Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শুভেন্দুর মিছিলের আগেই জোর ধাক্কা, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান আড়াইশো কর্মীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তৃণমূলকর্মী সন্তোষ যাদবকে খুনের ঘটনায় নৈহাটি জুড়ে  ছড়িয়েছে উত্তেজনা । শুক্রবার খুনের ঘটনার নেপথ্যে বিজেপি যোগ রয়েছে এই দাবি তুলেই পথে নেমেছিল শাসকদল। এরপরেই এলাকায় বেছে বেছে কিছু বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ ওঠে । তাতে  নৈহাটিতে শুভেন্দু অধিকারি মিছিলে ডাক দেন । আর তারআগেই দেখা গেল অন্যচিত্র । 

শুভেন্দুর মিছিলের আগেই  নৈহাটি লাগোয়া হালিশহরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রায় আড়াইশো কর্মী । এই প্রসঙ্গে শাসকদলের তরফে জানান হয়েছে, প্রায় ২৫০ বিজেপি নেতা–কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন।  তাদের মধ্যে রয়েছেন, বিজেপি নেতা রবি চৌধুরী, মুন্না সাউ, রাজেশ সাউ, মুন্না রাজভর, ১৯ নম্বর ওয়ার্ডের বুথ সভাপতি রাজু চৌধুরী, মনোজ রাজভর মত এলাকার শীর্ষস্থানীয় বিজেপি নেতৃত্বরা । তবে এই নিয়ে এখন পর্যন্ত বঙ্গ বিজেপির তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি । 

অন্যদিকে বীজপুরের বিধায়ক জানিয়েছেন, ‘বিজেপি মানেই যে ভাঁওতাবাজি । তাই সকল কর্মী তৃণমূলে যোগদান করছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মযজ্ঞে এবার তারা  সামিল হচ্ছেন।’ তবে এই বিষয় নিয়ে মুখ না খুলেই নৈহাটিতে মিছিল করে শাসক দল এবং পুলিশকে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি । 

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00