চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান দলে ফিরলেন বাদ পড়া দুই ক্রিকেটার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সামনেই ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে  চ্যাম্পিয়ন্স ট্রফি। এই কথা মাথায় রেখে প্রাথমিক দল ঘোষণা করে দিল আয়োজক দেশ পাকিস্তান। ১৮ জনের দল ঘোষণা করা হয়েছে। দলে ফিরেছেন বাদ পড়া দুই ক্রিকেটার।

ফখর জ়মান ও ইমাম উল হক, দুজনই থাকছেন পাকিস্তানের প্রাথমিক দলে। দুই ক্রিকেটারই বেশ কিছু দিন পাকিস্তানের সাদা বলের ক্রিকেটে ব্রাত্য ছিলেন। বাবর আজ়মের নেতৃত্ব যাওয়ার পরে তাঁর সমর্থনে মুখ খুলে বোর্ডের রোষের মুখে পড়েছিলেন ফখর। তাঁকে বাদ দেওয়া হয়েছিল। ২০১৭ সালে এই ফখরের ব্যাটেই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল পাকিস্তান। সেটিই পাকিস্তানের জেতা শেষ আইসিসি ট্রফি। ফখরের অভিজ্ঞতার জন্য নেওয়া হয়েছে তাঁকে। ইমামের অভিজ্ঞতাকেও গুরুত্ব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

এছাড়াও নজর ছিল আরও এক নামের দিকে। তিনি হলেন সাইম আয়ুব। পাকিস্তানের হয়ে সাদা বলের ক্রিকেটে নজর কেড়েছেন এই বাঁহাতি ব্যাটার। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে চোট পেয়েছেন তিনি। জানা গিয়েছে, আপাতত ছসপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তাঁর ঢোকা আপাতত কঠিন। তাই আয়ুবকে বাদ রাখা হয়েছে। যদি তিনি সময়ের মধ্যে সুস্থ হতে পারেন তা হলে ১৫ জনের দলে ঢুকে পড়বেন।

জানা গিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের অধিনায়ক মহম্মদ রিজওয়ান। বাবর, শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি সুফিয়ান মুকিম, কামরান গুলাম, সলমন আলি আঘাদের মতো নতুনদেরও রাখা হয়েছে দলে। ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ের মাঠে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।

পাকিস্তানের প্রাথমিক দলে থাকছেন যে সব ক্রিকেটাররা

মহম্মদ রিজওয়ান (অধিনায়ক), বাবর আজম, তায়াব তাহির, ইরফান খান নিয়াজি, সুফিয়ান মুকিম, মহম্মদ হুসনাইন, আবদুল্লা শফিক, নাসিম শাহ, উসমান খান, শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফ, আব্রার আহমেদ, কামরান গুলাম, সলমন আলি আঘা, ইমাম উল হক, ফখর জমান, হাসিবুল্লা, আব্বাস আফ্রিদি।

জুনিয়র হকি বিশ্বকাপে অংশ নিতে ভারতে আসছে পাকিস্তান

জল থই থই পাকিস্তান, বন্যায় ডুবল করতারপুরের গুরুদ্বার, দোষের ভাগী সেই ভারত

আধুনিক অস্ত্র সরঞ্জাম নিয়ে প্রস্তুত হচ্ছে জৈশ, সচেতন না হলেই বিপদ ভারতের

প্রয়াত ক্রিকেটারদের পরিবারকে এককালীন অর্থ সাহায্যের ঘোষণা ভারতীয় ক্রিকেট বোর্ডের, প্রথম পর্বে সুবিধা পাচ্ছেন কারা ?

৬৯ বছর ধরে ভারতে, বিহারে ভোটার তালিকায় দুই পাকিস্তানি নাগরিক

গুজরাত সীমান্তে বিএসএফের হাতে আটক ১৫ পাকিস্তানি মৎস্যজীবী

পাক পুলিশের হাতে গ্রেফতার ইমরান খানের ভাগ্নে

প্রয়োজন প্রায় চার কোটি টাকা! সন্ত্রাসী ঘাঁটি পুনর্নির্মাণের জন্য মসজিদের আড়ালে চলছে অর্থ সংগ্রহ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]