Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নৈহাটির বড়মা এবার ১০১ ভরি সোনা ও ২০০ কেজি রুপোর গয়নায় সেজে উঠবেন

এবার বড়মা সেজে উঠবেন ১০১ ভরি সোনা ও ২০০ কেজি রুপোর গয়নায়। সকাল থেকেই কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়েই মাকে গয়না পড়ানোর পালা শুরু হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই কালীপুজো(Kali Puja)। আর নৈহাটির(Naihati) বড়মা’র(Boro Maa) কথা কে না জানে। লাখো মানুষের ভিড়ে আগামিকাল সরগরম হয়ে উঠবে নৈহাটির বড়মার মন্দির সংলগ্ন এলাকা। সেই ভিড় সামাল দিতে হিমসিম খায় প্রশাসন। শয়ে শয়ে পুলিশ দিয়েও সেই ভিড় সামাল দেওয়া যায় না। এই অবস্থায় পুলিশের বাড়তি নজরদারি থাকছে খোদ বড়মার গয়না নিয়েও। কেননা তথ্য বলছে এবার বড়মা সেজে উঠবেন ১০১ ভরি সোনা ও ২০০ কেজি রুপোর গয়নায়(101 Bhori Gold and 200 kg Silver Jewellery)। গত বছরই বড়মা’র পুজোর ১০০ বছরে পা দিয়েছে। এবার ১০১তম বছর। ঘটনা হচ্ছে আগামিকাল কালীপুজো হলেও বড়মার কাছে গত ২৪ তারিখ থেকেই শুরু হয়ে গিয়েছে মানতের পুজো দেওয়া। এদিন অর্থাৎ বুধবার ৩০ অক্টোবর পর্যন্ত চলবে সেই মানতের পুজো। আগামিকাল ফলপ্রসাদ ও সন্দেশের পুজো নেওয়া হবে। আগামিকাল রাত ১১টায় পুজোতে বসবেন পুরোহিত। রাত ১টা নাগাদ হবে অঞ্জলি। তার পর শুরু হবে ভোগপ্রসাদ বিতরণ। চলতি বছরে ৪ হাজার কিলো ভোগের আয়োজন থাকছে বলে জানিয়েছে মন্দির কমিটি।

আরও পড়ুন, উপনির্বাচনের ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন

বাংলায় বিখ্যাত ও জাগ্রত দেবী কালী হলেন নৈহাটির বড়মা। এক অমোঘ টানে প্রতি বছর লাখো ভক্ত মানত করেন, পুজো দেন, ভিড় করেন মাকে একঝলক শুধু দেখার জন্য। নৈহাটির অরবিন্দ রোডের ধর্মশালা বড় কালী ঠাকুরকেই স্থানীয়রা বড়মা বলে ডাকেন। সেই মানতের সূত্রেই প্রতি বছর মায়ের কাছে সোনা আর রূপোর হয়না পড়ে। অনেকেই মানত করেন, সেই মানত পূর্ণ হলে তাঁরা মাকে গয়না দেন। বছরের পর বছর ধরে সেই গয়না পড়তে পড়তে এখন মায়ের ১০১ ভরি সোনা ও ২০০ কেজি রুপোর গয়না হয়ে গিয়েছে। সেই সোনা আর রূপোর গয়না দিয়েই এবার সেজে উঠবেন নৈহাটির বড়মা। সবথেকে বড় কথা নৈহাটির বড়মার গায়ের গয়না থেকে ভোগ, পুজোর সামগ্রী, পুজোর সমস্ত খরচ করে থাকেন সাধারণ ভক্তরা। এই পুজো সার্বজনীন হলেও কারও কাছ থেকে কখনও চাঁদা বা দক্ষিণা নেওয়া হয় না। শোনা যায়, বড় মা সোনা ও রূপা ছাড়া আর কোনও ধাতুর অলঙ্কার পরেন না। তাই ভক্তরাই মনোবাসনা পূরণ করার জন্য বিভিন্ন সময় সোনা ও রুপোর গয়না মানত হিসেবে দিয়ে থাকেন। হিসেব বলছে, প্রায় দেড় কোটি টাকার গয়না পড়েন বড় মা। প্রতিবছর কালীপুজোয় সেই গয়না পরিয়ে পুজো করা হয়। স্বর্ণালঙ্কারে সেজে ওঠেন বড়মা।

আরও পড়ুন, ধনতেরাসের রাতে শব্দবাজির দাপটে কাঁপলো কলকাতা

বড়মার পুজো শুরু না হলে নৈহাটির কোন পুজো শুরু হয় না। একদিন নয়, টানা পাঁচদিন ধরে চলে বড়মার উপাসনা। নিরঞ্জনের দিন দেবীমূর্তিকে ফুলের সাজে সাজিয়ে গোটা এলাকায় বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়। স্থানীয়দের মতে, বড় মায়ের বিসর্জন না হওয়া পর্যন্ত নৈহাটির অন্য কোনও কালীমূর্তিকে বিসর্জন করা যায় না। নৈহাটিতে বড়মা’র পুজো ভবেশ চক্রবর্তী স্থাপন করেছিলেন। তাই এই দেবীকে ভবেশ কালীও বলা হয়। প্রথমে সকলে ভবেশ কালীই বলে ডাকতেন, তারপর বিশালাকার মূর্তির জন্য সবাই বড়মা বলে ডাকতে শুরু করেন। এই কালী মূর্তির আকারে ও উচ্চতায় বিরাট, প্রায় ২১ ফুটের কাছাকাছি উচ্চতা। আগামিকাল সকাল থেকেই কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়েই মাকে গয়না পড়ানোর পালা শুরু হবে। মায়ের সারা শরীর ঢাকা পড়বে সোনা আর রূপোর গয়নায়। একইসঙ্গে সকাল থেকেই শুরু হয়ে যাবে গঙ্গা স্নান করে মায়ের থানে আসার দণ্ডিকাটার পালা।

ভয়ঙ্কর পরিস্থিতি!নৈহাটিতে বিষাক্ত গ্যাস লিক,তীব্র শ্বাসকষ্টে ভুগছে স্থানীয়রা

শুভেন্দুর মিছিলের আগেই জোর ধাক্কা, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান আড়াইশো কর্মীর

পুলিশ কমিশনার বদল হতেই নৈহাটিতে তৃণমূল কর্মী খুনে গ্রেফতার ১

মঙ্গলবার নৈহাটিতে বড়মা’র দরবারে মমতা

জগদ্ধাত্রী পুজো কেটে যাওয়ার পরেও ফের ঐতিহ্যবাহী কালীপুজো হয় বাংলারই এই জায়গায়

চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু নৈহাটির যুবকের, ঘটনার জেরে গ্রেফতার ২০

নৈহাটির বড়মাকে অর্পণ করা ১৫ কেজি ফল পেলেন হাসপাতালের রোগীরা

কালীপুজোয় অশান্তি রুখতে আরও তৎপর রাজ্য পুলিশ, কড়া নজরদারি সোশ্যাল মিডিয়ায়

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00