Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দুরন্ত বুমরা, পাকিস্তানকে ৬ রানে হারিয়ে জয়ী ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি, নিউইয়র্ক: রোহিত শর্মা-বিরাট কোহলিরা ব্যাট হাতে জ্বলে উঠতে ব্যর্থ হয়েছিলেন। মাত্র ১১৯ রানেই গুঁড়িয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। সবাই ভেবে নিয়েছিলেন সহজেই ম্যাচ পকেটে পুরবেন বাবর আজমরা। কিন্তু রবিবার রাতে তার উল্টোটাই হল। যশপ্রীত বুমরার আগুন ঝরানো বোলিংয়ে ধরাশায়ী হল পাকিস্তান। ছয় রানে জিতে গ্রুপ শীর্ষে রইল রোহিতরা। পর পর দুই ম্যাচ হেরে শেষ আটে ওঠা কঠিন করে ফেললেন বাবর আজমরা। 

নিউইয়র্কের নাসাউয়ের কাউন্টি স্টেডিয়ামে জয়ের জন্য ১২০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে সতর্ক হয়েই ব্যাট করতে থাকেন পাকিস্তানের দুই গোড়াপত্তনকারী ব্যাটার মহম্মদ রিজওয়ান ও বাবর আজমরা। যদিও শুরু থেকেই আগুন ঝরাতে থাকেন যশপ্রীত বুমরা। তাঁর বল খেলতে গিয়ে নাকানি-চোবানি খান দুই পাক ওপেনার। শুরুতেই বুমরার বলে রিজওয়ানের ক্যাচ ফস্কান শিভম দুবে। পঞ্চম ওভারে পাক অধিনায়ককে সাজঘরে ফেরান বুমরা। ১০ বলে ১৩ রান করে আউট হন বাবর আজম। এর পরে দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান রিজওযান ও উসমান খান। ১১ তম ওভারে বল করতে এসে জুটি ভাঙেন অক্ষর। লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে ১৩ রান করে ফিরে যান উসমানও।

পাকিস্তান শিবির যার উপরে ভরসা করেছিল সেই ফখর জমান এদিন বড় ইনিংস খেলতে পারেননি। হার্দিকের বলে ঋষভ পন্থের হাতে ক্যাচ তুলে ১৩ রানে সাজঘরে ফেরেন তিনি। একা কুম্ভ হয়ে লড়াই করতে থাকে রিজওয়ান আড়াআড়ি শট খেলতে গিয়ে বুমরার বলে ক্লিন বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান। তিনি করেন ৪৪ বলে ৩১। রিজওয়ান আউট হতেই পাকিস্তানকে চাপে ফেলার চেষ্টা চালান ভারতীয় বোলাররা। ১৭তম ওভারে সাদাব খানকে (৪) ফিরিয়ে ম্যাচ জমিয়ে দেন হার্দিক পাণ্ড্য। ৮৮ রানে পাঁচ উইকেট হারিয়ে বেকায়দায় পড়ে যায় পাকিস্তান। ষষ্ঠ উইকেটে ইমাদ ওয়াসিম ও ইফতিখার আমেদ মাথা ঠাণ্ডা করে খেলে দলকে জয় এনে দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু সফল হননি। শেষ দু’ওভারে পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন ছিল ২১ রান। ১৯ তম ওভারে বল করতে এসে ইফতিখারকে (৫) ফিরিয়ে পাকিস্তানের জয়ের সম্ভাবনায় জল ঢেলে দেন বুমরা। শেষ ওভারে ইমাদকে (১৫) ফিরিয়ে পাকিস্তানের কফিনে শেষ পেঁরেক পুঁতে দেন আর্শদীপ সিং। শেষ পর্যন্ত সাত উইকেটে ১১৩ রানেই থমকে যায় পাকিস্তানের ইনিংস। ভারতের পক্ষে যশপ্রীত বুমরা চার ওভারে ১৪ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। হার্দিক পাণ্ড্য ২৪ রান দিয়ে দুই উইকেট শিকার করেছেন।

ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে ‘মরণ-বাঁচন’ টেস্টে খেলছেন না বুমরা

এশিয়া কাপে ভারত-পাকিস্তানের ‘মহাযুদ্ধ’ ১৪ সেপ্টেম্বর

কপিল দেবের রেকর্ড ভেঙে দিলেন বুমরা, কী নজির গড়লেন ভারতের স্পিডস্টার?

লর্ডসে বুমরার পাঞ্জা, ৩৮৭ রানে শেষ ইংল্যান্ডের প্রথম ইনিংস

আগুন ঝরিয়ে ৫ উইকেট বুমরার, ৪৬৫ রানে শেষ ইংল্যান্ডের প্রথম ইনিংস

সরে দাঁড়ালেন বুমরাহ, টেস্ট দলের অধিনায়কের দৌড়ে কারা জানেন?

জঙ্গি কার্যকলাপে সঙ্গে জড়িত ২ অভিযুক্তকে বীরভূম থেকে গ্রেফতার করল বেঙ্গল STF

‘অপারেশন সিঁদুর’-এ খতম ১০০ জঙ্গি, সর্বদল বৈঠকে জানালেন রাজনাথ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00