আতলেতিকোর মাঠে হার রিয়াল মাদ্রিদের!

Share:

নিজস্ব প্রতিনিধি : গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে যে দুটি ম্যাচ হেরেছিল রিয়াল, দুটিই ছিল আতলেতিকোর ঘরের মাঠে।এবার প্রতিশোধ নেওয়ার লক্ষ্যে চেয়ে ছিল লিগ চ্যাম্পিয়নরা। কিন্তু শেষ পর্যন্ত হার মানতে হল তাঁদের। অনেকটা সময় লিড ধরে রেখেও জিততে পারল না কার্লো আনচেলত্তির দল।

গোটা ম্যাচজুড়ে চলল আক্রমণ-পাল্টা আক্রমণ। প্রথমার্ধে কোন দলই খুব বেশি সুযোগ পায় নি অবশ্য। তবে বিরতির পর এদের মিলিতাওয়ের গোল ধরে রেখে জয়ের মুকুট ছুঁয়েছিল রিয়াল মাদ্রিদ। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে রেয়ালের জালে বল জড়ান আনহেল কোরেয়া। নাটকীয়তায় জমে ওঠা মাদ্রিদ ডার্বি শেষ পর্যন্ত ১-১ সমতায় শেষ হয়েছে।

গতকাল রবিবার মেত্রোপলিতানোতে প্রথম বড় সুযোগটা পেয়েছিল আতলেতিকো। দশম মিনিটে সতীর্থের বাড়ানো পাস নিয়ন্ত্রণে নিয়ে বাঁপ্রান্ত ধরে বক্সের ভেতর প্রবেশ করেন হুলিয়ান আলভারেস। রুডিগার চেষ্টা করেও ঠেকাতে পারেননি আর্জেন্টাইন স্ট্রাইকারকে। বক্সের ভেতর দুরূহ কোণ থেকে শট নিয়েছিলেন আলভারেস। কিন্তু পা দিয়ে সেটি ঠেকিয়ে দেন কোর্তোয়া।১৮ তম মিনিটে বক্সের বাইরে থেকে ভালভার্দের নেওয়া দূর পাল্লার বুলেট গতির শট বাঁ দিকে লাফিয়ে আতলেতিকোর জাল রক্ষা করেন ইয়ান অবলাক। ৩৬তম মিনিটে রদ্রিগোর পাস থেকে বক্সের ঠিক বাইরে থেকে শট নিয়েছিলেন জুড বেলিংহাম। তবে সেটা আটকাতে বেশি বেগ পেতে হয়নি অবলাককে।

দ্বিতীয়ার্ধে মিলিতাওয়ের গোলের পর রেয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়াকে লক্ষ্য করে আতলেতিকোর সমর্থকদের নানা জিনিস ছুড়ে মারায় ঘটনায় খেলা বন্ধ ছিল প্রায় ২০ মিনিট।বিরতির পর ৫১তম মিনিটে রদ্রিগোর শট ক্রসবারের সামান্য ওপর দিয়ে যায়। তবে রিয়ালের গোলখরা কাটে ৬৪তম মিনিটে। বক্সের বাইরে ভিনিসিয়ুসকে ফাউল করেছিলেন রবিন লে নরমান্দ। সে ফ্রি কিকটি গোলে না নিয়ে বক্সের বাঁ প্রান্তে থাকা ভিনিসিয়ুসের উদ্দেশ্যে বাড়ান লুকা মডরিচ। সেখান থেকে পজিশন বের করে ক্রস করেন ব্রাজিলিয়ান উইংগার।

সেটি যায় আরেক ব্রাজিলিয়ান মিলিতাওয়ের সামনে। বল থামিয়ে ডান পায়ের জোরালো শট নেন মিলিতাও। আতলেতিকোর এক ডিফেন্ডারের পায়ে লেগে কিছুটা দিক বদলে বল আশ্রয় নেয় জালে।রিয়ালের হাইলাইন ডিফেন্সের ফাঁক গলে কোর্তোয়াকে পরাজিত করে রিয়ালের জালে বল জড়ান কোরেয়া।

শুরুতে রেফারি অফসাইডের বাঁশি বাজালেও ভিএআর যাচাই করে জানিয়ে দেন, কোরেয়ার গোলটি বৈধ ছিল। ম্যাচের শেষ মুহূর্তে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন আতলেতিকোর স্প্যানিশ মিডফিল্ডার মার্কোস লরেন্টে। এতে ড্রতে ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়েই আছে মাদ্রিদ। শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ৩ পয়েন্ট পিছিয়ে রয়েছে আনচেলত্তির দল। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে রয়েছে আতলেতিকো।

কর ফাঁকির মামলায় ব্রাজিলের কোচ আনচেলত্তিকে এক বছরের কারাদণ্ড স্প্যানিশ আদালতের

রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্বে বিশ্বকাপ জয়ী ফুটবলার

দলের উপর অসন্তুষ্ট, রিয়াল ছাড়তে চান রদ্রিগো

ম্যানচেস্টার সফরের আগে জোর ধাক্কা রিয়াল শিবিরে, কিন্তু আশাবাদী আনচেলত্তি

এমবাপ্পের গোলের পরও হার রিয়ালের

ম্যাচ হেরে চোখ-মুখ লাল করে রেফারিকে দুষলেন রিয়াল কোচ

আঙুল উঁচিয়ে ফ্লিক’কে দেখে তেড়ে এলেন আনচেলত্তি, তারপর যা ঘটল….

Kylian Mbappe: চোট পেয়েছেন রিয়াল তারকা ফুটবলার, তিন সপ্তাহ থাকতে হবে মাঠের বাইরে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]