নিজস্ব প্রতিনিধিঃ আর মাত্র কিছুদিনের অপেক্ষা। তারপর শুরু হতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগ। আর সেই খেলার শুরুর আগেই বদলে গেল নিয়ম । এবার ইন্ডিয়ান সুপার লিগেও চালু হচ্ছে ক্রিকেটের মত কনকাশন সাব । এছাড়াও থাকছে একাধিক নিয়ম।
একনজরে দেখে নিন আইএসএলের নয়া নিয়ম –
প্রথমত, এবার থেকে খেলার সময় কোন ফুটবলার মাথায় লাগার কারণে খেলতে না পারলে তাঁকে বদল করা যাবে। অর্থাৎ যাকে বলা হয় কনকাশন সাব ।
দ্বিতীয়ত, প্রতিটি দলকে সহকারী কোচ হিসাবে রাখতে হবে ভারতীয় ফুটবলারকে। যার রয়েছে এএফসি প্রো লাইসেন্স।
তৃতীয়ত, আইএসএলের ম্যাচে যদি কোন ফুটবলারকে লাল কার্ড দেখানো হয় এবং তাঁর দল যদি মনে করে সেটা ভুল। তাহলে আইএসএল কর্তৃপক্ষের কাছে গিয়ে লাল কার্ড যেন বাতিল করা হয় সেই নিয়ে আবেদন করতে পারবে দল ।
চতুর্থত, প্রতিটি দলকে অনূর্ধ্ব-২৩ তিন জন ফুটবলারকে বেতন তালিকার বাইরে রাখতে পারবে।
উল্লেখ্য, ১৩ সেপ্টেম্বর শুক্রবার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে শুরু হতে চলেছে আইএসএল ২০২৪-২৫ । প্রথম ম্যাচ খেলবে মুম্বই সিটি এফসি এবং মোহনবাগান। আর সেই ম্যাচ থেকেই কার্যকর হতে চলেছে আইএসএলের নয়া নিয়ম।