Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৩ বছরের শিশুকে টেনে নিয়ে গেল চিতা, ডুয়ার্সের চা বাগানে চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি, ডুয়ার্স: ডুয়ার্সের চা বাগানে ফের চিতাবাঘের হানা। ৩ বছরের শিশুকে তুলে নিয়ে যাওয়ায় ছড়িয়েছে  চাঞ্চল্য। ঘটনাস্থলে হাজির বন দফতর ও পুলিশ।

জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় বানারহাট থানার অন্তর্গত কলাবাড়ি চা বাগানে হানা দেয় চিতাবাঘ। বাড়ির সামনের রাস্তায় দাদুর সঙ্গে বসেছিল তিন বছরের আয়ুষ কালান্দি। বাড়ির পাশ্ববর্তী ঝোঁপ থেকে আচমকাই একটি চিতাবাঘ বেড়িয়ে এসে শিশুটিকে তুলে নিয়ে যায়। হঠাফ ঘটনাটি ঘটে যাওয়ায় প্রথমে বিষয়ি বুঝে উঠতে পারেননি শিশুটির দাদু। পরে শিশুটিকে বাঁচানোর চেষ্টা করলেও পারেননি।

চিতাটি শিশুটিকে তুলে নিয়ে যাওয়ার পরে চিৎকার করতে থাকে শিশুটির দাদু। তাঁর চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। কিন্তু ততক্ষণে নাগালের বাইরে চলে গিয়েছে চিতাটি। শিশুটিকে নিয়ে গভীর জঙ্গলের ভিতরে চলে গিয়েছে বলে জানা যায়। এরপর স্থানীয়রা শিশুটির খোঁজে তল্লাশি শুরু করে ওই জঙ্গলে। অনেক সময় পরে চা বাগানের ১৮ নম্বর সেকশনে পাওয়া যায় শিশুটির নিথর দেহ।

ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে অনুমান। চিতার হানার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে বিন্নাগুড়ি বন বিভাগের কর্মীরা। তাঁরা ঘটনাস্থলে পৌঁছতেই তাঁদের ঘিরে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, গত এক বছরে একই ধরনের একাধিক ঘটনা ঘটেছে। বার বার এই ঘটনা ঘটার পরেও বন দফতরের পক্ষ থেকে করোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বানারহাট থানার বিশাল পুলিশ বাহিনী। চিতাবাঘের হানায় প্রাণহানি হওয়ায় চা বাগান এলাকাগুলিতে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।

জলপাইগুড়িতে চিতার হানায় গুরুতর জখম ৩ পুলিশকর্মী

জঙ্গল সাফারির মাঝে আচমকাই চিতাবাঘ দর্শন, ভয়ে আঁতকে উঠলেন পর্যটকরা

হোমগার্ডের ওপর হামলার বদলা, যোগীরাজ্যে চিতাবাঘকে পিটিয়ে খুন করল স্থানীয়রা

ঘুটঘুটে অন্ধকার, তার মধ্যেই হানা ভয়ঙ্কর চিতার, তার পরে যা ঘটল…

চিতাবাঘের হামলায় বরাত জোরে প্রাণে রক্ষা জিম্বাবোয়ের ক্রিকেটারের

রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে চিতাবাঘের শরীর

শিশুকে টেনে নিয়ে গেল চিতাবাঘ, অতঃপর…

চিতাবাঘের পিঠে চেপে বসে আছে ব্যক্তি! কেউ তুলছে সেলফি! কারণ জানলে অবাক হবেন

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00