যশস্বীর দুরন্ত ব্যাটিং, বেঙ্গালুরুকে ১৭৪ রানের লক্ষ্য দিল রাজস্থান

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: যশস্বী জয়সোয়ালের দুরন্ত ব্যাটিং সত্বেও শেষের দিকের ব্যাটারদের রক্ষণাত্মক মনোভাবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে বড় রানের ইনিংস গড়তে পারল না রাজস্থান রয়্যালস। রবিবার (১৩ এপ্রিল) ঘরের মাঠে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৭৩ রান তুললেন সঞ্জু স্যামসনরা।

সোয়াই মান সিংহ স্টেডিয়ামে এদিন টসে জিতে প্রথমে রাজস্থানকে ব্যাট করতে পাঠান বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাতিদার। শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন রাজস্থানের দদুই ওপেনার যশস্বী জয়সোয়াল ও সঞ্জু স্যামসন। যশস্বী আগ্রাসী মেজাজে খেলতে থাকলেও রক্ষণাত্মক খোলসেই ছিলেন সঞ্জু। প্রথম পাওয়ার প্লে-তে ৪৫ রান যোগ করেন দুজনে। সপ্তম ওভারে বল করতে এসে সঞ্জুকে ফিরিয়ে বেঙ্গালুরুকে প্রথম ব্রেক থ্রু এনে দেন ক্রুণাল পাণ্ড্য। ১৯ বলে ১৫ রান করে সাজঘরে ফিরে যান রাজস্থান অধিনায়ক। এর পর যশস্বী ও রিয়ান পরাগ জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান। দুজনেই মারমুখী মেজাজে ব্যাট করায় রান তোলার গতি অনেকটাই বেড়ে যায়। ১৪তম ওভারে রিয়ানকে (২২ বলে ৩০) ফিরিয়ে ৫৬ রানের জুটি ভাঙেন যশ দয়াল।

একা কুম্ভ হয়ে লড়াই চালিয়ে যান যশস্বী। তিনি যেভাবে মারমুখি মেজাজে খেলছিলেন তাতে এক সময় মনে হচ্ছিল, শতরান করার অভিলাষ নিয়েই মাঠে নেমেছেন। কিন্তু তা হয়নি। ১৬তম ওভারের শেষ বলে জস হেজলউডের লেগ বিফোরের ফাঁদে পড়ে ফিরতে হয় রাজস্থানের ওপেনারকে। ৪৬ বলে ১০টি চার ও দুটি ছক্কার সাহায্যে ৭৫ রান করে ফেরেন যশস্বী। হাতে উইকেট থাকা সত্বেও শিমরান হেটমায়ার রক্ষণাত্মক ভঙ্গিতে খেলে দলকে বিপাকে ফেলেন। শেষ ওভারের পঞ্চম বলে সাজঘরে ফেরেন তিনি। আট বলে করেন ৯ রান। শেষ বলে চার হাঁকান নীতীশ রানা। কোনও ক্রমে ১৭৩ রানে পৌঁছয় রাজস্থান। ২৩ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন ধ্রুব জুরেল। বেঙ্গালুরুর হয়ে ভুবনেশ্বর কুমার, জস হেজলউড, ক্রুণাল পাণ্ড্য ও যশ দয়াল একটি করে উইকেট নেন।

১০ রানের জন্য দ্রাবিড়ের ২৬ বছরের রেকর্ড ভাঙা হল না যশস্বীর

৪১ রানে সাত উইকেট খুঁইয়ে ৪৭১ রানে শেষ ভারতের প্রথম ইনিংস

লিডসে সিংহ বিক্রমে লড়ে শতরান যশস্বীর, ইতিহাস গড়লেন ভারতের তরুণ ব্যাটার

রাজস্থানকে হারিয়ে প্লে-অফ কার্যত নিশ্চিত করলেন শ্রেয়সরা

রিয়ানের লড়াই ব্যর্থ, রাজস্থানকে ১ রানে হারিয়ে রুদ্ধশ্বাস জয় কলকাতার

বৈভবের সেঞ্চুরিতে ঢাকা পড়ল রাজস্থানের তরুণ তুর্কির গড়া রেকর্ড

মরুভূমিতে বৈভব টর্নেডোয় উড়ে গেলেন শুভমন গিলরা

আবেশের অবিশ্বাস্য বোলিংয়ে জেতা ম্যাচ হারল রাজস্থান

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]