ফিফা ক্রম তালিকায় শীর্ষে স্পেন, আর্জেন্টিনা -ব্রাজিল কত নম্বরে?

Share:

নিজস্ব প্রতিনিধি : ২০২৬ এ হবে ফুটবল বিশ্বকাপ। এখনও ঢেড় সময় বাকি। বলা চলে ১৮ মাস। এটি অনুষ্ঠিত হবে আমেরিকা, মেক্সিকো ও কানাডাতে। এটি বিশ্বকাপের ২৩ তম আসর। কিন্তু সেই বিশ্বকাপকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে জোর উত্তেজনা।

এই বিশ্বকাপকে ঘিরে স্বাগতিক দেশ কানাডা, মেক্সিকো এবং আমেরিকা নিজেদের প্রস্তুতি জোরদার করছে। যদিও টুর্নামেন্টের শুরু হতে এখনও এক বছরের বেশি সময় বাকি। সেই হিসেবে প্রস্তুতিও শুরু করতে হবে। এদিকে, বিশ্বকাপ বাছাইপর্ব কনমেবল, কনকাকাফ, সিএএফ এবং এএফসি অঞ্চলে পুরোদমে চলছে।

এদিকে ইউরোপের বিশ্বকাপ বাছাইপর্ব এখনও শুরু হয়নি। দলগুলো উয়েফা নেশন্স লিগ খেলছে। তবে তাদের পারফরম্যান্স দিয়ে শক্তিমত্তার আভাস দেখা গিয়েছে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ১২টি করে ম্যাচ হয়ে গেছে। আগামী মার্চের আগে আন্তর্জাতিক সূচি না থাকায় দল গোছানোর জন্য দেড় বছরেরও কম সময় পাচ্ছে দেশগুলো। তবে দলগুলোর পারফরম্যান্স মূল্যায়ন করে বিশ্বকাপের একটি র‌্যাঙ্কিং প্রস্তুত করেছে। ওই র‌্যাঙ্কিংয়ে সবার শীর্ষে আছে সর্বশেষ ইউরো চ্যাম্পিয়ন স্পেন। কাতার বিশ্বকাপের পর কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা তালিকায় ফেবারিট হিসেবেই জাগয়া পেয়েছে। ফ্রান্সও আছে ফেবারিটের তালিকায়। তবে বিপাকে আছে ব্রাজিল ও বেলজিয়াম।

তবে পাওয়ার র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় চমক দেখিয়েছে ইতালি ও কলম্বিয়ার ফিরে আসা। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি টানা দুই বিশ্বকাপে খেলার সুযোগ পায়নি। কাতার বিশ্বকাপের আগে ইউরো জিতলেও শেষ পর্যন্ত বিশ্বকাপের টিকিট কাটতে ব্যর্থ হয় তারা। এবার আবারও নিজেদের ছন্দ ফিরে পেয়েছে আজ্জুরিরা। তারা পাওয়ার র‌্যাঙ্কিংয়ের ৭ এ জায়গা করে নিয়েছে।

তবে চমক দেখিয়েছে লাতিনের দেশ কলম্বিয়া। তারা আছে ৯ এ। কাতার বিশ্বকাপের রানার্সআপ ফ্রান্সকে ৫ এ রাখা হয়েছে। ৬ এ আছে পর্তুগাল। ৮ এ জায়গা পেয়েছে নেদারল্যান্ডস।২০২৬ মেক্সিকো, আমেরিকা ও কানাডা বিশ্বকাপের আগে সময়টা ভালো যাচ্ছে না ব্রাজিলের। বিশ্বকাপ বাছাইপর্বে তারা ১০ এ জায়গা পেয়েছে। বেলজিয়াম আছে ১৪ নম্বরে। ক্রোয়েশিয়া আছে ১২তে। বিশ্বকাপের স্বাগতিক কানাডা ১৩ ও আমেরিকা আছে ১৫ নম্বরে।

বিশ্বকাপ শুরুর মুখেই চাকরি হারালেন সৌদি আরবের কোচ রেনার্ড

বিশ্বকাপের জন্য প্রস্তুত, বাছাইপর্বের চূড়ান্ত দল ঘোষণা করল আর্জেন্টিনা

জীবন্ত মানুষের মাংস খেয়ে বেঁচে থাকে এই পরজীবী, মেক্সিকোতে প্রকাশ্যে ৫০৮৬টি কেস

রাস্তায় পড়ে ছয় জনের ধড়হীন মুণ্ড, হাড় কাঁপানো কাণ্ড মেক্সিকোয়

কানাডার মাটিতে বসেই চলছে ভারত বিরোধী চক্রান্ত, খালিস্তানি জঙ্গিদের নিয়ে বড় তথ্য প্রকাশ

মেক্সিকোয় নেশামুক্তি কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু ১২ জনের

দিল্লি-অটোয়া সঙ্ঘাত তুঙ্গে, জি-৭ সম্মেলনে মোদিকে আমন্ত্রণই জানাল না কানাডা

চলতি বছরেই চাকরি হারাবেন ৭০ লক্ষ, হাড়হিম তথ্য প্রকাশ আন্তর্জাতিক শ্রম সংস্থার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]