Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নৈহাটির বড়মাকে অর্পণ করা ১৫ কেজি ফল পেলেন হাসপাতালের রোগীরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাংলার বিখ্যাত ও জাগ্রত দেবীদের মধ্যে রয়েছেন নৈহাটির বড়মা। কালী পুজো উপলক্ষে অগণিত মানুষ আসেন মায়ের কাছে পুজো দিতে। এবারও দেখা গিয়েছে সেই একই চিত্র। তাই লক্ষ লক্ষ ভক্ত মায়ের কাছে পুজোর জন্য ফল অর্পণ করেছেন।  শুক্রবার পর্যন্ত ফল জমা পড়েছে  প্রায় ১৫ হাজার কেজি ।

এই সমস্ত ফল সবটাই বিতরণ করা হয়েছে  শহর সংলগ্ন হাসপাতালগুলোতে। নৈহাটি শহরের হাসপাতাল ছাড়াও কল্যাণী ও গঙ্গার ওপারে চুঁচুড়া হাসপাতালেও তা দেওয়া  হয়েছে  মায়ের পুজোর ফল। শুধু তাই নয় বড়মার প্রসাদ স্বরূপ সেই ফল গিয়েছে এলাকার বৃদ্ধাশ্রম, অনাথ আশ্রমেও। মন্দির কর্তৃপক্ষের তরফে জানান হয়েছে, ‘প্রতি বছরের মতো এবারও মায়ের ফল বিতরণ  কর্মসূচি হয়। শনিবার পর্যন্ত প্রায় চার হাজার কেজি প্রসাদ ভক্তদের মধ্যে বিতরণ করা হয়েছে। প্রতিবারের মত এবারেও স্থানীয়  সংলগ্ন এলাকার বৃদ্ধাশ্রম, অনাথ আশ্রমেও।‘

উল্লেখ্য, দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও পৌঁছে গিয়েছে  নৈহাটির বড় মা কালীর মাহাত্ম্যের কথা। প্রতিবছরই তাই লক্ষাধিক ভক্ত সমাগম ঘটে বড় মা কালীর পুজো দেখতে। সুউচ্চ ২১ ফুটের মূর্তির পাশাপাশি, বড়মার সারা গায়ে পড়ানো স্বর্ণালংকার দেখতেও  ভিড় জমান ভক্তরা। বলা বাহুল্য , আগামীকাল সোমবার বিকেল চারটের সময় পরম্পরা মেনে নৈহাটিতে সবার আগে হবে বড়মার নিরঞ্জন।

শনিতেও দেদার বাজির তাণ্ডব, কলকাতায় রেকর্ড গড়ল বায়ু দূষণ

কালীপুজোতে উধাও শ্যামাপোকা, কারণ জানলে চমকে উঠবেন

শব্দ বাজির তাণ্ডবে অসুস্থ একের পর এক অবলা প্রাণী

মা কালীকে জড়িয়ে ধরে হাউহাউ করে কাঁদলেন কল্যাণ

কলকাতায় কালীপুজোর রাতে দেদার ফাটল শব্দবাজি, গ্রেফতার ২৯২

২ বছর পর পুজোতে থাকছেন অনুব্রত, কত ভরিতে সাজবেন ‘কেষ্টর কালী’ ?

মা কালীকে বিসর্জন দিতে গিয়ে কালীর কোলে বিলীন হয়েছিলেন রামপ্রসাদ 

৪০০ বছর আগে ডাকাতদের হাত ধরে শুরু হয়েছিল এই কালী পুজো

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00