নিজস্ব প্রতিনিধিঃ এটিএম ভেঙে লুটের চেষ্টা করল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার দিনেদুপুরে এমনই ঘটনা ঘটল দুর্গাপুর নিউ টাউনশিপ থানার বিধাননগর এলাকায়। ইতিমধ্যেই এই ঘটনার সঙ্গে যুক্ত দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ । তাদেরকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে। তবে এদিনের এটিএম লুটের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ছড়িয়ে পড়েছে উত্তেজনা ।
পুলিশ সূত্রে খবর, এদিন সকাল সাড়ে ১০ টা নাগাদ দু’জন দুষ্কৃতী বাইক নিয়ে এডিডিএ মার্কেটে একটি বেসরকারি ব্যাঙ্কের এটিএমে আসে । এরপর স্ক্রু ড্রাইভার দিয়ে তারা এটিএম মেশিন খোলার চেষ্টা করে। আর এই ঘটনা প্রথমে নজরে আসে এক সাফাইকর্মীর । সঙ্গে সঙ্গে তিনি ‘চোর চোর’ বলে চিৎকার করা শুরু করে দেন । এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা ।
তাতেই লাভের লাভ হল হল না । এক ফুল বিক্রেতার সহযোগিতায় দুষ্কৃতীকে পাকড়াও করে দুই দুষ্কৃতীকে । খবর পেয়ে ঘটনাস্থলে আসে নিউ টাউনশিপ থানার বিধাননগর পুলিশ। এরপর সিসিটিভি ফুটেজ থেকে দুষ্কৃতীদের গ্রেফতার করেছে পুলিশ । তবে এখন তাদের পরিচয় জানা যায়নি । প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ওই দুই দুষ্কৃতী ভিন রাজ্যের বাসিন্দা। ইতিমধ্যেই তাদের জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে পুলিশ । স্বাভাবিকভাবেই দিনদুপুরে এটিএম ভেঙে লুটের চেষ্টার ঘটনায় বাইরে থাকা নিরাপত্তারক্ষী বাহিনীর ভুমিকা নিয়ে উঠছে প্রশ্ন ।