Kylian Mbappe: চোট পেয়েছেন রিয়াল তারকা ফুটবলার, তিন সপ্তাহ থাকতে হবে মাঠের বাইরে

Share:

নিজস্ব প্রতিনিধি: ইউরোপে নতুন ফুটবল মরসুম শুরু হতে না হতেই চোট-আঘাতে জর্জরিত ফুটবলারদের তালিকা দীর্ঘ হতে শুরু করেছে। তালিকায় সর্বশেষ সংযোজন রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে। গতকাল মঙ্গলবার লা লিগায় আলভাসের বিরুদ্ধে খেলতে গিয়ে পায়ে চোট পেয়েছেন ফ্রান্সের জাতীয় দলের নির্ভরযোগ্য স্ট্রাইকার। ফলে আগামী তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। আর দলের নির্ভরযোগ্য তারকা ফুটবলারের চোট রিয়াল কোচ কার্লো আলচেলেত্তির কপালের ভাঁজকে দীর্ঘ করেছে। কেননা সামনের সপ্তাহে মাদ্রিদ ডার্বিতে পাওয়া যাবে না এমবাপেকে।

গতকাল ঘরের মাঠে সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার ম্যাচে আলভাসের বিরুদ্ধে ৮০ মিনিটে মাঠ থেকে তুলে এমবাপেকে তুলে নেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। ম্যাচ শেষে সাংবাদিকদের তিনি জানান, অস্বস্তি হওয়ায় এমবাপে নিজেই মাঠ থেকে উঠে যেতে চেয়েছিলেন। ফলে ফরাসি তারকা ফুটবলার চোট পেয়েছিলেন বলেই জল্পনা তৈরি হয়েছিল। আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) সেই জল্পনার অবসানব ঘটিয়ে রিয়ালের পক্ষ থেকে এমবাপের চোট পাওয়ার বিষয়টি জানানো হয়।

ক্লাবের বিবৃতিতে বলা হয়, ‘ক্লাবের চিকি‍ৎসকরা এমবাপের বাঁ পা ভালভাবে পরীক্ষা করেছেন। আর পা পরীক্ষার পরেই চোটের বিষয়টি ধরা পড়েছে।’   যদিও চোটের জন্য কতদিন তাঁকে মাঠের বাইরে থাকতে হবে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি। তবে ক্লাব সূত্রে জানা গিয়েছে, অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এমবাপ্পেকে। এই তিন সপ্তাহের মধ্যে রিয়াল মাদ্রিদ লা লিগায় আতলেতিকো মাদ্রিদ ও ভিয়ারিয়াল এবং চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলের বিপক্ষে খেলবে। পাশাপাশি ফ্রান্স জাতীয় দল উয়েফা নেশনস লিগে ইসরায়েল ও বেলজিয়ামের বিপক্ষেও খেলবে।

 

রিয়ালকে গুঁড়িয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজি

আগ্রাসী সেলিব্রেশনের জন্য এমবাপে-সহ তিন রিয়াল তারকাকে শাস্তি দিল উয়েফা

১০ জনে খেলে জয় পেল রিয়াল, প্রতিপক্ষকে গোলের মালা পরিয়ে শেষ ষোলোয় ম্যান সিটি

পেনাল্টি মিসের খেসারত, ক্লাব বিশ্বকাপে হোঁচট খেল রিয়াল মাদ্রিদ

জ্বলে উঠলেন ইয়ামাল, ২ ম্যাচ বাকি থাকতেই লা লিগা শিরোপা জিতল বার্সেলোনা

দলের উপর অসন্তুষ্ট, রিয়াল ছাড়তে চান রদ্রিগো

কোপা ফাইনালের আগেই বয়কট! রেফারিদের বিরুদ্ধে অভিযোগ রিয়ালের

আর্সেনালের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় রিয়াল মাদ্রিদের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]