Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তৃণমূলের বিজয় মিছিলে পুলিশের গুলি! উত্তেজনা কালিয়াচকে

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কালিয়াচক থানার বিশাল পুলিশবাহিনী

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের প্রকাশ্যে রাজ্যের শাসকদলের গোষ্ঠীসংঘর্ষ। ঘটনার জেরে উত্তপ্ত মালদাহ। তৃণমূলের বিজয় মিছিল ঘিরে দলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের সময় পুলিশের বিরুদ্ধে গুলিচালনার অভিযোগ উঠেছে মালদহের কালিয়াচকে। অভিযোগ, তৃণমূলের মিছিল থেকে পুলিশকর্মীদের উপর হামলা করা হয়। তাতে এক পুলিশকর্মী আহত হওয়ায় তার পাল্টা হিসাবে গুলি চালায় পুলিশ। শুক্রবার গোটা ঘটনা ঘিরে উত্তেজনা ছড়াল কালিয়াচকে। যদিও গুলিচালনার কথা অস্বীকার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানা এলাকার এক নম্বর ব্লকে।
জানা গিয়েছে, তৃণমূলের দুই গোষ্ঠীর সংর্ঘষে চলেছে গুলি। শুক্রবার ছিল কালিয়াচক ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান গঠনের দিন। প্রধান গঠনের পর তৃণমূল কর্মী সমর্থকরা বিজয় মিছিল করছিল। অভিযোগ সেই সময় দলের অন্য গোষ্ঠীর লোকেরা অশান্তি পাকায়। এই ঘটনায় ইচ্ছাকৃত ভাবেই একপক্ষ পুলিশের ওপর হামলা চালায়। ঘটনায় পুলিশ কর্মী এসআই নিত্যানন্দ সাহা আহত হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কালিয়াচক থানার বিশাল পুলিশবাহিনী।

এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে, পুলিশ গুলি চালায়। যদিও জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন, ‘গুলি চালানোর কোনও ঘটনা ঘটেনি। একটু উত্তেজনা সৃষ্টি হয়েছিল বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।’

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

SSC ভবন আসার আগেই আটক সুমন বিশ্বাস, অভিযান রুখতে প্রস্তুত পুলিশ

শিশু মৃত্যুকে ঘিরে অগ্নিগর্ভ হাওড়া, জিটি রোডে বিক্ষোভ, মোতায়েন পুলিশ ও র‍্যাফ

মর্মান্তিক মৃত্যু, জমি বিবাদ ঘিরে পুলিশের মারে মৃত্যু বৃদ্ধের, অবরোধ বিক্ষোভ

বাংলাদেশি মডেল শান্তা পালকে ভুয়ো নথি তৈরি করে দেওয়ার ঘটনায় মেমারি থেকে গ্রেফতার আরও এক

নাবালিকাদের দিয়ে দেহব্যবসা, ৪ জনকে ২০ বছরের সাজা আদালতের

নবান্ন অভিযান আটকাতে প্রস্তুত পুলিশ, সচল মঙ্গলাহাটও

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00