Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভয়ঙ্কর পরিস্থিতি!নৈহাটিতে বিষাক্ত গ্যাস লিক,তীব্র শ্বাসকষ্টে ভুগছে স্থানীয়রা

Share:

নিজস্ব প্রতিনিধি : কারখানার বিষাক্ত গ্যাস লিক করে অসু্স্থ হয়ে পড়েছে স্থানীয়রা। আতঙ্কে বাড়ির রান্নার গ্যাসও বন্ধ করে দিয়েছে তারা। ঘটনাটি ঘটেছে নৈহাটির মামুদপুর গ্রাম পঞ্চায়েতের রাজেন্দ্রপুর মোড় এলাকায়।ইতিমধ্যেই ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছেছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে তারা।ঘটনাস্থলে পৌঁছেছে শিবদাসপুর থানার পুলিশ।অসুস্থদের প্রত্যেককে ভর্তি করা হয় হাসপাতালে।

স্থানীয় সূত্র অনুযায়ী, রবিবার রাত থেকেই নৈহাটির মামুদপুর গ্রাম রাজেন্দ্রপুর মোড় এলাকায় একটি বরফ তৈরির কারখানা থেকে হঠাৎই বিষাক্ত গ্যাস নির্গমন শুরু হয়। বিষাক্ত গ্যাস আশেপাশে ছড়িয়ে পড়তেই শ্বাসকষ্ট শুরু হয় স্থানীয়দের। এই ঘটনায় বহু জন অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে শিশুও রয়েছে। এরপরই খবর দেওয়া হয় পুলিশে।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, রবিবার রাত থেকে রাজেন্দ্রনগরের বরফ তৈরির কারখানাটি থেকে গ্যাস লিক হচ্ছিল।সোমবার সকাল হতেই অ্যামোনিয়া গ্যাসের বিষাক্ত আবহাওয়ায় বিপদ বাড়ে।পরিস্থিতি সামাল দিতে দমকল বাহিনী এসেছে। চরম ভোগান্তি হচ্ছে সকলের। প্রশাসনরে কাছে অনুরোধ তারা যেন সহযোগীতার জন্য এগিয়ে আসে। এতগুলো মানুষের জীবন নিয়ে টানাটানি। এই ঘটনার পুরো তদন্ত হোক। পাল্টা পুলিশ জানিয়েছে, প্রাথমিক বিপদ কাটলে কারখানাটির নিরাপত্তা যথাযথ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হবে।

পুলিশ সূত্রে খবর, রাজেন্দ্রনগর এলাকা বরফ তৈরির ওই কারখানার ভিতরে অ্যামোনিয়া গ্যাসের একটি ট্যাঙ্ক রয়েছে। রবিবার গভীর রাতে কোনওভাবে সেই ট্যাঙ্কে ছিদ্র দিয়ে বিষাক্ত গ্যাস বেরতে থাকে। ক্রমে অ্যামোনিয়ার ‘বিষ’ গোটা এলাকায় ছড়িয়ে পড়ে। রাতে ঘুমের মধ্যেই বাসিন্দাদের চরম ভোগান্তিতে পড়তে হয়। অ্যামোনিয়ার ঝাঁজাল গন্ধে বাসিন্দাদের ঘুম ভেঙে যায়। অনেকের শ্বাসকষ্ট শুরু হয়। রাতদুপুরেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে ভিজে রুমাল নাকে-মুখে বেঁধে নেন।

শুভেন্দুর মিছিলের আগেই জোর ধাক্কা, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান আড়াইশো কর্মীর

পুলিশ কমিশনার বদল হতেই নৈহাটিতে তৃণমূল কর্মী খুনে গ্রেফতার ১

মঙ্গলবার নৈহাটিতে বড়মা’র দরবারে মমতা

চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু নৈহাটির যুবকের, ঘটনার জেরে গ্রেফতার ২০

নৈহাটির বড়মা এবার ১০১ ভরি সোনা ও ২০০ কেজি রুপোর গয়নায় সেজে উঠবেন

পঞ্জাবে বরফ তৈরির কারখানা থেকে গ্যাস লিক, নিহত ১  

ভোট সপ্তমী শেষ হতেই ভাটপাড়া-নৈহাটিতে বোমাবাজি

৪ বছরের ছেলেকে খুন করে আত্মঘাতী মা

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00