Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কামিন্সের হাতে কি সানরাইজার্স হায়দরাবাদের দায়িত্ব? শুরু জল্পনা

Share:

নিজস্ব প্রতিনিধি : আইপিএল শুরুর আগে আরও এক অধিনায়ক পদে বদলি হতে পারে। এবার সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়কের দায়িত্বে বদল আনা হতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে। সরানো হতে পারে এইডেন মার্করামকে। তার জায়গায় দায়িত্ব দেওয়া হতে পারে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কমিন্সকে।

এবারে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্সকে সাড়ে ২০ কোটি টাকায় কিনে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। সম্প্রতি কামিন্সের নেতৃত্বেই একদিনের বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারায় অস্ট্রেলিয়া। ভারতের পিচ সম্পর্কে যথেষ্টই ওয়াকিবহাল কমিন্স। এবার এই কামিন্সের অভিজ্ঞতাকেই কাজে লাগাতে চাইছে সানরাইজার্স হায়দরাবাদ। তবে কামিন্সকে অধিনায়ক করার বিষয়টি অবশ্য আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি আইপিএলের এই ফ্র্যাঞ্চাইজি। সম্প্রতি সানরাইজার্স হায়দরাবাদে বোলিং কোচ বদল নিয়েও আলোচনা শুরু হয়েছে। ডেল স্টেনের বদলে বোলিং কোচ করা হতে পারে নিউজিল্যান্ডের প্রাক্তন বাঁ হাতি পেসার জেমস ফ্যাঙ্কলিনকে। ইতিমধ্যে ফ্র্যাঙ্কলিনকে বোলিং কোচ করার বিষয়ে কথাবার্তা শুরু হয়েছে। ফ্যাঙ্কলিনের সঙ্গে ড্যানিয়াল ভিত্তোরির এই বিষয়ে আলোচনা শুরু হয়েছে।

আগামী ২২ মার্চ থেকে শুরু হচ্ছে এবারে আইপিএলের আসর। এবার আইপিএলে আসর শুরুর আগে অধিনায়ক বদল হতে শুরু হয়েছে। গত বছর ডিসেম্বর মাসে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসাবে রোহিত শর্মাকে সরিয়ে দেওয়া হয়। রোহিত শর্মার পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় হার্দিক পাণ্ডিয়াকে।

খেলা ছেড়ে রোহিতের হাতে মুম্বইয়ের অধিনায়কত্ব তুলে দিক হার্দিক, উঠল দাবি

CSK-তে খেলবেন সঞ্জু? ‘Dhoni’ জার্সিতে মাঠ কাঁপালেন অভিজ্ঞ ব্যাটার

‘বেবি ডিভিলিয়ার্সকে চুক্তির বাইরে গোপনে অর্থ দেওয়া হয়েছে’, CSK-র বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অশ্বিনের

জোর ধাক্কা খেল BCCI, আইপিএল থেকে বাদ দেওয়া দলকে ৫৩৮ কোটি ক্ষতিপূরণের নির্দেশ

৫ বলে ৫ উইকেট, নয়া কীর্তি গড়লেন লখনউয়ের স্পিনার দিগবেশ রাঠি

আরসিবির জয়কে পরবর্তী নির্বাচনের জন্য ব্যবহার করাই কাল, ঘোর বিপদে কংগ্রেস

বাংলার মানুষের সঙ্গে বঞ্চনা করতেই অজুহাত দিয়ে ফাইনাল সরানোর সিদ্ধান্ত,কটাক্ষ ক্রীড়ামন্ত্রীর

আইপিএলে ফিরছেন না এই বিদেশি ক্রিকেটার, জোর ধাক্কা কেকেআর টিমে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00