Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বেঙ্গালুরুতে পদপিষ্টের ঘটনায় কোহলিকে গ্রেফতারের দাবিতে সরব নেটা নাগরিকরা

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএলে শিরোপা জয় উদযাপন অনুষ্ঠানে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ঘটা  পদপিষ্টের ঘটনা সবাইকে শোকে ডুবিয়ে দিয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) দলের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন। এক্স (X) প্ল্যাটফর্মে #ArrestKohli ট্রেন্ড করছে, যেখানে অনেকেই এই ৩৬ বছর বয়সী ক্রিকেটারকে দুর্ঘটনার জন্য দায়ী করছেন। কিন্তু কেন এত সমালোচনা?

কী ঘটেছিল চিন্নাস্বামী স্টেডিয়াম এর বাইরে?

প্রথমবার আইপিএল ট্রফি জয়কে উদযাপন করতে গিয়ে বেঙ্গালুরুতে একটি বড়সড় অনুষ্ঠানের আয়োজন করেছিল আরসিবি। গত বুধবার (৪ জুন) বিকেল ৫টায় একটি উন্মুক্ত বাস প্যারেডের পরিকল্পনা করা হয়েছিল, যেখানে ভক্তরা তাদের প্রিয় দল ও খেলোয়াড়দের কাছ থেকে ট্রফি দেখার সুযোগ পাবেন। কিন্তু এই উৎসব মুহূর্তের মধ্যেই বিপর্যয়ের রূপ নেয়। চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে লক্ষাধিক ভক্ত জড়ো হয়েছিলেন। ভিড়ের চাপে হঠাৎ একটি ভয়াবহ ভিড়ের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এই ঘটনায় ১১ জন মানুষ প্রাণ হারান এবং অসংখ্য মানুষ আহত হন। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়।

এই ঘটনার জন্য RCB, কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেএসসিএ) এবং ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা ডিএনএ এন্টারটেইনমেন্টের বিরুদ্ধে তীব্র সমালোচনা শুরু হয়েছে। কর্নাটক সরকারের তথ্য অনুযায়ী, ডিএনএ এন্টারটেইনমেন্ট এই বিজয় উৎসবের ব্যবস্থাপনার দায়িত্বে ছিল, আর কেএসসিএ এই অনুষ্ঠানের আয়োজন করেছিল। এই ঘটনার পর একটি এফআইআর দায়ের করা হয়েছে। যেখানে ভারতীয় ন্যায় সংহিতা (Bharatiya Nyaya Sanhita) এর পাঁচটি ধারার অধীনে মামলা রুজু হয়েছে। এর মধ্যে রয়েছে ধারা ১০৫, যা অপরাধমূলক মানুষ হত্যার সঙ্গে সম্পর্কিত।

#ArrestKohli রব উঠল কেন?

RCBর এই জয় ছিল বিরাট কোহলির জন্য একটি আবেগপ্রবণ মুহূর্ত। গত ১৮ বছর ধরে তিনি এই দলের সঙ্গে যুক্ত, এবং এর আগে তিনবার ফাইনালে হেরে গিয়েছিলেন। আইপিএল ২০২৫ এর ফাইনালে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ৬ রানের রোমাঞ্চকর জয়ে RCB প্রথমবারের মতো ট্রফি জিতেছে।

মাইক্রো ব্লগিং সাইট ‘এক্স’ হ্যান্ডলে অনেক নেটা নাগরিক বিরাট কোহলি এবং আরসিবিকে পদপিষ্টের গটনায় দায়ী করেছছেন। বিশেষ করে, RCBর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট, যেখানে তারা বিনামূল্যে পাস দেওয়ার কথা ঘোষণা করেছিল, তা ভিড় বাড়ানোর জন্য দায়ী বলে মনে করা হচ্ছে। অনেকে বলছেন, এত বড় ভিড়ের জন্য পুলিশ বা নিরাপত্তা ব্যবস্থা প্রস্তুত ছিল না। তবে কিছু ভক্ত বিরাট এর পক্ষ নিয়ে বলছেন, তিনি শুধু একজন খেলোয়াড়, ইভেন্টের পরিকল্পনা বা নিরাপত্তার দায়িত্ব তার ছিল না। একজন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার, অতুল ওয়াসান, বলেছেন, “আমি বিশ্বাস করি না যে বিরাট কোহলি জানতেন যে বাইরে মানুষ মারা যাচ্ছেন, আর ভিতরে উৎসব চলছে।”

RCB-র প্রতিক্রিয়া এবং পদক্ষেপ

এই ঘটনার পর RCB একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করে দুঃখ প্রকাশ করেছে। তারা বলেছে, “এই দুর্ভাগ্যজনক ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত।” এছাড়াও, RCB ঘোষণা করেছে যে তারা প্রতিটি মৃত পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেবে এবং আহতদের জন্য একটি তহবিল তৈরি করবে, যার নাম RCB কেয়ার্স। বিরাট কোহলি নিজেও ইনস্টাগ্রামে লিখেছেন, “আমি কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেছি। একেবারে ভেঙে পড়েছি।” তিনি এই ঘটনায় শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সরকারি পদক্ষেপ এবং তদন্ত

কর্নাটক সরকার এই ঘটনাকে গুরুত্ব দিয়ে দুটি তদন্তের নির্দেশ দিয়েছে। একটি তদন্ত করবে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (CID), আরেকটি করবেন অবসরপ্রাপ্ত বিচারপতি মাইকেল ডি’কুনহা। এছাড়া, বেঙ্গালুরুর পুলিশ কমিশনার বি দয়ানন্দ সহ কয়েকজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাকে সাসপেন্ড করা হয়েছে। কর্নাটক মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেছেন, “এই ঘটনা খুবই দুঃখজনক। আমরা এমন ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, তার জন্য পদক্ষেপ নেব।”

 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00