শেষ ম্যাচে জ্বলে উঠলেন ধোনিরা, গুজরাতকে দুরমুশ করে জয়ী চেন্নাই

Share:

 নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: বোলারদের পরে ব্যাটাররাও ব্যর্থ। আর তার ফলেই রবিবার (২৫ মে) ঘরের মাঠে লিগ টেবিলের তলানিতে থাকা চেন্নাই সুপার কিংসের কাছে হার হজম করতে হল গুজরাত টাইটান্সকে। এই হারের ফলে লিগ টেবিলে শীর্ষস্থানে থাকার স্বপ্ন কার্যত চুরমার হয়ে গেল শুভমন গিলদের। প্রথমে ব্যাট করে ডিওয়াল্ড ব্রেভিসের ঝোড়ো ইনিংসের সুবাদে চার উইকেট হারিয়ে ২৩০ রান করেছিল চেন্নাই সুপার কিংস। জবাবে ১৮.৩ ওভারে ১৪৭ রানেই গুটিয়ে যায় গুজরাত টাইটান্স। চেন্নাইয়ের হয়ে নূর আমেদ চার ওভারে ২১ রানে তিনটি উইকেট নিয়েছেন।

আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। তাঁর লক্ষ্য ছিল, প্রথমে ব্যাট করে বড় স্কোর গড়ে গুজরাতকে চাপে ফেলা। অধিনায়কের সিদ্ধান্তকে সম্মান জানাতে শুরু থেকেই ধুন্ধুমার ব্যাটিং শুরু করেন আয়ুষ মাত্রে। অন্য প্রান্তে দাঁড়িয়ে ডেভন কনওয়ে তরুণ ওপেনারের তাণ্ডব চাক্ষুষ করেন। যদিও বেশিক্ষণ থিতু হতে পারেননি আয়ুষ। প্রসিদ্ধ কৃষ্ণার বলে বড় শট খেলতে গিয়ে গুজরাত অধিনায়ক শুভমন গিলের হাতে ক্যাচ তুলে বিদায় নেন। সাজঘরে ফেরার আগে করেন ১৭ বলে ৩৪ ৪ রান। তিন নম্বরে ব্যাট করতে নেমে শুরু থেকে তাণ্ডব চালাতে থাকেন উর্বিল পটেল। দ্বিতীয় উইকেটে কনওয়ের সঙ্গে জুটি বেঁধে দলকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। দশম ওভারে সাই কিশোরের শিকার হন উর্বিল (১৯ বলে ৩৭)।

তৃতীয় উইকেটে শিভম দুবে ও কনওয়ে ৩৭ রান যোগ করেন। ১৭ রান করে ফেরেন শিভম। পরের ওভারে সাজঘরের পথ ধরেন কনওয়ে-ও। তাঁর ৫২ রানের ইনিংস সাজানো ছিল ছয়টি চার ও দুটি ছক্কায়। পর পর দুই ওভারে দুই উইকেট হারালেও চেন্নাই খুব একটা চাপে পড়েনি। বলা ভাল দলকে চাপে পড়তে দেননি জুনিয়র এবি ডিওয়াল্ড ব্রেভিস। অভিজ্ঞ ব্যাটার রবীন্দ্র জাদেজার সঙ্গে জুটি বেঁধে দলকে ২০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। মাত্র ১৯ বলে চারটি চার ও চারটি ছক্কার সাহায্যে নিজের অর্ধশতরান পূর্ণ করেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার। ইনিংসের শেষ বলে সাজঘরে ফেরেন ‘বেবি এবি’। ততক্ষণে ২৩ বলে ৫৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন। রবীন্দ্র জাদেজা ১৮ বলে ২১ রানে অপরাজিত থেকে যান। গুজরাতের হয়ে প্রসিদ্ধ কৃষ্ণা ২২ রানে ২ উইকেট নিয়েছেন।

জয়ের জন্য ২৩১ রান তাড়া করতে নেমে শুরুতেই জোর ধাক্কা খায় গুজরাত টাইটান্স। তৃতীয় ওভারে ফিরে যান শুভমন গিল (১৩)। পরের ওভারে সাজঘরের পথ ধরেন জস বাটলার। খলিল আহমেদের বলে অংশুল কম্বোজের তালুবন্দি হন। করেন মাত্র ৫ রান। পরের ওভারে শূন্য রানে ফেরেন শেরফানে রাদারফোর্ড। চতুর্থ উইকেটে জুটি বেঁধে ওই ধাক্কা সামলানোর চেষ্টা চালান সাই সুদর্শন ও শাহরুখ খান। এক সময়ে মনে হচ্ছিল, ম্যাচের মোড় ঘুরিয়ে দেবেন দুজনে। কিন্তু ১১তম ওভারে সব হিসাব নিকাশ বদলে দেন রবীন্দ্র জাদেজা। প্রথম বলে শাহরুখকে (১৯) ফিরিয়ে ৫৫ রানের জুটি ভাঙেন। চতুর্থ বলে বিপজ্জনক সাই সুদর্শনকে (৪১) ফিরিয়ে গুজরাতকে ম্যাচ থেকে ছিটকে দেন। ৮৬ রানে পাঁচ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ের মুখে পড়ে গুজরাত।

ষষ্ঠ উইকেটে রাহুল তেওয়াতিয়া ও রশিদ খান দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে দলকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। স্বদেশীয় রশিদ খানকে (১২) অবশ্য বেশিদূর এগোতে দেননি নূর আমেদ। পরের ওভারে গেরাল্ড কোয়ে‍ৎজেকে (৫) ফিরিয়ে চেন্নাইয়ের জয় নিশ্চিত করেন মাথিশা পাথিরানা। ১৬তম ওভারে রাহুল তেওয়াতিয়া (১৪) ফিরে যান। খানিকটা লড়াই চালানোর চেষ্টা করা আর্শাদ খানের (২০) স্টাম্প ছিটকে দেন নূর আমেদ। ১৯তম ওভারে সাই কিশোরকে (৩) ফিরিয়ে গুজরাতকে ১৪৭ রানে গুটিয়ে দেন অংশুল কম্বোজ।

এদিন হারার ফলে ১৪ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিগ পর্বের খেলা শেষ করলেন শুভমন গিলরা। আর চেন্নাই সুপার কিংস ১৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থেকেই এবারের অভিযান শেষ করল।

‘এখন নতুন নেতা তৈরির সময়’, মুম্বইয়ের অধিনায়কত্ব ছাড়লেন অজিঙ্ক রাহানে

ইংল্যান্ডকে জয়ের জন্য ৬০৮ রানের লক্ষ্য দিলেন শুভমনরা

আইপিএল ফাইনালে জনবিস্ফোরণ, নয়া ইতিহাস গড়েছে দর্শক সংখ্যা

মাত্র ২৯ বছরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্যারিবীয় ক্রিকেটার

আইপিএলের সেরা বারোয় ঠাঁই হল না রোহিতের, নেই কেকেআরের কোনও ক্রিকেটার

আরসিবির জয়কে পরবর্তী নির্বাচনের জন্য ব্যবহার করাই কাল, ঘোর বিপদে কংগ্রেস

কোহলিদের সংবর্ধনা অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা, পদপিষ্ট হয়ে কমপক্ষে ৭ জনের মৃত্যু

চিকুর হাতে ট্রফি উঠলে তবেই হবেন বাবা, ছেলের নাম বিরাট রাখার সিদ্ধান্ত আরসিবি ভক্তের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]