Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে চিতাবাঘের শরীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আলিপুরদুয়ার থেকে উদ্ধার হল রক্তাক্ত চিতাবাঘের দেহ। এই খবর প্রকাশ্যে আসতেই ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন জলদাপাড়া বনবিভাগের কর্মীরা।  জানা গিয়েছে, আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জটেশ্বর-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের শ্মশান ঘাট এলাকার রাস্তা  থেকে উদ্ধার হয়েছে চিতাবাঘের   রক্তাক্ত দেহ। এদিন সকালে কিছু প্রয়োজনে বেশ কয়েকজন ওই এলাকা থেকে যাচ্ছিল। আর সেই সময় তাদের চোখে পড়ে চিতাবাঘটির নিথর শরীর।  চিতাবাঘটির মুখ থেকে রক্তক্ষরণের স্পষ্ট চিহ্ন পাওয়া গিয়েছে।

খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছে যান জলদাপাড়া বনবিভাগের অন্তর্গত মাদারিহাট রেঞ্জের কর্মীরা। পৌঁছয় ফালাকাটা থানার পুলিশও। ইতিমধ্যেই ওই চিতাবাঘের দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে চিতাবাঘের এই দেহ নিয়ে বনদফতরের আধিকারিকরা জানিয়েছেন,  এটা কোনও স্বাভাবিক মৃত্যু নয়। সম্ভবত আঘাত পেয়ে মৃত্যু হয়েছে চিতাবাঘের। কারণ, ওই চিতাবাঘের শরীরে মিলেছে আঘাতের  চিহ্ন। জলদাপাড়া বনবিভাগের সহকারি বন্যপ্রাণ সহায়ক নভোজিৎ দে জানিয়েছেন,’ ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।  যদিও মৃত্যুর কারণ নিয়ে সমস্ত সম্ভাবনাই ক্ষতিয়ে দেখা হচ্ছে।‘

এরআগে গত ২০২২ সালে  আলিপুরদুয়ার জেলার বীরপাড়ায় পূর্ণবয়স্ক চিতাবাঘের দেহ উদ্ধার হয়। সে বারের ঘটনাস্থল ছিল আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার অন্তর্গত তুলসিপাড়া চা বাগান এলাকা। এছাড়াও ২০২২ সালে  তরাই-ডুয়ার্স এলাকায় আগেও একাধিকবার চিতাবাঘের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে বারবার কি করে চিতাবাঘের মৃত দেহ উদ্ধার হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।   

পাখির চোখ বিধানসভার ভোট, আলিপুরদুয়ারে পাঁচ ব্লক সভাপতিকে সরিয়ে দিল তৃণমূল নেতৃত্ব

বিধানসভার ভোট প্রস্তুতি শুরু করলেন অভিষেক, প্রথমদিন বৈঠক কোচবিহার ও আলিপুরদুয়ারের নেতৃত্বের সঙ্গে

৩ বছরের শিশুকে টেনে নিয়ে গেল চিতা, ডুয়ার্সের চা বাগানে চাঞ্চল্য

সুখবর, মাত্র ৯৯৯ টাকায় এসি বাসে ডুয়ার্স ও ভূটান ভ্রমণ

জামাইষষ্ঠীতে মৎস্যজীবীদের জালে ৪৫ কেজির বাঘা আড়, দাম কত জানেন

ফালাকাটায় হাতির হানায় সদ্যোজাত-সহ একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু

‘অপারেশন সিঁদুর’-এর নামে রাজনৈতিক হোলি চলছে, প্রধানমন্ত্রীকে নিশানা মমতার

‘মণিপুর ২ বছর ধরে জ্বলছে, সেখানে কী করেছেন?’, মুর্শিদাবাদ প্রসঙ্গ তুলতেই মোদিকে সপাটে জবাব মমতার

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00