Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মার্কিন যুক্তরাষ্ট্রকে হারিয়ে জয়ী দক্ষিণ আফ্রিকা

Share:

নিজস্ব প্রতিনিধি: টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের প্রথম ম্যাচেই আমেরিকার বিরুদ্ধে সহজ জয় তুলে নিল দক্ষিণ আফ্রিকা। বুধবার রাতে প্রথমে ব্যাট করে কুইন্টন ডি’কক ও আইডেন মার্করামের ঝোড়ো ব্যাটিংয়ের চার উইকেট হারিয়ে ১৯৪ রান তুলেছিল প্রোটিয়া। জবাবে ছয় উইকেট হারিয়ে ১৭৬ রান  তুলতে সক্ষম হয় আমেরিকা। ব্যর্থ হয়েছে আন্দ্রেজ গাউসের দুরন্ত লড়াই। 

অ্যান্টিগুয়ার সৃআর ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে এদিন টসে জিতে প্রথমে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে পাঠান আমেরিকার অধিনায়ক অ্যারন জোনস। তৃতীয় ওভারেই ধাক্কা খায় প্রোটিয়ারা। ব্যক্তিগত ১১ রানে সাজঘরে ফেরেন রেজা হেন্ড্রিক্স। এর পরে দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে কার্যত তাণ্ডব চালাতে শুরু করেন কুইন্টন ডি’কক ও অধিনায়ক আইডেন মার্করাম। দুজনের মারমুখী ব্যাটিংয়ের ফলে লাইন-লেংথ হারিয়ে ফেলেন আমেরিকার বোলাররা। ১৩ তম ওভারে বল করতে এসে দক্ষিণ আফ্রিকাকে জোড়া ধাক্কা দেন হরমিত সিং। দ্বিতীয় বলে ডি’ককে (৭৮) ফিরিয়ে ১১০ রানের জুটি ভাঙেন। পরের বলেই শূন্য রানে ফেরান ডেভিড মিলারকে। ১৫ তম ওভারে সৌরভ নেত্রাভালকারের বলে ফিরে যান প্রোটিয়া অধিনায়ক আইডেন মার্করাম। তিনি করেন ৩২ বলে ৪৬। এর পরে পঞ্চম উইকেটে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান হাইনরিখ ক্লাসেন ও ত্রিস্তান স্টাবস। দুজনে ৫ ওভারে ৪৪ রান তোলেন। ক্লাসেন ২২ বলে ৩৬ এবং স্টাবস ১৬ বলে ২০ রান করেন।

জয়ের জন্য ১৯৫ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ঝড় তোলেন মার্কিন যুক্তরাষ্ট্রের দুই গোড়াপত্তনকারী ব্যাটার স্টিভেন টেলর ও আন্দ্রেজ গাউস। আস্কিং রান রেট নিয়ন্ত্রণে রাখার লক্ষ্য নিয়েই ব্যাট করতে থাকেন দুজনে। চতুর্থ ওভারে টেলরকে (২৪) ফিরিয়ে জুড়ি ভাঙেন কাগিসো রাবাডা। এর পরে নীতীশ কুমার (৮), কোরে অ্যান্ডারসন (১২) এবং অ্যারন জোনসরাও (০) দ্রুত সাজঘরে ফেরেন। পরে চাপে পড়ে যায় আমেরিকা। একা কুম্ভ হয়ে লড়াই চালিয়ে যেতে থাকেন গাউস। শায়ান জাহাঙ্গীর মাত্র তিন রানে সাজঘরে ফেরার পরে গাউস ও হরমিত জুটি বেঁধে পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন। দুজনে ষষ্ঠ উইকেটে ৯১ রান যোগ করে প্রোটিয়াদের রক্তচাপ বাড়িয়ে তোলেন। শেষ পর্যন্ত ১৯তম ওভারে বল করতে এসে হরমিতকে (৩৮) ফিরিয়ে জুটি ভাঙেন কাগিসো রাবাডা। শেষের দিকে মরিয়া চেষ্টা চালিয়েছেন গাউস। কিন্তু জয় এনে দিতে পারেননি দলকে। ১৭৬ রানেই থমকে যায় আমেরিকা।

ভারতের কাছে চুনকাম, বিশ্বকাপ থেকে বিদায় নিল বাংলাদেশ

পাক ক্রিকেটে অবসরের মিছিল, ৪৮ ঘণ্টায় অবসর নিলেন ইতিহাসের সবচেয়ে লম্বা খেলোয়াড় সহ ৩

নিউজিল্যান্ডের বিরুদ্ধে কতটা তৈরি ভারতের মেয়েরা? সন্ধ্যায় শুরু হবে ম্যাচ

‘অবসর নয়’, নিজের দেশের হয়ে বিশ্বকাপ খেলতে চান রাসেল

লজ্জা! মাত্র ১০ রানে অলআউট, টি- ২০ ম্যাচে রেকর্ড গড়ল এশিয়ার এই দেশ

অস্ট্রেলিয়া ক্রিকেটে শুরু গৃহযুদ্ধ, বিশ্বকাপে ব্যর্থতা নিয়ে বিস্ফোরক স্টার্ক

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরলেন রোহিতরা, বিমানবন্দরে সমর্থকদের উল্লাস

বিশ্বকাপের সেরা একাদশে ভারতের ছয় খেলোয়াড়, অধিনায়ক রোহিত

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00