আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামী খেলোয়াড় ঋষভ পন্থ, ২৭ কোটিতে কিনল লখনউ

Share:

নিজস্ব প্রতিনিধি : টপকে গেলেন শ্রেয়াস আয়ারকেও। এখনও পর্যন্ত আইপিএলের সবচেয়ে দামী ক্রিকেটার হয়ে গেলেন ঋষভ পন্থ। ২৭ কোটি টাকায় লখনউ কিনে নিল ভারতীয় এই উইকেট কিপার ব্যাটারকে। মাত্র ২০ মিনিটে শ্রেয়সের রেকর্ড ভেঙে দিলেন পন্থ।

সকলকে চমকে দিয়ে নিলামের টেবিলে ঝড় তুললেন পন্থ। শ্রেয়স আয়ারকে টপকে এই মুহূর্তে তিনি আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার। তাঁকে নেওয়ার জন্য শুরু থেকেই ঝাঁপিয়েছিল লখনউ। তাঁদের সঙ্গে লড়াইয়ে ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।কিন্তু পন্থের দাম ১০ কোটি ছাড়াতেই পিছিয়ে যায় আরসিবি। এরপর লখনউয়ের সঙ্গে দর হাঁকতে শুরু করে সানরাইজার্স হায়দরাবাদ। ২০ কোটি ৭৫ লক্ষ টাকা দাম ওঠার পর ছেড়ে দেয় তাঁরা।

পন্থকে আরটিএম কার্ডের মাধ্যমে নেওয়ার চেষ্টা করেছিল দিল্লি ক্যাপিটালস। কিন্তু হায়দরাবাদ ২৭ কোটি টাকা দিতে চায়। তার পর আর এগোয়নি দিল্লি।

উল্লেখ্য, ২০১৬ সালে পন্থের আইপিএল অভিষেক শুরু হয়েছিল। আইপিএলে শুরু দিল্লি ক্যাপিটালসের হয়েই খেলেছেন তিনি। ১১১টি ম্যাচে করেছেন ৩২৮৪ রান। অর্ধশতরান করেছেন ১৮টি, শতরান একটি। পন্থকে পেতে সব দলই ঝাঁপিয়ে পডে়ছিল। অবশেষে জিতে নিল লখনউ।

ভাঙা পা নিয়ে হাফ সেঞ্চুরি পন্থের, ৩৫৮ রানে থামল ভারতের প্রথম ইনিংস

চতুর্থ টেস্টের আগে বড় স্বস্তি ভারতীয় দলে, চোট সারিয়ে পুরোপুরি ফিট মারকুটে ব্যাটার

লর্ডসে ইতিহাস পন্থের, ভেঙে দিলেন ভিভ রিচার্ডসের রেকর্ড

ইংল্যান্ডের বিরুদ্ধে জোড়া শতরান করে বড় পুরস্কার পেলেন পন্থ

শাস্তি পেলেন ঋষভ পন্থ, কী দোষ ভারতীয় উইকেটরক্ষকের?

রাহুল-পন্থের জোড়া শতরান সত্বেও ৩৬৪ রানে গুটিয়ে গেল ভারতের দ্বিতীয় ইনিংস

৪১ রানে সাত উইকেট খুঁইয়ে ৪৭১ রানে শেষ ভারতের প্রথম ইনিংস

লিডসে শতরান করে ধোনিকে ছাড়িয়ে গেলেন পন্থ, কোন রেকর্ড গড়লেন?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]