Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Euro 2024: হাঙ্গেরিকে হারিয়ে শেষ ষোলোয় জার্মানি

Share:

নিজস্ব প্রতিনিধি: স্কটল্যান্ডের পরে হাঙ্গেরিকে হারিয়ে ইউরো কাপের শেষ ষোলোয় পৌঁছে গেল স্বাগতিক দেশ জার্মানি। বুধবার রাতে স্টুটগার্টে হাঙ্গেরিকে ২-০ গোলে হারাল জার্মানি। দলের হয়ে জয়সূচক গোল করলেন জামাল মুসিয়ালা ও অধিনায়ক ইলকাই গুন্ডোয়ান। আর এদিন জয়ের সঙ্গে সঙ্গেই ইউরোয় হাঙ্গেরির কাছে শেষ আট প্রতিযোগিতায় না হারার রেকর্ড গড়লেন টনি ক্রুসরা।

এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে স্বাগতিকরা। তিন মিনিটের মাথায় আন্তোনিয়ো রুডিগারের কাছ থেকে পাওয়া পাস থেকে গোলের সুবর্ণ সুযোগ মিস করেন কাই হাভার্ৎজ। ১১ মিনিটের মাথায় ফের সুযোগ নষ্ট করেন হাভার্ৎজ। তাঁর শট বাঁচিয়ে দেন হাঙ্গেরির গোলরক্ষক গুলাসি। কিন্তু মুহুর্মুহু আক্রমণের মুখে হাঙ্গেরির রক্ষণ দুর্গের পতন ঘটে। ২২ মিনিটের মাথায় জার্মান অধিনায়ক গুন্ডোয়ান গোললাইনের কাছ থেকে বল টেনে এনে জামাল মুসিয়ালাকে লক্ষ্য করে পাস বাড়ান। প্রায় ফাঁকা গোলে বল ঠেলে দলকে ১-০ গোলে এগিয়ে দেন তরুণ প্রতিভাবান স্ট্রাইকার। গোল খাওয়ার পরে খানিকটা তেড়েফুঁড়ে নেমেছিল হাঙ্গেরি। ২৪ মিনিটের মাথায় জার্মানির বক্সের খানিকটা দূর থেকে ডোমিনিক সোবোজলাইয়ের নেওয়া শট কোনও মতে ডান দিকে ঝাঁপিয়ে বাঁচান জার্মান গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ের। তবে তার পরেই রক্ষণাত্মক হয়ে পড়ে হাঙ্গেরি। গোল শোধের চেয়ে গোল না খাওয়ার দিকেই বেশি নজর দিয়েছিলেন হাঙ্গেরির খেলোয়াড়রা। প্রথমার্ধের শেষের দিকে গোলের সুযোগ নষ্ট করেন মুসিয়ালা। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় জার্মানি।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেন গুন্ডোয়ান-মুসিয়ালা-টনি ক্রুস ও রুডিগাররা। নিজেদের মধ্যে ছোট ছোট পাস খেলে তাঁরা পৌঁছে যাচ্ছিলেন হাঙ্গেরির রক্ষণে। যদিও কাজের কাজ করতে পারেননি। বেশ কয়েকটি শট বাঁচিয়ে দলের নিশ্চিত পতন রোধ করেন হাঙ্গেরির গোলরক্ষক। সময় গড়াতেই আক্রমণের ঝাঁজ বাড়ানোর চেষ্টা করেন সোবোজলাইরা। আর তেমনই এক আক্রমণ থেকে বল পেয়ে ম্যাচের ৬৭ মিনিটে হাঙ্গেরির রক্ষণকে ছিন্নভিন্ন করে গোল করে ব্যবধান বাড়ান জার্মান অধিনায়ক ইলকাই গুন্ডোয়ান। ম্যাচের শেষের লগ্নে গোল শোধের দুরন্ত সুযোগ পেয়েছিল হাঙ্গেরি। পরাস্তও হয়েছিলেন জার্মান গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ার। কিন্তু শেষ মুহুর্তে গোললাইন সেভ করে দলের পতন রোধ করেন জোশুয়া কিমিখ। দুই ম্যাচে প্রতিপক্ষের জালে সাত বার বল জড়ানো জার্মানিকে পুরনো ছন্দেই দেখা যাচ্ছে।

ফ্রান্সের বিরুদ্ধে ইয়ামালের গোলই ইউরো কাপের সেরা, ঘোষণা উয়েফার

ইউরোয় দ্বিতীয় সেমিফাইনালে ডাচদের মুখোমুখি হ্যারি কেইনরা

‘দলের হারের জন্য আমিই দায়ী’, জানালেন ফ্রান্সের কোচ

স্পেনকে ভয় পাওয়ার কিছু নেই, জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী গ্রিজম্যান

ইউরো কাপে ইংল্যান্ডের জয়ে থেমে গেল জকোভিচের খেলা

শেষ চারে যাওয়ার লড়াইয়ে তুর্কিদের মুখোমুখি ডাচরা

শেষ চারে যাওয়ার লড়াইয়ে সুইজারল্যান্ডের মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড

শুক্রবার মধ্যরাতে রোনাল্ডো, এমবাপের মধ্যে লড়াই, মুখিয়ে গোটা বিশ্ব

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00