নিজস্ব প্রতিনিধি: বেশ অনেক মাস হয়ে গেল রানের খরা কাটিয়ে উঠতে পারছেন না বাবর আজম। তাঁর রানের খরা যে কতটা প্রভাব ফেলেছিল ২০২৩-এর বিশ্বকাপের সময় তা গোটা বিশ্ব দেখেছে। বহুদিন হল তাঁর ব্যাটে ছন্দ নেই। বাংলাদেশের বিরুদ্ধে দুটো টেস্ট ম্যাচ খেলে তাঁর রানের সংখ্যা মাত্র ৬৪। ২০২২ থেকে কোনও টেস্ট ম্যাচে অর্ধশতরানটাও তিনি করতে পারেননি।
তাই আসতে চলা চ্যাম্পিয়্ন্স ওয়ান ডে কাপেই তাঁকে নিজেকে চেনাতে হবে। কিন্তু তার আগেই প্রস্তুতি পর্বেই দেখা গেল বাবরের বেহাল অবস্থা। এক অনামী বাঁ হাতি স্পিনারের বলে তাঁর মিডল স্টাম্প উড়ে গেল। বাবর সুইপ মারতে গেলেও ব্যাটে-বলে কোনও সংযোগ না হওয়ার কারণে সরাসরি বল আঘাত হানে তাঁর মিডল স্টাম্পের উপর। বার বার তাঁর মারা বল কারও না কারও হাতে গিয়ে পড়ছে।
চ্যাম্পিয়ন্স ওয়ান ডে কাপে তিনি স্ট্যালিন্স দলের হয়ে মাঠে নামবেন। তবে তাঁর এইবারের পারফরম্যান্স ক্রকেট জগতে তাঁর ভবিষ্যৎ নির্ধারণ করবে। ইতিমধ্যে তাঁর অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাঁকে এই পদ খেতে সরিয়ে দেওয়ারও গুঞ্জন শোনা যাচ্ছে পিসিবির আনাচে-কানাচে। এবারে এইসব চাপের মধ্যেই এক সমর্থকের উপর থেকে মেজাজ হারিয়ে ফেললেন বাবর। বাবরের সঙ্গে কাঁধে হাত দিয়ে সেলফি তোলার সময় এক ঝটকায় কাঁধ থেকে সমর্থকের হাত তিনি নামিয়ে দেন।