শূন্য রানে আউট হওয়ার ক্ষেত্রে লজ্জার রেকর্ড গড়লেন সাকিব আল হাসান

Share:

নিজস্ব প্রতিনিধি: ছয় মাস বাদে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নেমেছিলেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক সাকিব আল হাসান। কিন্তু ছয় মাস বাদে মাঠে ফেরা তাঁর পক্ষে সুখকর হল না। বরং শুক্রবার (২৩ মে) রাতে লজ্জার এক রেকর্ড গড়েছেন টাইগারদের প্রাক্তন অধিনায়ক।  ইসলামাবাদ ইউনাইটেডের বিরুদ্ধে শূন্য রানে আউট হয়ে ওই লজ্জার রেকর্ড গড়েছেন।  টি-টোয়েন্টিতে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়ার লজ্জার রেকর্ড এখন সাকিবের ঝুলিতে।

পাকিস্তান সুপার লিগে লাহহোর কালান্দার্সের হয়ে এখনও পর্যন্ত ব্যাট কিংবা বল হাতে জ্বলে উঠতে পারেননি সাকিব। প্রথম ম্যাচে পেশোয়ার জালমির বিপক্ষে সাত নম্বরে ব্যাট করতে নেমে ১ বল খেলে শূন্য রানে সাজঘরে ফিরেছিলেন। অর্থাৎ ‘গোল্ডেন ডাক’ মারেন। করাচির বিপক্ষে অবশ্য ব্যাট হাতে নামতে হয়নি। গতকাল শুক্রবার রাতে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ৯৫ রানে জয় পেয়ে ফাইনালে উঠেছে লাহোর কালান্দার্স। কিন্তু আট নম্বরে ব্যাটিংয়ে নেমে ২ বলে ০ রানে আউট হন সাকিব।

এতদিন টি টোয়েন্টি সংস্করণে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়ার রেকর্ড ছিল ওপেনার সৌম্য সরকারের। ২৩৭ ম্যাচে ২৩২ ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৩১ বার শূন্য রানে আউট হয়েছেন তিনি। গতকাল শুক্রবার  সাকিব শূন্য রানে আউট হয়ে সৌম্যকে পিছনে ফেললেন। ৩২ বার শূন্য রানে আউট হয়েছেন বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার। সত্যিই বড্ড দুঃসময় চলছে সাকিবের। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়া তালিকায় রয়েছেন আরও তিনজন। ইমরুল কায়েস ২২ বার, তামিম ইকবাল ২০ বার ও মুশফিকুর রহিম ১৯ বার শূন্য রানে সাজঘরে ফিরেছেন।

সাকিবকে নিষিদ্ধ করার পুরস্কার, অ্যালেক্স মার্শালকে নিয়োগ করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড

ফের অধিনায়কের ভূমিকায় দেখা যাবে সাকিব আল হাসানকে, কোন দলের নেতৃত্বে?

সাকিব আল হাসানের বিরুদ্ধে চরম পদক্ষেপ নিল বাংলাদেশ আদালত

পিএসএলে খেলার জন্য বিসিবির কাছে ছাড়পত্র চাইলেন সাকিব আল হাসান

সাকিব আল হাসানের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ আদালতের

বোলিং অ্যাকশন পরীক্ষায় সসম্মানে উতরে গেলেন সাকিব

বাংলাদেশের বিরুদ্ধে এবার মাঠে নামছেন সাকিব আল হাসান

সাকিব আল হাসানের বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]