, আহত ১ শিশু

দুর্ঘটনায় থমকে গেল গবেষণা, দিল্লির হাসপাতালে প্রয়াত দুর্গাপুরের ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক

চিকিৎসায় গাফিলতি ঘিরে উত্তেজনা, দুর্গাপুরে হাসপাতালে চলল গুলি, গ্রেফতার ৪

প্রকাশ্যে মহিলাদের গলা থেকে হার ছিনতাই, অবশেষে ধরা গেল দুষ্কৃতীদের

চাকরি বাতিল একই স্কুলের ৮ শিক্ষকের, মাথায় হাত

১ মিনিটে গড়গড়িয়ে ৫৮টি জীবজন্তুর বৈজ্ঞানিক নাম বলে গিনেস রেকর্ডসে ঠাঁই দুর্গাপুরের একরত্তির

দিনেদুপুরে এটিএম ভেঙে লুটের চেষ্টা, পুলিশের হাতে পাকড়াও দুই ‘গুণধর’

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]