Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আইপিএল নয়, অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট খেলার গুরুত্ব অনেক: মিচেল স্টার্ক

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৩-এর মরশুমে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপের ফাইনাল ম্যাচে ভারতকে ২০৯ রানে হারিয়ে বিজয়ী হয়েছে অস্ট্রেলিয়া। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে টেস্ট ক্রিকেটের হয়ে সওয়াল করলেন অস্ট্রেলিয়া দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার মিচেল স্টার্ক।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অজি ক্রিকেটার বলেন, বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট লিগ আইপিএল। পাশাপাশি আরও অনেক টি-২০ জনপ্রিয় ক্রিকেট  টুর্নামেন্টেও আছে, কিন্তু আমার মনে হয় এই সমস্ত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেললে হয়তো অনেক বেশি পয়সা রোজগার হয় ঠিক কথাই, তবে আমার কাছে এই বিশাল অর্থের থেকে মূলব্যান হচ্ছে অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট ক্রিকেট খেলা।

এরপরই অজি ক্রিকেটার বলেন, আমি এখনও বিশ্বাস করি ভবিষ্যৎ প্রজন্মের অনেক ক্রিকেটাররাই টেস্ট ক্রিকেটে দেশের প্রতিনিধিত্ব করতে বেশ উৎসাহী। কিন্তু ফ্র্যাঞ্জাইজি ক্রিকেটের যে বিশাল পরিমাণ অর্থের লোভ তাঁদের টেস্ট ক্রিকেট থেকে মুখ ঘুরিয়ে নিতে সাহায্য করছে। এটি ক্রিকেটের তো বটেই ওই সমস্ত ভবিষ্যতের ক্রিকেটারদের কাছেও ক্ষতির অন্যতম কারণ হয়ে উঠছে বলে মত স্টার্কের।

উল্লেখ্য, ৩৩ বছর বয়সী এই স্টার্ক এরপর নিজের উদাহরণ টেনে বলেন, আমি শেষবারের মতো আইপিএল-এ খেলেছি ২০১৫ সালে আরসিবির হয়ে। তবুও আমার মাথায় সবসময়ই চিন্তা ছিল আইপিএল নয়, বরঞ্চ ভবিষ্যতের কথা মাথায় রেখে টেস্ট ক্রিকেটকেই প্রাধান্য দেব।

তবে ভবিষ্যতে হয়তো আবার আমি আইপিএল-এ খেলতেও পারি। তবে আমার সব সময়ই লক্ষ্য হবে অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটের ২২ গজে নিজের সেরা পারফরম্যান্স করা।

গত শনিবার বিশ্ব টেস্ট চ্যাম্পিযানশিপের ফাইনালে বিজয়ী হওয়ার সঙ্গে সঙ্গে অস্ট্রেলিয়া বিশ্ব ক্রিকেটের ইতিহাসে এক নতুন নজির গড়েছে। আইসিসির অনুমোদিত সব কটি টুর্নামেন্টেই তাঁরা বিজয়ী হওয়ার স্বাদ পূর্ণ করেছে। এই সম্বন্ধে বলতে গিয়ে স্টার্ক বলেন, এই কৃতিত্ব কারোর একার দ্বারা সম্ভব হয় না। আমরা সবাই মিলে লড়াই করেই সাফল্য পেয়েছি। এরজন্য আমি কৃতিত্ব জানাই আমার সতীর্থদের।

প্রয়াত ক্রিকেটারদের পরিবারকে এককালীন অর্থ সাহায্যের ঘোষণা ভারতীয় ক্রিকেট বোর্ডের, প্রথম পর্বে সুবিধা পাচ্ছেন কারা ?

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় ভারতের অন‍্যতম সেরা ব্যাটার চেতেশ্বর পুজারার

নির্বাচন কমিটির চেয়ারম্যান হিসেবে বাড়ল অজিত আগরকরের চুক্তির মেয়াদ

রোহিত, কোহলির বিকল্প কে? ১৪ বছরের ব্যাটারের জন্য বিশেষ ব্যবস্থা বোর্ডের

ওভাল টেস্ট শুরুর মুখে ইংল্যান্ডকে বাড়তি সুবিধার অভিযোগে নালিশ ভারতের

উঠে গেল আইসিসির নিষেধাজ্ঞা, ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন ৩৯ বছর বয়সী ক্রিকেটার

‘এত সহজেই ভুলে গেলেন..’, BCCI-কে খোঁচা পহেলগাঁওয়ে নিহত শুভমের স্ত্রীর

ছিটকে যাওয়া পন্থের জায়গায় সুযোগ পাওয়া বিশ্বরেকর্ডধারী ক্রিকেটারকে চেনেন?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00