ফের স্থগিত হয়ে গেল বারাসত ফ্লাইওভার সংস্কারের কাজ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বারাসতের ফ্লাইওভার সংস্কারের কাজ শুরু হওয়ার কথা ছিল শুক্রবার। সেই মতো জেলা প্রশসনের তরফে নেওয়া হয়েছিল  প্রস্তুতি। কিন্তু আচমকাই এদিন সকালে পুলিশের তরফে জানান হয়, শুরু হবে না বারাসতের ফ্লাইওভারে সংস্কারের কাজ । টানা এক মাসের জন্য পুরো বিষয়টি  পিছিয়ে দেওয়া হয় ।

এই প্রসঙ্গে বারাসত জেলার পুলিশ সুপার জানিয়েছেন, ‘বর্তমানে বেলঘরিয়ার ফ্লাইওভার বন্ধ আছে। কারণ , বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে এবং কল্যাণী এক্সপ্রেসওয়ে মধ্যে চলছে সংস্কারের কাজ। এই পরিস্থিতিতে যদি বারাসাত ফ্লাইওভার বন্ধ করা হয় তাহলে পণ্যবাহী ট্রাক থেকে বিভিন্ন রুটের বাসের যাত্রাপথে অসুবিধা হবে। তাতে বারাসাতে দেখা দেবে যানজট। সেইজন্য জেলাশাসকের সঙ্গে কথা হয়েছে। এরপর সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপাতত কিছুদিনের জন্য স্থগিত রাখা হয় বারাসতের ফ্লাইওভারে সংস্কারের কাজ ।‘

উল্লেখ্য, গত দুই  আগেও সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বারাসতের ফ্লাইওভারে সংস্কারের। কিন্তু শেষ পর্যন্ত হয়নি সংস্কারের কাজ। এই নিয়ে শহরের বাসিন্দা থেকে ফ্লাইওভারের নীচে হকার ব্যবসায়ীদের দাবি, এ ভাবে বারবার সংস্কারের সিদ্ধান্ত নেওয়ার পরেও তা বদল করা হচ্ছে। ফলে যে কোনও সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তারপরেই সিদ্ধান্ত নেওয়া হয় শুক্রবার থেকে শুরু হবে বারাসত ফ্লাইওভারের ৩২টি পিলারের সংস্কারের কাজ। কিন্তু এবার ফের শেষ মুহূর্তে সংস্কারের দিন পিছিয়ে দেওয়া হলো।

পরকীয়ার ফাঁদ! বারাসত পুলিশ জেলায় ৫ মাসে পলাতক ৫০০ গৃহবধূ

কম্বল সরাতেই পচাগলা মহিলার দেহ, স্বামী কোথায়? মৃত্যু ঘিরে ধোঁয়াশা

পাকিস্তানের হয়ে ফেসবুকে পোস্ট করে গণপিটুনির শিকার, অভিযুক্তকে বাঁচাতে এসে মার খেল পুলিশ   

বিধ্বংসী অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা বারাসতের জেলাশাসক দফতরে

ট্রলি-কাণ্ডের মা ও মেয়েকে তোলা হল বারাসত কোর্টে,নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ

সর্বনাশ! গুলেন বারি সিনড্রোমে রাজ্যে প্রথম বলি বারাসতের ছাত্র

অশান্তির জেরে স্ত্রীকে কুড়ুল দিয়ে কোপ! রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ল মহিলা, পলাতক স্বামী

পুকুরে ভাসছে প্লাস্টিক মোড়া টুকরো টুকরো দেহাংশ, বারাসাতে শোরগোল

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]