Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ISL 2024-25: যুবভারতীতে সবুজ মেরুন ঝড়, উড়ে গেল লাল-হলুদ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ টানা পাঁচটি ম্যাচ হারার পর ডার্বিতেও হারল ইস্টবেঙ্গল। ০-২ গোলে জয়ী হল মোহনবাগান।  শনিবার ছিল মরশুমের প্রথম ডার্বি। তাই  খেলা শুরুর থেকেই  ঝড় তুলতে দেখা যায়   মোহনবাগানকে । প্রথম থেকেই মাঠে  তাদের আগ্রাসী মেজাজে।  মোহনবাগানের মুহুর্মুহু আক্রমণে অনেকটাই দিশাহীন ও ছন্নছাড়া দেখা যায়  ইস্টবেঙ্গলকে। এই পরিস্থিতিতে  শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করলেন পেত্রাতোস।আর তাতেই  মরশুমের প্রথম ডার্বিতে জয় ছিনিয়ে নিল  সবুজ মেরুন। 

 ম্যাচের প্রথমার্ধে ১৯ মিনিটের মাথায় ম্যাকলারেনকে দুরন্ত পাস বাড়িয়েছিলেন স্টুয়ার্ট। সেই বলে শটও নিয়েছিলেন ম্যাকলারেন। যদিও তাঁর শট প্রতিহত করেন ইস্টবেঙ্গলের গোলরক্ষক প্রভসুখন গিল। এরপর আরও আক্রমণ বাড়িয়ে দেয় সবুজ মেরুন। শেষ পর্যন্ত ৪১ মিনিটে মনবীর সিংয়ের কাছ থেকে পাওয়া পাস থেকে মাটি ঘেঁষা শট নিয়ে মোহনবাগানকে কাঙ্খিত গোল এনে দেন ম্যাকলারেন। আর তাঁর গোলেই প্রথমার্ধে এগিয়ে যায় মোহনবাগান।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণ আরও বাড়ায় সবুজ- মেরুন।  গোল পেতেন লিস্টন। মনবীর নিজে শট নিতে গিয়ে বারের অনেক উপর দিয়ে বল উড়িয়ে দেন। লিস্টনকে আটকাতে ৭১ মিনিটে মহম্মদ রাকিপের পরিবর্তে লালচুংনুঙ্গাকে রাইট ব্যাক হিসেবে মাঠে নামায় লাল- হলুদ। তবে শেষ পর্যন্ত কোন লাভ হল না। শেষ পর্যন্ত ২-০ গোলে জয় পেল মোহনবাগান । উল্লেখ্য, ইন্ডিয়ান সুপার লিগে মুখোমুখি লড়াইয়ে  এর আগে ৭ বার জিতেছিল মোহনবাগান। একটি ম্যাচ ড্র। তবে একটিতেও  জয়ের মুখ দেখেনি ইস্টবেঙ্গল। আর এবার ও সেই ধারা বজায় রেখে জয়ের হাসি হাসতে পারল না  লাল-হলুদ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00