Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বঙ্গে এবার ৪ হাজার কোটিতে ১৪ হাজার নয়া রাস্তার পরিকল্পনা

এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলার বুকে নতুন করে ১৪ হাজারটি নতুন রাস্তা তৈরির সিদ্ধান্ত নিয়েছে। এর জন্য খরচ হবে ৪ হাজার কোটি টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরের প্রথম দিকেই রাজ্যের(West Bengal) ২২টি জেলার ২৯, ৪৭৫টি গ্রামের মধ্যে দিয়ে ‘পথশ্রী-রাস্তাশ্রী’ প্রকল্পের(Pathasree Rastasree Project) মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) নেতৃত্বাধীন সরকার ১২ হাজার কিমি রাস্তা নির্মাণের কাজ শুরু করে। পঞ্চায়েত নির্বাচনের(Panchayat Election) আগে পরে করে সেই সব রাস্তার কাজ শেষও হয়েছে। কিন্তু তারপর থেকেই ‘সরাসরি মুখ্যমন্ত্রী’-তে প্রচুর মানুষ ফোন করে নবনির্মিত ওই সব রাস্তার নাম নিয়ে বহু অভিযোগ জানিয়েছেন। মানুষের সেই সব অভিযোগ ও মতামতকে গুরুত্ব দিয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলার বুকে নতুন করে ১৪ হাজারটি নতুন রাস্তা তৈরির সিদ্ধান্ত নিয়েছে। এর জন্য খরচ হবে ৪ হাজার কোটি টাকা। লোকসভা নির্বাচনের(General Election 2024) আগেই সেই রাস্তার কাজ শুরু করতে চায় রাজ্য সরকার। 

‘সরাসরি মুখ্যমন্ত্রী’ প্রকল্প চালু হওয়ার পর থেকেই রাজ্যের সরকারি নানা প্রকল্প নিয়ে বা নানা পরিষেবা ও অন্যান্য সমস্যা নিয়ে নিত্যদিন ফোন করেন। রাস্তাঘাট থেকে জল, আবাস থেকে সরকারি প্রকল্পের পরিষেবা সবকিছু নিয়েই দাবিদাওয়া ও অভিযোগ আসে সেখানে। সেই ক্ষেত্রেই দেখা যাচ্ছে, ‘পথশ্রী-রাস্তাশ্রী’ প্রকল্পের মাধ্যমে যে সব রাস্তা নির্মীত হয়েছে সেই সব রাস্তার মধ্যে কিছু রাস্তার মান খুব খারাপ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রাস্তাঘাট নিয়ে বেশি সরব মানুষজন। সেই বিষয়টি মুখ্যমন্ত্রীর গোচরেও এসেছে। তিনি তাই সিদ্ধান্ত নিয়েছেন, ওই সব অভিযোগ বা আবেদনকে ফেলে না রেখে তা সরজমিনে খতিয়ে দেখার। দেখা যায় ওই সব অভিযোগের যথেষ্ট সারবত্তা রয়েছে। এরপরেই মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেই বাংলার বুকে নতুন করে আরও ১৪ হাজার রাস্তা তৈরি হবে। এর জন্য ৪ হাজার কোটি টাকার খরচ ধরাও হয়েছে।

একই সঙ্গে নবান্ন সূত্রে জানা গিয়েছে, ‘পথশ্রী-রাস্তাশ্রী’ প্রকল্পের মাধ্যমে চলতি বছরের প্রথম দিকে গ্রামের রাস্তা তৈরির সময় ১০০ দিনের কাজের প্রকল্পের নথিভুক্ত বা Jobcard Holders-দের কাজ দেওয়া হয়েছিল, এবারেও ঠিক একই ভাবে এই ১৪ হাজার রাস্তা তৈরির ক্ষেত্রেও তাঁদের কাজ দেওয়া হবে। কেন্দ্র সরকারের ভুল পদক্ষেপের দরুন গ্রামবাংলায় ১০০ দিনের কাজ বন্ধ। আবাসের টাকাও আটকে রেখেছে কেন্দ্র। এই অবস্থাতেও গ্রামীণ উন্নয়নের কাজ থমকে রাখতে নারাজ মুখ্যমন্ত্রী। গ্রামের যোগাযোগ ব্যবস্থাকে তাই প্রাধান্য দিয়ে সড়ক নির্মাণ ও সংস্কার করা্র ওপর বিশেষ জোর দিচ্ছেন তিনি। সেই সূত্রেই বাংলায় নতুন করে ১৪ হাজারটি রাস্তা তৈরির সিদ্ধান্ত নিয়েছেন তিনি।  

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

মেয়ো রোডের সমাবেশ থেকে ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে সুর চড়ালেন মমতা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00