নিজস্ব প্রতিনিধিঃ জল্পনাই সত্যি। রাজস্থান রয়্যালসে দায়িত্বে এবার রাহুল দ্রাবিড় । তবে এ বার মেন্টর নয়, তিনি এবার থাকবেন কোচ হিসাবে । জাতীয় দলের কোচের পদ থেকে অব্যাহতি নেওয়ার পরই আইপিএলের আঙিনায় ফিরলেন রাহুল দ্রাবিড়। প্রায় ৯ বছর পরে রাজস্থান দলে ফিরলেন হেড কোচ হয়ে।
আর নতুন দায়িত্ব নিয়ে রাহুল বলেন, ‘বিশ্বকাপের পর আরও একটা চ্যালেঞ্জ নেওয়ার জন্য এটাই আদর্শ সময়। আর সেই কাজের জন্যই আমি রাজস্থানকে বেছে নিয়েছি।‘ ২০১৪ সালে এই রাজস্থান রয়্যালস থেকেই দ্রাবিড়ের যাত্র শুরু হয়েছিল। তিনি হয়েছিলেন অধিনায়ক থেকে দলের মেন্টর। এবার ফের এক দশক পরে সেখানেই ফিরলেন রাহুল।
উল্লেখ্য, উল্লেখ্য, দ্রাবিড় ২০১২ এবং ২০১৩ সালে রাজস্থান রয়্যালসের অধিনায়ক ছিলেন এবং ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স লিগ T20 ফাইনালে ফ্র্যাঞ্চাইজির নেতৃত্ব দিয়েছিলেন। দ্রাবিড় পরবর্তীতে ২০১৪ এবং ২০১৫ সালে তৎকালীন দিল্লি ডেয়ারডেভিলসে (বর্তমানে ক্যাপিটাল) যোগদানের আগে দলের পরিচালক এবং পরামর্শদাতা হিসাবে ফ্র্যাঞ্চাইজির সঙ্গেও সাইন আপ করেছিলেন। এরপর দ্রাবিড় অনূর্ধ্ব-১৯ পুরুষ দলের প্রধান কোচ পদের পাশাপাশি এনসিএ প্রধান হিসেবেও দায়িত্ব নিয়েছিলেন। যেখানে তার অধীনে পৃথ্বীশ-এর নেতৃত্বাধীন দল ২০১৮ সালে ট্রফি জিতেছিল। ২০২১ সাল থেকে ভারতীয় দলের সঙ্গে যুক্ত হয় দ্রাবিড় । আর এবার তিনি হলেন রাজস্থান দলের প্রধান কোচ।