নিজস্ব প্রতিনিধিঃ আর কয়েকদিন বাদেই শুরু হবে ইন্ডিয়ান সুপার লিগ ( ISL 2024-2025 )। আর এই লিগ শুরু হওয়ার আগে প্রকাশ্যে এল ISL প্রোমো। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়েছে প্রোমোটি। আর সেই ভিডিও ক্যাপশনের লেখা রয়েছে “মাল্টি-ভার্স” । আইএসএল প্রোমো ভিডিওতে দেখা গিয়েছে ভাইচুং ভুটিয়া, সুনীল ছেত্রী –সহ প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ পদকজয়ী মনু ভাকেরে।
এছাড়াও ISL প্রোমো ভিডিওতে রয়েছেন ক্রিকেটার জসপ্রিত বুমরাহ, সূর্যকুমার যাদব সহ বলিউড অভিনেতা রণবীর কাপুর এবং জন আব্রাহামের মত একাধিক তারকাকে। ইতিমধ্যেই ISL প্রোমো ভিডিওটি দেখেছেন হাজার হাজার মানুষ। আগামী ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ২০২৪-২৫ মরশুমের ISL । প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট ও মুম্বই সিটি এফসি।
উল্লেখ্য, ইন্ডিয়ান সুপার লিগের ১১তম আসরে অংশ নিতে চলেছে বেঙ্গালুরু এফসি, চেন্নাইয়িন এফসি, ইস্টবেঙ্গল এফসি, এফসি গোয়া, হায়দরাবাদ এফসি, জামশেদপুর এফসি, কেরালা ব্লাস্টার্স এফসি, মহামেডান এসসি, মোহনবাগান সুপার জায়ান্ট, মুম্বই সিটি এফসি, নর্থইস্ট ইউনাইটেড এফসি, পাঞ্জাব এফসি এবং ওড়িশা এফসি –সহ ১৩ টি দল। বলা বাহুল্য, ISL-এ নতুন দল হিসেবে জায়গা করে নিয়েছে কলকাতার তৃতীয় প্রধান মহমেডান স্পোর্টিং। ফলে তাদের দিকে থাকবে এবার বাড়তি নজর ।