টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়লেন নাজমুল হোসেন শান্ত, দৌড়ে এগিয়ে আছেন কে ?

Share:

নিজস্ব প্রতিনিধি : টি-টোয়েন্টি ফর্ম্যাটে অধিনায়কত্ব ছাড়লেন শান্ত। নিজের ব্যাটিং নিয়ে আরও মনোযোগী হতেই এমন সিদ্ধান্ত নিলেন শান্ত। তবে এই দফায় আপাতত টি-টোয়েন্টি ক্রিকেটের দায়িত্ব থেকেই সরে আসছেন তিনি। তবে টেস্ট এবং ওয়ানডে অধিনায়কত্ব চালিয়ে যাবেন।

সম্প্রতি বাংলাদেশের ক্রিকেটে ‘অধিনায়কত্ব’ নিয়ে তুমুল চর্চা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরেই শিরোনামে ঘোরাফেরা করছেন শান্ত। এর আগে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকেই অধিনায়কত্ব ছেড়ে দিতে চেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু সেটা গুঞ্জন থেকে আর বাস্তব হয়নি।

এই নিয়ে বিসিবির এক শীর্ষ কর্তা জানান, ‘শান্ত শেষ পর্যন্ত আমাদের জানিয়ে দিয়েছে সে আর টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়ক থাকছে না। আর আমরা সেটা মেনে নিয়েছি, কারণ আমাদের এই মুহূর্তে টি-টোয়েন্টি ম্যাচ নেই। তবে কোনো ইনজুরি সমস্যা না থাকলে নাজমুল টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে অধিনায়ক থাকবে। এই বিষয়ে আমাদের কথা হয়েছে।’

এদিকে শান্তর অনুপস্থিতিতে বাংলাদেশের টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়কের দৌড়ে এগিয়ে আছেন লিটন কুমার দাস। বর্তমানে ব্যাট হাতে ধুঁকতে হলেও উইকেটের পেছনে আর অধিনায়কত্বের দিক থেকে বেশ ছন্দে আছেন লিটন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার অধিনায়ক ভূমিকা বেশ মুগ্ধ করেছিল ক্রিকেটভক্তদের। যদিও টি–টোয়েন্টি অধিনায়ক হিসেবে এখনই কারও নাম ঘোষণা না হলেও কে আসতে পারেন নেতৃত্বে তা নিয়ে লিখিত কিছু জানা যায় নি বিসিবির পক্ষ থেকে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে টাইগারদের টি টোয়েন্টি দলে ঠাঁই হল না সৌম্য-শান্ত’র

বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন নাজমুল হোসেন শান্ত

অভিমানে টাইগারদের টেস্ট অধিনায়কত্ব ছাড়ছেন নাজমুল হোসন শান্ত!

শান্তর সেঞ্চুরিতে ভর করে শ্রীলঙ্কাকে বড় টার্গেট, ২৯৬ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

লড়লেন শুধু শান্ত, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২৩৬ রানে থামল বাংলাদেশ

সোমবার আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নামার আগেই জোর ধাক্কা টাইগার শিবিরে

হারের ধাক্কা সামলানোর আগেই দুঃসংবাদ বাংলাদেশ শিবিরে

শান্তর পর কে হবেন বাংলাদেশের নতুন অধিনায়ক ?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]