Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

১১১ মাস বাদে রঞ্জি খেলতে নেমে ডাহা ফেল রোহিত শর্মা, কত রান করলেন ভারত অধিনায়ক?

Share:

নিজস্ব প্রতিনিধি : আন্তর্জাতিক ক্রিকেটের পর ব্যর্থতা ঘরোয়া ক্রিকেটেও। রঞ্জি ট্রফি খেলতে নেমেও ব্যর্থ হলেন রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল ও শুভমন গিল। ঘরোয়া ক্রিকেটেও রান পেলেন না ভারতের তিন ব্যাটার। ৪ রান করে আউট হয়েছেন যশস্বী জয়সওয়াল ও শুভমন গিল।

মুম্বইয়ের শরদ পওয়ার ক্রিকেট অ্যাকাডেমির মাঠে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে খেলতে নেমেছিল মুম্বই। ওপেন করতে নামেন রোহিত ও যশস্বী। ভক্তদের নজর ছিল তাঁদের দিকে। জম্মু-কাশ্মীরের বোলিং আক্রমণে তেমন প্রখ্যাত কেউ ছিল না। তবুও সহজেই হার মেনে নিলেন রোহিতেরা। যা নিয়ে উঠেছে সমালোচনার ঝড়।

খেলার শুরুতেই প্রথমে আউট হন যশস্বী। আট বল খেলে ৪ রানের মাথায় আকিব নবির বলে এলবিডব্লিউ হন তিনি। একটি মাত্র ৪ মারেন যশস্বী। রোহিত শুরু থেকে ধরে খেলছিলেন। তাড়াহুড়ো করেননি।কিন্তু তাতে বিশেষ সুবিধা হল না তাঁর।১৯ বল খেলে ৩ রান করে আউট হলেন রোহিত। একই হাল শুভমনেরও।বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে কর্নাটকের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমেছে পাঞ্জাব।শুভমন ওপেন করলেও কিন্তু আট বলের বেশি খেলতে পারেননি তিনি।

‘এখন নতুন নেতা তৈরির সময়’, মুম্বইয়ের অধিনায়কত্ব ছাড়লেন অজিঙ্ক রাহানে

রোহিত শর্মা-বিরাট কোহলিকে ‘চরম ভুল’ শুধরে নিল আইসিসি

ICC ODI Rankings: অবসরের জল্পনার মধ্যেই বিরাট লাফ রোহিতের

রোহিত, কোহলির বিকল্প কে? ১৪ বছরের ব্যাটারের জন্য বিশেষ ব্যবস্থা বোর্ডের

ওভালে ভারত-ইংল্যান্ড টেস্টের ম্যাচে নজর কাড়ল রোহিতের ২.৪৬ কোটি টাকার ঘড়ি

পারলেন না শুভমন, অল্পের জন্য রক্ষা পেল ৫৪ বছর আগে করা গাভাসকরের রেকর্ড

ওভালে গিলদের খেলা দেখতে লাইনে দাঁড়িয়েই স্টেডিয়ামে ঢুকলেন রোহিত শর্মা, মুগ্ধ বিশ্ব

গাভাসকরের ৪৬ বছরের রেকর্ড ভেঙে দিলেন শুভমন গিল

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00