IPL Auction: তালিকায় থাকা সবচেয়ে প্রবীণ এবং নবীন খেলোয়াড়দের দেখে নিন….

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএল ২০২৫-এর(IPL 2025) জোরদার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। আগামী ২৪ এবং ২৫শে নভেম্বর সৌদি আরবের(Saudi Arabia) জেড্ডায় বসতে চলেছে মেগা নিলামের(IPL Mega Auction) আসর। যদিও আইপিএলে অংশগ্রহণকারী দলগুলি ইতিমধ্যেই নিজেদের স্কোয়াড তৈরি করে ফেলেছে তবু নিলামের টেবিলে যে কোনও মুহূর্তে বদলে যেতে পারে পরিস্থিতি। উল্লেখিত দুই দিনেই চূড়ান্ত হয়ে যাবে কোন কোন খেলোয়াড়রা আগামী বছরের আইপিএলে কোন দলের হয়ে ময়দানে নামতে চলেছে। সারা বিশ্বের মোট ১৫৭৪ জন ক্রিকেটার এই মেগা নিলামে নিজেদের নাম নথিভুক্ত করিয়েছিলেন কিন্তু এদের মধ্যে শুধুমাত্র ৫৭৪ জনকেই মূল নিলাম পর্বের আওতায় আনা হয়েছে। অর্থাৎ প্রাক-নির্বাচনেই নিলামের দৌড় থেকে বাদ পড়েছেন ১০০০ জন খেলোয়াড়।

৫৭৪ জন খেলোয়াড়কে নিয়েই নিলাম পর্ব শুরু হবে উল্লেখিত দিনগুলিতে দুপুর তিনটে থেকে। তবে এখানেও রয়েছে ছাঁটাই পর্ব। কারণ মোট ১০টি দলে প্লেয়ার নেওয়া হবে সর্বোচ্চ ২০৪ জন। বাকিদেরকে এই সিজনের অবিক্রিত খেলোয়াড় বলে গণ্য করা হবে। নিলামে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে ৩৬৬ জন ভারতীয় খেলোয়াড় রয়েছেন। বিদেশি খেলোয়াড়দের সংখ্যা ২০৮ এবং অ্যাসোসিয়েট দেশের ৩ খেলোয়াড়ও নিলামে শামিল রয়েছেন, তাঁরা হলেন উন্মুক্ত চন্দ্র, আলি খান এবং ব্র্যান্ডন ম্যাকমুলান। নিলামে এই তিন খেলোয়াড়ের বেস প্রাইস রাখা হয়েছে ৩০ লক্ষ টাকা।

এবারের নিলামে অংশগ্রহণকারী সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হলেন ইংল্যান্ডের কিংবদন্তি ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন(James Anderson)। তাঁর বয়স ৪২ বছর। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এই প্রথম অ্যান্ডারসন আইপিএল নিলামে অংশ নিচ্ছেন এবং এবারের নিলামে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে নথিভুক্ত করা হয়েছে ১৩ বছর বয়সী বৈভব সূর্যবংশীর(Vaibhav Suryavanshi) নাম।

আইপিএল ২০২৫-এর নিলামে অংশগ্রহণকারী সবচেয়ে কম বয়সী পাঁচজন খেলোয়ার হলেন-
১)বৈভব সূর্যবংশী- ১৩ বছর (ভারত)
২) আয়ুষ‌ মাত্রে- ১৭ বছর (ভারত)
৩) আন্দ্রে সিদ্ধান্ত- ১৮ বছর (ভারত)
৪) কোয়েনা মাফাকা- ১৮ বছর (দক্ষিণ আফ্রিকা)
৫) আল্লাহ গজানফর- ১৮ বছর (আফগানিস্তান)

আইপিএল ২০২৫-এর নিলামে অংশগ্রহণকারী সবচেয়ে বেশি বয়সী পাঁচজন খেলোয়ার হলেন-
১) জেমস অ্যান্ডারসন- ৪২ বছর (ইংল্যান্ড)
২) ফাফ ডু প্লেসিসক- ৪০ বছর (দক্ষিণ আফ্রিকা)
৩) মহম্মদ নবি- ৪০ বছর (আফগানিস্তান)
৪) রবিচন্দ্রন আশ্বিন- ৩৮ বছর (ভারত)
৫) ডেভিড ওয়ার্নার- ৩৮ বছর (অস্ট্রেলিয়া)

‘এখন নতুন নেতা তৈরির সময়’, মুম্বইয়ের অধিনায়কত্ব ছাড়লেন অজিঙ্ক রাহানে

আইপিএল ফাইনালে জনবিস্ফোরণ, নয়া ইতিহাস গড়েছে দর্শক সংখ্যা

মাত্র ২৯ বছরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্যারিবীয় ক্রিকেটার

আইপিএলের সেরা বারোয় ঠাঁই হল না রোহিতের, নেই কেকেআরের কোনও ক্রিকেটার

আরসিবির জয়কে পরবর্তী নির্বাচনের জন্য ব্যবহার করাই কাল, ঘোর বিপদে কংগ্রেস

কোহলিদের সংবর্ধনা অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা, পদপিষ্ট হয়ে কমপক্ষে ৭ জনের মৃত্যু

চিকুর হাতে ট্রফি উঠলে তবেই হবেন বাবা, ছেলের নাম বিরাট রাখার সিদ্ধান্ত আরসিবি ভক্তের

‘আমি ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে পারব না’, অবসরের জল্পনা উস্কে দিলেন বিরাট

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]