আফগানিস্তানকে দুরমুশ করে ফাইনালে দক্ষিণ আফ্রিকা

Share:

নিজস্ব প্রতিনিধি: সাড়া জাগিয়ে প্রথমবার টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিলেন রশিদ খানরা। কিন্তু বৃহস্পতিবার সকালে দক্ষিণ আফ্রিকার বোলারদের আগুনে বোলিংয়ে মাত্র ৫৬ রানেই গুটিয়ে যান। জবাবে ৮.৫ ওভারে এক উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেন আইডেন মার্করামরা। ৯ উইকেটে জিতে ফাইনালে পৌঁছে গেল প্রোটিয়ারা।

ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে টসে জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক রশিদ খান। আর তাঁর সেই সিদ্ধান্ত আত্মঘাতী হয়ে দাঁড়ায়। সবুজ পিচে বলের গতি ও সুইং বুঝতে হিমশিম খান ইব্রাহিম জাদরানরা। প্রোটিয়া পেসার কাগিসো রাবাডা আর মার্কো জানসেনের বল সামলাতে নাকানিচোবানি খান। প্রথম ওভারেই ফিরে যান রহমানুল্লাহ গুরবাজ (০)। গুলবাদিন নায়েবও (৯) ব্যাট হাতে জ্বলে উঠতে ব্যর্থ। চতুর্থ ওভারে বল করতে এসে জোড়া ধাক্কা দেন কাগিসো রাবাডা। প্রথম বলে ফেরান ইব্রাহিম জাদরানকে (২)। চতুর্থ বলে ফেরান মহম্মদ নবিকে (০)। পরের ওভারে মার্কো জানসেনের বলে ফিরে যান নানগেলিয়া খারোটে (২)। প্রথম পাওয়ার প্লে-তে ২৩ রানে পাঁচ উইকেট খুঁইয়ে চরম বিপাকে পড়ে আফগানরা। কেউ পরিত্রাতা হয়ে দাঁড়াতে পারেননি। করিম জানাত (৮), রশিদ খান (৮), নূর আমেদ (০), নাভিন উল হক (২) দ্রুত ফিরে যান। ১১.৫ ওভারে ৫৬ রানে গুটিয়ে যায় আফগানরা। আজমাতুল্লাহ ওমরজাই (১০) বাদে কেউই দুই অঙ্কের রান পাননি। আফগানদের ইনিংসে সর্বোচ্চ রান অতিরিক্তের (১৩)। দক্ষিণ আফ্রিকার তরফে তাবরেজ শামসি ১.৫ ওভারে ৬ রান খরচ করে তিন উইকেট নিয়েছেন। মার্কো জানসেনও ১৬ ওভারে ৩ উইকেট নিয়েছেন।

জয়ের জন্য ৫৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই কুইন্টন ডি’ককের (৫) উইকেট খুঁইয়ে বিপদে পড়ে দক্ষিণ আফ্রিকা। কিন্তু আফগান বোলারদের মাথায় চড়তে দেননি রেজা হেন্ড্রিক্স ও অধিনায়ক আইডেন মার্করাম। মাথা ঠাণ্ডা করে আফগান বোলারদের মোকাবিলা করে ৮.৫ বলেই দলকে জয় এনে দেন দুজনে। রেজা ২৫ বলে ২৯ এবং আইডেন মার্করাম ২১ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন।

বিফলে রহমতের লড়াই, আফগানদের দুরমুশ করে জয়ী প্রোটিয়ারা

রিকেলটনের দুরন্ত শতরান, আফগানদের ৩১৬ রানের লক্ষ্য দিল প্রোটিয়ারা

ভারতের কাছে চুনকাম, বিশ্বকাপ থেকে বিদায় নিল বাংলাদেশ

পাক ক্রিকেটে অবসরের মিছিল, ৪৮ ঘণ্টায় অবসর নিলেন ইতিহাসের সবচেয়ে লম্বা খেলোয়াড় সহ ৩

নিউজিল্যান্ডের বিরুদ্ধে কতটা তৈরি ভারতের মেয়েরা? সন্ধ্যায় শুরু হবে ম্যাচ

‘অবসর নয়’, নিজের দেশের হয়ে বিশ্বকাপ খেলতে চান রাসেল

লজ্জা! মাত্র ১০ রানে অলআউট, টি- ২০ ম্যাচে রেকর্ড গড়ল এশিয়ার এই দেশ

অস্ট্রেলিয়া ক্রিকেটে শুরু গৃহযুদ্ধ, বিশ্বকাপে ব্যর্থতা নিয়ে বিস্ফোরক স্টার্ক

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]