Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘সেভ ড্রাইভ সেফ লাইফ’ প্রচারের লক্ষ্যে এবার মহিলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন জঙ্গলমহল পুলিশের

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:পুলিশের ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচির প্রচারের লক্ষ্যে মহিলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করল ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানার। শনিবার বেলিয়াবেড়া থানা এলাকার বাহারুনা ফুটবল ময়দানে হয় পুলিশের এই মহিলা ফুটবল প্রতিযোগিতা। খেলায় ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের আটটি মহিলা ফুটবল দল অংশগ্রহণ করে। এদিন খেলা উপলক্ষে বেলিয়াবেড়া থানার(Beliabera P.S.) পুলিশের পক্ষ থেকে যেমন […]

আরজি কর কাণ্ডে জুনিয়র চিকিৎসকদের ‘অন্ধকার করো’ কর্মসূচিতে গুটি গুটি পায়ে প্রবেশ রাজনীতির

নিজস্ব প্রতিনিধি: আরজি কর কাণ্ডে জুনিয়র চিকিৎসকরা বুধবার রাতে যে এক ঘন্টার আলো নিভিয়ে প্রতিবাদ জানানোর কর্মসূচির ডাক দিয়েছিলেন তাতে প্রবেশ করল রাজনীতি। নজিরবিহীনভাবে কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের আলো নিষ্প্রদীপ করে দেওয়া হয়। রাজভবনেও(Rajbhavan) রাজ্যপাল সি ভি আনন্দ বোসের নির্দেশে নিভিয়ে দেওয়া হয় সমস্ত আলো। গোটা শহর জুড়ে রাত নটার পর […]

ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে কেউ চিকিৎসা না পেয়ে ফিরে না যায় : দেব

নিজস্ব প্রতিনিধি ,ঘাটাল: আগামী দিন ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালকে এমন ভাবে তৈরি করা হবে যাতে শুধু ঘাটাল নয় আশেপাশের মানুষজন এখানে এসে চিকিৎসা না পেয়ে ফিরে না যায়। মন্তব্য ঘাটালের সাংসদ দেবের। বুধবার তিনটি অরাজনৈতিক কর্মসূচি নিয়ে ঘাটালে আসেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী তথা দেব(Deb)। দেবকে স্বাগত জানাতে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে কর্মরত ও মেডিকেল […]

গ্রেফতারির ভয়ে বাংলাদেশে না ফিরে লন্ডন উড়ে গেলেন সাকিব

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে পাকিস্তানকে চুনকাম করেছে টাইগাররা। বাবর আজমদের ডবল ধোলাই করার পরে বুধবার রাতেই পাকিস্তান থেকে ঢাকায় ফিরছেন নাজমুল হোসেন শান্তরা। তবে সতীর্থদের সঙ্গে দেশে ফিরছেন না প্রাক্তন আওয়ামী লীগ সাংসদ সাকিব আল হাসান। খুনের মামলা থাকায় ঢাকায় ফিরলেই গ্রেফতার হতে পারেন এমন আশঙ্কায় করাচি থেকে দুবাই হয়ে লন্ডনের পথে […]

হরিয়ানার ৬৭ আসনের প্রার্থী তালিকা প্রকাশ বিজেপি’র, লাডবা আসন থেকে লড়ছেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আসন্ন হরিয়ানা বিধানসভা ভোটের জন্য প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। প্রথম দফায় ৬৭ আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তালিকা অনুযায়ী, মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি লড়ছেন লাডবা আসন থেকে। দলের আর এক দাপুটে নেতা অনিল ভিজ লড়ছেন আম্বালা থেকে। আর অশরবিন্দ শর্মা লড়বেন গুহানা আসনে। আগামী ৫ অক্টোবর (প্রথমে ১ […]

Instagram ব্যাবহারকারীদের জন্য সুখবর! এসেছে নতুন এই ফিচার

  নিজস্ব প্রতিনিধি: Instagram সম্প্রতি একটি নতুন ফিচার নিয়ে এসেছে, যার মাধ্যমে আপনি এখন স্টোরিতে সরাসরি কমেন্ট করতে পারবেন। আগে, আপনি যদি কোনও স্টোরিতে প্রতিক্রিয়া জানাতে চাইতেন, তা শুধুমাত্র মেসেজ আকারে পাঠাতে হতো এবং সেটি কেবলমাত্র যিনি স্টোরিটি ছেড়েছেন তিনিই দেখতে পারতেন। কিন্তু এই নতুন ফিচারটি আপনাকে স্টোরিতে খোলামেলা কমেন্ট করার সুযোগ দিচ্ছে, যা অন্যরাও […]

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আরজি কর কাণ্ডের মামলার শুনানি নিয়ে অনিশ্চয়তা

নিজস্ব প্রতিনিধি , দিল্লি: আরজি কর কাণ্ডে বৃহস্পতিবার শুনানির দিন ধার্য ছিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে। কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ বৃহস্পতিবার বসছে না। বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর তাই আরজি কর কান্ডের শুনানি পিছিয়ে গেল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি(Chief Justice) ডি ওয়াই চন্দ্রচূড় নিজে এই মামলার শুনানি করছেন। কিন্তু তিনি বৃহস্পতিবার এই মামলার শুনানিতে […]

কলকাতা হাইকোর্টের সিবিআই তদন্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ সন্দীপ ঘোষ

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আর্থিক অনিয়মের অভিযোগে তাঁর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তদন্তে নেমে গত সোমবার রাতে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গতকাল মঙ্গলবারই আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে আট দিনের জন্য সিবিআই হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিল আদালত। এবার কলকাতা হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের […]

গণধর্ষণের পরে ধর্ষিতাকে উলঙ্গ হয়ে নাচতে বাধ্য করল ধর্ষকরা

নিজস্ব প্রতিনিধি, ইন্দোর: আরজি কর কাণ্ড নিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে চোখের জল ফেলতে শুরু করেছেন বিজেপির নেতা-নেত্রীরা। অথচ বিজেপি শাসিত মধ্যপ্রদেশের ইন্দোরে এক মহিলাকে ধর্ষণ করার পরে উলঙ্গ হয়ে নাচতে বাধ্য করেছে ধর্ষকরা। ঘটনার পরে ৮৫ দিন কেটে গেলেও এখনও পর্যন্ত ধর্ষকদের টিকি পর্যন্ত ছুঁতে পারেনি পুলিশ। কংগ্রেসের অভিযোগ, ধর্ষকদের একজন বিজেপি নেতাদের ঘনিষ্ঠ হওয়ায় […]

প্রেমে প্রত্যাখ্যান, বেলঘড়িয়ায় স্কুলছাত্রীকে দাঁ দিয়ে কোপাল প্রেমিক, গুরুতর আহত ছাত্রীর মা

নিজস্ব প্রতিনিধি, বেলঘড়িয়া ও বরানগর : বেলঘড়িয়ার প্রফুল্ল নগরে স্কুল ছাত্রীকে ধারালো অস্ত্রের কোপ অভিজিৎ দত্ত নামে এক যুবকের।স্থানীয় সূত্রের খবর, ওই এলাকায় অভিজিৎ নামে এক যুবক ওই স্কুল ছাত্রীকে কিছুদিন আগে প্রেমের প্রস্তাব দেয়। সেই প্রস্তাবে রাজি না হওয়ায়,বুধবার বেলঘড়িয়ার(Belgharia) প্রফুল্ল নগরে দুপুরবেলা  যখন ওই স্কুল ছাত্রী তার মায়ের সঙ্গে বাড়ি ফিরছিল সেই সময় […]

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ চাইছে সমাজের সর্বস্তরের মানুষ: স্বস্তিকা

আরজি কর কাণ্ডের পর এই আন্দোলন সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়েছে। গত রবিবার নাগরিক মিছিলে যোগ দিয়ে সুর চড়িয়েছিলেন স্বস্তিকা। মিছিল শেষে রাতভর ধর্মতলায় ধরনাতেও বসেছিলেন।

শক্তিশালী প্রসেসর, 50 মেগাপিক্সেল ক্যামেরা, চওড়া ডিসপ্লে পাবেন Samsung এর এই স্মার্টফোনে তাও মাত্র ১২ হাজারের কমেই! 

নিজস্ব প্রতিনিধিঃ Samsung Galaxy A06 স্মার্টফোনটি এবার ভারতের বাজারে চুপিসারে লঞ্চ হয়েছে, কিছুদিন আগেই এটি এশিয়ার কিছু নির্বাচিত মার্কেটে লঞ্চ হয়েছিল। এই স্মার্টফোনটিতে রয়েছে শক্তিশালী Mediatek Helio G85 Octa-Coreচিপসেট, 6.7 ইঞ্চির HD+ ডিসপ্লে এবং 50 megapixel ডুয়াল রিয়ার ক্যামেরা। এছাড়াও, 25 Watt দ্রুত চার্জিং প্রযুক্তি সমর্থন করে এই ডিভাইসটি। পূর্ববর্তী মডেল Galaxy A05 এর মতোই, Galaxy […]

কর্মবিরতি চালিয়ে যাওয়া চিকিৎসকদের কাজে ফেরার অনুরোধ IMA- এর

নিজস্ব প্রতিনিধিঃ আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ। চিকিৎসকরা ডাক দিয়েছে কর্মবিরতির।  তাতে কিছুটা ব্যাহত  হচ্ছে মেডিক্যাল পরিষেবা। এই আবহে এবার আন্দোলনরত চিকিৎসকদের ফিরতে অনুরোধ করল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (আইএমএ)। বুধবার আন্দোলনরত চিকিৎসকদের উদ্দেশ্যে একটি চিঠি লেখেন ভারতীয় চিকিৎসক সংগঠনের সভাপতি । তিনি সেখানে লিখেছেন, ‘আরজি করের ঘটনা গোটা দেশকে […]

বাংলাদেশে চলছে হিন্দু খেদাও অভিযান, চাকরি গেল আরও চার আধিকারিকের

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনা সরকারের পতনের পরেই বাংলাদেশে শুরু হয়েছে সরকারি চাকরি থেকে হিন্দু আধিকারিক ও শিক্ষকদের খেদানোর বিশেষ অভিযান। আজ বুধবার একই সঙ্গে চার পদস্থ হিন্দু আধিকারিককে চাকরি থেকে বরখাস্ত করেছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ঠ মুহাম্মদ ইউনূস সরকার। যাদের চাকরি থেকে তাড়ানো হয়েছে তাঁরা হলেন নির্বাচন কমিশনের সচিব অশোককুমার দেবনাথ, প্রাথমিক শিক্ষা […]

কঙ্গনার ‘ইমার্জেন্সি’ মুক্তিতে বাধ সাধল বম্বে হাইকোর্ট, পরবর্তী শুনানি ১৯ সেপ্টেম্বর

এরপর আদালত আবেদনটি নিষ্পত্তি করে। এদিকে সিবিএফসি ৮ আগস্ট মণিকর্ণিকা ফিল্মসকে জানিয়েছিল যে, চলচ্চিত্রটি কিছু পরিবর্তন সাপেক্ষে মুক্তি পেতে পারে।

হরিয়ানায় নিহত পরিযায়ী শ্রমিকের স্ত্রীকে সরকারি চাকরি দিলেন ‘মানবিক’ মমতা

নিজস্ব প্রতিনিধিঃ হরিয়ানায় গণপিটুনিতে প্রাণ হারিয়েছিলেন বাংলার এক পরিযায়ী শ্রমিক সাবির মালিক। এবার তাঁর স্ত্রীকে চাকরি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে পরিযায়ী শ্রমিকের স্ত্রী শকিলা সর্দার মালিক এবং কন্যা  মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। এরপরেই তাঁকে দেওয়া হয়  বাসন্তী ব্লকের ভূমি ও ভূমি সংস্কারের দফতরে চাকরি । নবান্ন মারফত জানা  গিয়েছে, প্রথমে শকিলা ওই অফিসের […]

ডিমের দাম ২ হাজার টাকা, কারণ জানলে চমকে উঠবেন

আন্তর্জাতিক ডেস্কঃ  একটি মুরগির ডিমের দাম ২ হাজার টাকা। শুনে অবাক হচ্ছেন নিশ্চয়ই। কিন্তু বাস্তবে এমন একটি মুরগি রয়েছে যার ডিমের  দাম ২ হাজার টাকা। ইন্দোনেশিয়ার জাভার কেদু অঞ্চলে পাওয়া যায় এই মুরগির ডিম।  এই মুরগিটি কালো রঙের হয়ে থাকে। পাশাপাশি এটি  কালো ত্বক, হাড়, পেশি ও অভ্যন্তরীণ অঙ্গের কৃষ্ণবর্ণের কারণে সবসময়  আলোচিত। এই মুরগিকে […]

নাইজেরিয়ায় বোকো হারাম চরমপন্থীদের হামলায় নিহত ১০০ গ্রামবাসী

গত রবিবার সন্ধ্যায় মোটরসাইকেলে চেপে ৫০ জনেরও বেশি চরমপন্থী ইয়োবে রাজ্যের টারমুওয়া কাউন্সিল এলাকায় প্রবেশ করে এবং ভবনে আগুন দেওয়ার আগে গুলি চালাতে শুরু করে।

বুধে ফের রাত দখলের ডাক, অশান্তি পাকানোর ছক কুচক্রীদের, সতর্ক প্রশাসন

নিজস্ব প্রতিনিধি: বুধবার জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে ঘরের আলো বন্ধ করে দীপ অথবা মোমবাতি জ্বালানোর ডাক দেওয়া হয়েছে। রাত্রি নটা থেকে দশটা পর্যন্ত এই কর্মসূচী পালন করার আবেদন জানিয়েছেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। এই কর্মসূচিকে ঘিরে কলকাতা পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। শহরের সবকটি থানাকে ওই সময় রাস্তায় টহল দিতে বলা হয়েছে। টানা এক ঘন্টা […]

ফের তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে ফোঁস করলেন ‘বিদ্রোহী’ সুখেন্দুশেখর

নিজস্ব প্রতিনিধি: আরজি কর কাণ্ড নিয়ে শুরু থেকেই দলকে বিড়ম্বনায় ফেলে বিজেপি’র হাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ হানার অস্ত্র তুলে দিয়েছিলেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ সুখেন্দুশেখর রায়। টানা বেশ কয়েকদিন চুপ থাকার পরে বুধবার ফের দলের বিরুদ্ধে ‘ফোঁস’ করলেন তিনি। সরাসরি তৃণমূল শাসিত সরকারকে নিশানা করে নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে বলেও ইশারা করেছেন। তৃণমূল শীর্ষ নেতৃত্ব […]

Hyundai Aura CNG Hy-CNG : এবারে এসে গেল CNG চালিত এই জনপ্রিয় সেডান

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় : সম্প্রতি Hyundai ভারতীয় বাজারে তাদের জনপ্রিয় সেডান Aura-র একটি নতুন, দুই সিলিন্ডার সিএনজি ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে। এই নতুন মডেলটি Aura CNG Hy-CNG নামে পরিচিত এবং এটি শুধুমাত্র বেস ‘E’ ভ্যারিয়েন্টে উপলব্ধ। সংস্থা সূত্রে খবর ভারতীয় বাজারে গাড়িটি 7.49 লক্ষ টাকায় পাওয়া যাবে। কী বিশেষ এই নতুন মডেলে? ডুয়াল সিলিন্ডার প্রযুক্তি : এই […]

0:00