বেআইনি নির্মাণের দায়ে শাস্তির মুখে জোকোভিচ, কত টাকা জরিমানা গুনতে হবে টেনিস তারকাকে?

Share:

নিজস্ব প্রতিনিধি: সময়টা মোটেও ভাল যাচ্ছে না দুনিয়া কাঁপানো সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচের। ২৫তম গ্র্যান্ডস্লাম জয়ের জন্য অপেক্ষা ক্রমশই দীর্ঘ হচ্ছে। উল্টোদিকে ইউএস ওপেনের আগেই শাস্তির মুখে পড়েছেন। যদিও খেলা সংক্রান্ত বিষয়ের জন্য নয়। অন্য এক অপরাধের কারণে ১৫ হাজার ইউরো গচ্চা দিতে হচ্ছে সার্বিয়ান টেনিস তারকাকে।

দক্ষিণ স্পেনের স্পেনের মার্বেল্লায় একটি ভবন নির্মাণ করছেন জোকোভিচ। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাস থেকে একাধিকবার সার্বিয়ান টেনিস তারকা এবং তাঁর স্ত্রী জেলিনাকে বেশ কয়েকটি নথি জমা দিতে বলেছিল মার্বেলা পুর কর্তৃপক্ষ। ওই নথি জমা না দিতে পারলে নির্মাণ ভেঙে ফেলারও নির্দেশ দেওয়া হয়েছিল। জোকোভিচ সব নথি দেখাতে পারেননি। পুর কর্তৃপক্ষের কাছে দুটো নথি জমা দিয়েছিলেন। তিনি অনুরোধ করেছিলেন, যাতে সেই নির্মাণ চালিয়ে যেতে দেওয়া হয়। কিন্তু সেই অনুরোধ মানেনি পুর কর্তৃপক্ষ। নির্মাণ বন্ধ করার পাশাপাশি জরিমানা বাবদ ১৫ হাজার ইউরো দ্রুত জমা করারও নির্দেশ দিয়েছেন। পুর কর্তৃপক্ষের ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে জোকার আদালতের দ্বারস্থ হবেন কিনা, তা জানা যায়নি। ইউএস ওপেনের আগে জরিমানার মুখে পড়ে খানিকটা হলেও অস্বস্তিতে রয়েছেন সার্বিয়ান টেনিস তারকা।

আগামী ২৪ অগস্ট থেকে নিউ ইয়র্কে শুরু হচ্ছে ইউএসওপেন। চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। ২৫তম গ্র্যান্ডস্লাম জয়ের লক্ষ্য নিয়েই ওই প্রতিযোগিতায় এক সময়ের বিশ্বের এক নম্বর টেনিস তারকার। সম্প্রতি উইম্বলডনের সেমিফাইনালে  বিশ্বের এক নম্বর খেলোয়াড় ইয়ানিক সিনারের কাছে হেরে বিদায় নিয়েছিলেন জোকোভিচ। তার পর থেকে তাঁকে অনুশীলনও করতে দেখা যায়নি। বরং পরিবার ও বন্ধুবান্ধবের সঙ্গেই সময় কাটাতে দেখা গিয়েছে।

ফেডেরারের রেকর্ড ভেঙে নজির জোকোভিচের, গ্যালারি রোমাঞ্চিত হল বিয়ের প্রস্তাবে

সিনারের কাছে হেরে ফরাসি ওপেন থেকে বিদায়  জোকোভিচের

বুড়ো হাড়ে ভেল্কি, আলকারাজকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিতে জকোভিচ

ফেডেরারের রেকর্ড ভেঙে অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে জকোভিচ

‘খাবারে মেশানো হয়েছিল বিষ’, বিস্ফোরক দাবি টেনিস তারকা জকোভিচের, কবে ঘটেছিল?

Paris Olympics 2024: আলকারাজকে হারিয়ে সোনা জিতলেন জোকোভিচ

জোকারকে উড়িয়ে উইম্বলডনের রাজা আলকারাজ

Wimbledon 2024: ফাইনালে ফের মুখোমুখি জকোভিচ-আলকারাজ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]