Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মুর্শিদাবাদে প্রতিমা নিরঞ্জন করতে গিয়ে জলে ডুবে মৃত ৩

বিজয়া দশমীতে প্রতিমা নিরঞ্জন করতে গিয়ে দুটি পৃথক ঘটনায় জলে ডুবে মৃত্যু হল তিন জনের। বুধবার দুটি ঘটনা ঘটেছে মুর্শিদাবাদ জেলায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজয়া দশমীতে প্রতিমা নিরঞ্জন করতে গিয়ে দুটি পৃথক ঘটনায় জলে ডুবে মৃত্যু হল তিন জনের। বুধবার দুটি ঘটনা ঘটেছে মুর্শিদাবাদ জেলায়। উমার বিদায়বেলায় এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার প্রতিমা নিরঞ্জনের সময় মুর্শিদাবাদ জেলার সাটুইয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে মোট দুই জনের। এদিনই মুর্শিদাবাদের সামসেরগঞ্জ এলাকার ধুলিয়ানেও এক ব্যক্তির জলে ডুবে মৃত্যু হয়। ধুলিয়ানের এলাকার কাঞ্চনতলা গঙ্গাঘাটে এই মর্মান্তিক ঘটনা ঘটে। প্রতিমা নিরঞ্জন করতে গিয়ে নৌকা থেকে জলে পড়ে গিয়ে ডুবে যান ওই ব্যক্তি। এরপর তাঁর মৃত্যু হয় বলে দাবি স্থানীয়দের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম অমিত সিংহ। তিনি ধুলিয়ান পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের রায়গঞ্জের বাসিন্দা ছিলেন বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে সামশেরগঞ্জ থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে তড়িঘড়ি। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে তদন্তকারীরা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে জলে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে, তবে কেউ তাঁকে ঠেলে ফেলে দিয়েছে না কি অন্য কোনওভাবে মৃরত্যু হয়েছে তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

অন্যদিকে বীরভূম জেলার লোবা কালি মন্দিরে পুজো দেওয়ার পরে বুধবার অজয় নদে স্নান করতে নেমে জলে তলিয়ে যান এক যুবক। মৃত যুবকের নাম কালীচরণ দত্ত। ৪০ বছর বয়স তাঁর। জানা গিয়েছে, ভীমগড়ের ইসগড়া গ্ৰাম থেকে ১২ জন যুবক ওইদিন লোবা কালি মন্দিরে পুজো দিতে আসেন। পুজো দেওয়ার পর অজয় নদে স্নান করতে নেমে মৃত্যু হয় কালীচরণের। দুবরাজপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিউড়ি হাসপাতালে পাঠায়।

আরামবাগ থেকে গোঘাট! অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধারে চাঞ্চল্য

হাতুড়ে ডাক্তারের কীর্তি, গর্ভপাতে প্রাণ গেল তরুণীর

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের আত্মহত্যার পিছনে ইউনূসের প্রেস সচিবের হাত?

কোচবিহারে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ছেলে খুনে গ্রেফতার শার্প শুটার

ডায়াগনস্টিক সেন্টারে যুবকের রহস্যমৃত্যু! মানসিক চাপে আত্মহত্যা বলে দাবি পরিবারের

মর্মান্তিক! উত্তর দমদমে ঘরের মধ্যে জলে ডুবে মৃত্যু শিশুকন্যার

ক্ষুধার রাজ্যে গাজায় অনাহার-ইজরায়েলি হামলায় প্রাণ গেল ৭৬ জনের

মর্মান্তিক! তিন জেলায় ১৩ জনের প্রাণ কাড়ল আচমকা বজ্রপাত

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00