নিজস্ব প্রতিনিধিঃ হাতে আর মাত্র কয়েকদিন। তারপর শুরু ইন্ডিয়ান সুপার লিগ ( ISL ) । আর এই ম্যাচের আগেই রবিবার বড় ঘোষণা করে দিল মোহনবাগান। যার হাতের সুবাদেই ডুরান্ড কাপের ফাইনালে উঠেছিল দল সেই বিশাল কাইথকের সঙ্গে আরও চার বছর চুক্তি বাড়াল মোহনবাগান।
২০২৯ সাল পর্যন্ত বিশাল কাইথকে দলের মধ্যেই রেখতে চলেছে সবুজ- মেরুন। এমনটাই জানিয়ে দিলেন মেরিনার্স। এদিন হিমাচল প্রদেশের রোহরু জেলা থেকে উঠে আসা বছর আঠাশের যুবক জানিয়েছেন, ‘সবুজ-মেরুন সমর্থকদের ভালোবাসা এবং আবেগ আমার কাছে অনেকটাই দামি। সেইজন্য আমি অন্য বহু ক্লাব থেকে প্রস্তাব আসা সত্ত্বেও যাব না। আজীবন আমি মোহনবাগানেই খেলতে চাই।‘
বিশাল আরও জানিয়েছেন,’ গতবারের চেয়ে অনেক শক্তিশালী আমরা। তবে দলের জেতা-হারা নির্ভর করে টিম গেমের উপর।‘ বলা বাহুল্য, মোহনবাগান সমর্থকরা ভালোবেসে বিশালকে ডেকে থাকেন ‘উড়ন্ত বাজপাখি’ আবার কেউ ‘ফ্লাইং কাইট’। তিনি দলের মধ্যে থাকলে আত্মবিশ্বাস বৃদ্ধি পায় বাগানরা। উল্লেখ্য, আইএসএল এবং ডুরান্ড কাপে সোনার গ্লাভস জেতা বিশালও দলকে নিয়ে মুগ্ধ। ইন্ডিয়ান সুপার লিগে বিশাল কাইথক ছাড়া মোহনবাগানে রয়েছেন দিমিত্রি পেত্রাতোস, শুভাশিস বসু, জেসন কামিংসের মত খেলোয়াড়রা।