চ্যাম্পিয়নস ট্রফি চলাকালীন জঙ্গি হামলা রুখতে মোতায়েন ১২ হাজার পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি : রাত পোহালেই শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারতের অভিযান শুরু ২০ ফেব্রুয়ারি।  প্রতিপক্ষ থাকবে বাংলাদেশ।ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ এ-তে রয়েছে। রোহিতদের সঙ্গে একই গ্রুপে রয়েছে পাকিস্তান,বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ২০ ফেব্রুয়ারি প্রথম ম্যাচ খেলবে ভারত। এরপর ২৩ ফেব্রুয়ারি মুখোমুখি হবে পাকিস্তানের। ২ মার্চ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ডের।২৯ বছর পর প্রথমবার আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে নিরাপত্তার বিষয়ে কোন ত্রুটি রাখতে চান না দেশটি।ইতিমধ্যেই নিয়োগ করা হয়েছে সেনা-সদস্যদের।

শুধু লাহোর ও রাওয়ালপিন্ডিতেই নিরাপত্তার জন্য ১২ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।পাকিস্তানের পাঞ্জাবের পুলিশ মহাপরিদর্শক(আইজিপি)উসমান আনোয়ার জানিয়েছেন, দেশি-বিদেশি খেলোয়াড়, কর্মকর্তা ও ক্রিকেট-ভক্তদের জন্য পূর্ণ নিরাপত্তা থাকবে।লাহোরে নিরাপত্তার দায়িত্বে থাকবেন ৮ হাজারের বেশি পুলিশ সদস্য, যার মধ্যে থাকবেন ১২ জন সিনিয়র অফিসার, ৩৯ জন ডিএসপি, ৮৬ জন পরিদর্শক, ৭০০ জন শীর্ষ কর্মকর্তা, ৬ হাজার ৬৭৩ জন কনস্টেবল এবং ১২৯ জন মহিলা পুলিশ। সব মিলিয়ে লাহোরে নিরাপত্তা আঁটোসাটে করা হয়েছে। যাতে কোথাও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেইদিকে নজর থাকবে নিরাপত্তা কর্মীদের। থাকবে সিসিটিভি ক্যামেরাও।

অন্যদিকে রাওয়ালপিন্ডিতে দায়িত্ব পালন করবেন ৫ হাজারের বেশি পুলিশ সদস্য। এর মধ্যে থাকবেন ৬ জন সিনিয়র অফিসার, ১৫ জন ডিএসপি, ৫০ জন পরিদর্শক, ৫০০ জন শীর্ষ কর্মকর্তা, ৪ হাজার কনস্টেবল সহ শতাধিক মহিলা পুলিশ সদস্য। এছাড়াও ম্যাচ চলাকালীন সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে স্টেডিয়াম, হোটেল ও খেলোয়াড়দের রুটে আধুনিক ক্যামেরা প্রযুক্তির মাধ্যমে নজরদারি করবে চালানো হবে।

জুনিয়র হকি বিশ্বকাপে অংশ নিতে ভারতে আসছে পাকিস্তান

জল থই থই পাকিস্তান, বন্যায় ডুবল করতারপুরের গুরুদ্বার, দোষের ভাগী সেই ভারত

আধুনিক অস্ত্র সরঞ্জাম নিয়ে প্রস্তুত হচ্ছে জৈশ, সচেতন না হলেই বিপদ ভারতের

৬৯ বছর ধরে ভারতে, বিহারে ভোটার তালিকায় দুই পাকিস্তানি নাগরিক

গুজরাত সীমান্তে বিএসএফের হাতে আটক ১৫ পাকিস্তানি মৎস্যজীবী

পাক পুলিশের হাতে গ্রেফতার ইমরান খানের ভাগ্নে

প্রয়োজন প্রায় চার কোটি টাকা! সন্ত্রাসী ঘাঁটি পুনর্নির্মাণের জন্য মসজিদের আড়ালে চলছে অর্থ সংগ্রহ

ভারতের জন্য আকাশসীমা বন্ধের সময়সীমা বৃদ্ধি পাকিস্তানের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]