হারের ধাক্কা সামলানোর আগেই দুঃসংবাদ বাংলাদেশ শিবিরে

Share:

নিজস্ব প্রতিনিধি : আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে তিক্ততার স্বাদ পেয়েছে বাংলাদেশ। ৯২ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। হারের যন্ত্রণা না ঘুচতেই আরও এক বড় ধাক্কা অপেক্ষা করছে বাংলাদেশ দলের জন্য। তা হল  দ্বিতীয় ওয়ানডেতে দলে থাকছে না অভিজ্ঞ মুশফিকুর রহিম। দলের এমন বিপদে হাল ধরতে এগিয়ে আসবে মুশফিকুর, এমনটা এখন রুপকথার দেশ। কেননা ফিল্ডিংয়ের শেষ দিকে বাঁ হাতের আঙুলে চোট পেয়েছেন মুশফিক।

যখন আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে সাত নম্বরে ব্যাট করতে নামেন মুশফিক,তখনই প্রশ্ন উঠেছিল এত পরে কেন ব্যাট করতে এলেন মুশি। সাধারণত, তিন ৪-৫ নম্বরে ব্যাট করে থাকেন। দলের এমন বিপদে হাল ধরতে এতো দেরিতে কেন উইকেটে আসলেন মুশফিক ? পরে জানা গেল বাঁ হাতের আঙুলে চোট পেয়েছেন তিনি।আঙুলের সেই চোটের ব্যথা সারাতে ও প্রাথমিক চিকিৎসার জন্য কিছুটা পরে ব্যাটিংয়ে নামতে হয়েছে মুশফিককে। তবে পরে পরীক্ষা নিরীক্ষা শেষে জানা গেছে আঙুলের হাড়ে চিড় ধরেছে মুশফিকের।যা আজ আরও কিছু পরীক্ষা নিরীক্ষা শেষে বিস্তারিত জানা যাবে। তবে এই অবস্থায় মুশফিকের দ্বিতীয় ওয়ানডেতে খেলা এক রকম অনিশ্চিতই বলা চলে।

উইকেটকিপার এই ব্যাটারকে নিয়ে পরবর্তী ম্যাচে অনিশ্চয়তার বিষয়টি জানিয়েছিলেন। এই নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, ‘গতকাল রাতেই আমি জানতে পেরেছি। যেহেতু ফ্র্যাকচার, সেহেতু দ্বিতীয় ম্যাচ মাঠে নামা নিয়ে এখনও কিছু বলা যাচ্ছে না।আজকে কিছু পরীক্ষা নিরীক্ষা আছে সেগুলো হলেই বাকিটা জানা যাবে।’

উল্লেখ্য, বুধবার সিরিজের প্রথম ওয়ানডেতে সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৪ বলে ২৩৫ রানে অলআউট হয়েছিল আফগানিস্তান। জবাবে রান তাড়া করতে নেমে ৩৪ ওভার ৩ বলে ১৪৩ রানে থেমে গেছে বাংলাদেশ। ৩ উইকেটে ১৩১ থেকে আর ১২ রান যোগ করতেই বাকি ৭ উইকেট হারিয়ে অলআউট হয়েছে নাজমুল হোসেন শান্তরা।

ভারতের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি, চিন থেকে ১২টি j-10c যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

ধন্যি মেয়ে, এবার ডক্টরেট হলেন সৃজিত ঘরণী মিথিলা

বাংলাদেশ থাকা পাকিস্তানিদের ফেরত নেওয়ার দাবি জানাল ঢাকা, নীরব পাক বিদেশ মন্ত্রী

মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য ক্ষমা চাওয়া হবে না, সাফ জানালেন পাক বিদেশ মন্ত্রী

৬ জন অলরাউন্ডার নিয়ে এশিয়া কাপের জন্য তৈরি আফগানিস্তান

দেশত্যাগের বর্ষপূর্তির দিনেই প্রতীকি ফাঁসিতে ঝোলানো হলো শেখ হাসিনাকে

হায়রে বাংলাদেশ! শেখ মুজিবের ছবি টাঙানোয় বরখাস্ত প্রধান শিক্ষিকা

একাত্তরের মুক্তিযুদ্ধে পাক সেনাদের খুন-ধর্ষণকে সমর্থন ইউনূসের আইন উপদেষ্টার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]