আর্তনাদের মধ্যেও কেন বিজয়োল্লাসের অনুষ্ঠান? আজব সাফাই আইপিএল চেয়ারম্যানের

Share:

নিজস্ব প্রতিনিধি: মৃত্যু উপত্যকার মধ্যে দাঁড়িয়েও যে আনন্দে মাতোয়ারা হওয়া যায় তা দেখিয়ে দিলেন  বিরাট কোহলি-রজত পাতিদাররা। বুধবার (৪ জুন) যখন চিন্নাস্বামী স্টেডিয়ামে পায়ের তলায় পিষে মৃতুর মুখে পাড়ি দিয়েছেন একের পর এক আরসিবি ভক্ত-সমর্থক, তখন স্টেডিয়ামের ভিতরে বিজয়োল্লাসে মত্ত হয়ে রইলেন রয্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর খেলোয়াড়রা। আর বিরাটদের ওই আচরন নিয়েই প্রশ্ন উঠেছে অনেকেই প্রশ্ন তুলেছেন, এত বড় দুর্ঘটনার পরেও কেন বন্ধ করা হল না অনুষ্ঠান? মানুষের মৃত্যুর চেয়েও কী বড় জয় উদযাপন? নিন্দার ঝড় উঠতেই মুখ খুলেছেন আইপিএলের চেয়ারম্যান অরুল ধুমল। যিনি আবার বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুরের ছোট ভাই।

চিন্নাস্বামী স্টেডিয়ামে পদপিষ্টের ঘটনার পরেও বেঙ্গালুরুর অনুষ্ঠানের আয়োজকদের পাশে দাঁড়িয়েছেন আইপিএল চেয়ারম্যান অরুণ কুমার ধুমল। সংবাদমাধ্যমের প্রশ্নবাণের মুখে পড়ে অনুষ্ঠান বন্ধ না করার পিছনে যুক্তি দেখাতে গিয়ে বলেছেন, ‘যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। স্টেডিয়ামের বাইরের ঘটনা সম্পর্কে আরসিবি কর্তৃপক্ষ কিছু জানতেন না। তাঁরা জানার পরই অনুষ্ঠান ছোট করে দেওয়ার সিদ্ধান্ত নেন। আমরাও বিজয় উৎসব বন্ধ করে দেওয়ার জন্য অনুরোধ করি।’

গতকাল মঙ্গলবার (৩ জুন) রাতে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পঞ্জাব কিংসকে হারিয়ে প্রথমবারের মতো আইপিএল শিরোপা জিতেছিল রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দীর্ঘ ১৭ বছর বাদে ট্রফি জয়ে রাত থেকেই উ‍ৎসবে মেতে উঠেছিলেন আরসিবির ভক্ত-সমর্থকরা। এদিন আইপিএল জয়ী বিরাট কোহলিদের সংবর্ধনার আয়োজন করা হয়েছিল বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। তারকাদের এক পলক চোখের দেখা দেখতে দুপুর থেকেই বেঙ্গালুরুর বাসিন্দারা নেমে এসেছিলেন পথে। চিন্নাস্বামী স্টেডিয়ামে ঢোকার চেষ্টা চালান তাঁরা। হুড়োহুড়ি বেঁধে যায়। ফলে আবেগী জনতাকে নিয়ন্ত্রণে আনতে মৃদু লাঠিচার্জ করে পুলিশ। তাতেই বড় বিপত্তি ঘটে যায়। শুরু হয় দৌড়াদৌড়ি-ধাক্কাধাক্কি। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ভিড়ে পায়ের তলায় চাপা পড়ে দমবন্ধ হয়ে মৃত্যু হয় ১১ জনের। গুরুতর জখম হন আরও ৫০ জন।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর আতঙ্কিত হয়ে পড়েন অনেকে। স্টেডিয়ামের সামনে ভিড় যাতে আরও বৃদ্ধি না পায়, তা নিশ্চিত করতে স্টেডিয়ামে যাওয়ার প্রায় সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়। কুব্বন পার্ক স্টেশন থেকে বিআর আম্বেডকর বিধানসভা স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বিড়ম্বনায় বিরাটরা, পদপিষ্টের ঘটনায় আরসিবিকেই দায়ী করল CAT

‘১১ বছরে ৩৩টি ভুল’, প্রধানমন্ত্রীকে মিথ্যাবাদী বলে তুলোধনা খাড়গের

চিন্নাস্বামীতে পদপিষ্টের ঘটনায় আরসিবি ও বিসিসিআইকে কাঠগড়ায় তুলল কর্নাটক সরকার

বেঙ্গালুরুতে পদপিষ্টের ঘটনায় কোহলিকে গ্রেফতারের দাবিতে সরব নেটা নাগরিকরা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]