নিজস্ব প্রতিনিধিঃ অবশেষে হল জল্পনার অবসান। আফগানিস্তান সিরিজে খেলবেন সাকিব আল হাসান (Shakib Al Hasan) । বুধবার বোর্ড মিটিংয়ের আগে একথা জানিয়ে দিলেন বিসিবি সভাপতি (BCB president) ফারুক আহমেদ। আগামী ৬ নভেম্বর থেকে শুরু হতে চলেছে আফগানিস্তান সিরিজ। আর সেখানেই খেলতে দেখা যাবে প্রাক্তন অধিনায়ক সাকিবকে।
এদিন আহমেদ বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে সাকিব সিলেকশনের জন্য অ্যাভেইলেবল। যেহেতু এখনো দল দেয়নি তার মানে অ্যাভেইলেবল আছে সে।‘ অন্যদিকে আফগানিস্তানের হয়ে খেললেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট থেকে বাদ দেওয়া হয়েছে সাকিবকে। এই প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, ‘ সাকিবকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলতে দেশে ফিরতে বাধা দেওয়ায় বোর্ড কোনোভাবেই জড়িত ছিল না। এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন আইন প্রয়োগকারী বাহিনী, সরকার এবং সাকিব।‘ আমরা চেষ্টা করছি যাতে বাংলাদেশের হয়ে খেলেই যেন অবসর নিতে পারেন সাকিব।বলা বাহুল্য, ভারতের বিপক্ষে কানপুর টেস্টের আগে অবসরের ঘোষণা দেন প্রাক্তন অধিনায়ক।
উল্লেখ্য, আগামী ৬ নভেম্বর শারজায় আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে। একই ভেন্যুতে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ৯ ও ১১ নভেম্বর। আর সেখানেই খেলতে দেখা যাবে সাকিবকে ।