নিজস্ব প্রতিনিধি : চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে দুবাইয়ের মাটিতে তিক্ততার স্বাদ নিয়ে মাঠ ছেড়েছে অস্ট্রেলিয়া।অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত জিতে ফাইনাল নিশ্চিত করল ভারত।আরও বিপাকে পড়ল পাকিস্তানিরা।হা হুতাশ করছে অষ্ট্রেলিয়াও।এখন সর্বোচ্চ শিরোপা জয়ের হাতছানি রয়েছে ভারতীয় শিবিরের সামনে।সকলের নজর রয়েছে সেইদিকেই।
শুরু থেকেই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বিরাট স্বপ্ন দেখেছিল পাকিস্তান। মূল আয়োজক পাকিস্তান হলেও নিরাপত্তার কারণে পাকিস্তানে খেলতে যায়নি ভারতীয় শিবির।ভারতের জন্যই সহ-আয়োজক হয়েছে সংযুক্ত আরব আমিরাত।ভারত তাদের সবগুলো ম্যাচই খেলেছে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। তাই ভারতের সঙ্গে ম্যাচ খেলতে পাকিস্তান দলও পাড়ি দিয়েছিল দুবাইয়ে। যে কারণে সমালোচকদের চোখে ভারতই এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রকৃত আয়োজকের মর্যাদা ভোগ করছে। অবশ্য সমালোচকদের এই ভুয়ো গুজবে পাত্তা দেন না ভারতীয় শিবির। তারা নিজেদের সেরাটা দিয়ে ফাইনালে উঠেছে।
ভারত ফাইনালে ওঠায় আয়ের সুযোগ হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছে পাকিস্তান। কেননা ভারত যদি ফাইনালে না উঠত তাহলে ফাইনাল খেলা হত পাকিস্তানে। ভারত যেহেতু ফাইনালে উঠেছে তাই ম্যাচ হবে দুবাইয়ে। পাকিস্তান ক্রিকেট বোর্ড ফাইনাল ম্যাচটি ঘরের মাঠে আয়োজন করে যে টাকা আয়ের সুযোগ ছিল সেটি আর পাবে না। একইসঙ্গে পাকিস্তানের দর্শকরা ঘরের মাঠে ফাইনাল খেলা দেখার সুযোগ আর রইল না।