Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দুরন্ত লড়াই রিজওয়ান–আমেরের, তিনশোর গণ্ডি পেরোল পাকিস্তান

Share:

নিজস্ব প্রতিনিধি : সিডনি টেস্টে পাকিস্তানকে সাড়ে তিনশো রানের মধ্যে গুটিয়ে দিল অস্ট্রেলিয়া। তবে বুধবার টেস্টের প্রথম দিন মোহাম্মদ রিজওয়ান ও সালমন আগার অবিশ্বাস্য ব্যাটিং দেখল ক্রিকেট বিশ্ব। পাশাপাশি শেষ উইকেটে হামজাকে সঙ্গে নিয়ে এক অবিশ্বাস্য ইনিংস খেলল আমের জামাল। শেষ পর্যন্ত দিনের শেষে ব্যাট করতে নামল অস্ট্রেলিয়া।

এদিন প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খেল পাকিস্তান। কোনও রান না করেই প্যাভিলিয়নে ফিরে যান দুই ওপেনার আবদুল্লাহ শফিক ও সায়েম আয়ুব। ১০০ রানের মধ্যেই পাকিস্তান পাঁচটি উইকেট হারায়। এরপর আগা সালমনকে নিয়ে ৯৪ রানের জুটি বাঁধেন রিজওয়ান। ১০৩ বলে ৮৮ রান করেন রিজওয়ান। আগা করেন ৬৭ বলে ৫৩ রান। এরপরও পাকিস্তানের দ্রুত উইকেট পতন হতে থাকে। শেষ পর্যন্ত দলের রাশ ধরেন জামাল। হামজাকে সঙ্গে নিয়ে শেষ উইকেটে ৮৬ রানের জুটি বাঁধেন জামাল। ৯৭ বলে ৮২ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেন জামাল। ৩১৩ রানে শেষ হয় পাকিস্তানের ইনিংস। চলতি সফরে এই প্রথম ৩০০ রানের গণ্ডি পেরোলো পাকিস্তান।

অস্ট্রেলিয়ার হয়ে সিডনি টেস্ট প্যাট কামিন্স পান পাঁচ উইকেট। টানা তিনটি ইনিংসে পাঁচ উইকেট পেলেন কামিন্স। পাকিস্তানের ইনিংস শেষ হয়ে যাওয়ার পর প্রথম ইনিংসে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। উসমান খাওয়াজার সঙ্গে ব্যাটিং করতে নামে ডেভিড ওয়ার্নার। ব্যক্তিগত ছয় রানে অপরাজিত থাকেন ওয়ার্নার। উল্লেখ্য, এটাই ওয়ার্নারের শেষ টেস্ট ম্যাচ।

জুনিয়র হকি বিশ্বকাপে অংশ নিতে ভারতে আসছে পাকিস্তান

জল থই থই পাকিস্তান, বন্যায় ডুবল করতারপুরের গুরুদ্বার, দোষের ভাগী সেই ভারত

আধুনিক অস্ত্র সরঞ্জাম নিয়ে প্রস্তুত হচ্ছে জৈশ, সচেতন না হলেই বিপদ ভারতের

প্রয়াত ক্রিকেটারদের পরিবারকে এককালীন অর্থ সাহায্যের ঘোষণা ভারতীয় ক্রিকেট বোর্ডের, প্রথম পর্বে সুবিধা পাচ্ছেন কারা ?

৬৯ বছর ধরে ভারতে, বিহারে ভোটার তালিকায় দুই পাকিস্তানি নাগরিক

গুজরাত সীমান্তে বিএসএফের হাতে আটক ১৫ পাকিস্তানি মৎস্যজীবী

পাক পুলিশের হাতে গ্রেফতার ইমরান খানের ভাগ্নে

প্রয়োজন প্রায় চার কোটি টাকা! সন্ত্রাসী ঘাঁটি পুনর্নির্মাণের জন্য মসজিদের আড়ালে চলছে অর্থ সংগ্রহ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00