Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আগুনে বোলিং শার্দূলের, ১৯০ রানে থামল হায়দরাবাদ

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: ঘরের মাঠে শার্দূল ঠাকুরের আগুন ঝরানো বোলিংয়ে ব্যাটিং বিপর্যয়ের মুখে সানরাইজার্স হায়দরাবাদ। বৃহস্পতিবার (২৭ মার্চ) লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯০ রান তুলেছেন প্যাট কামিন্সরা। অজি ব্যাটার ট্র্যাভিস হেড ছাড়া হায়দরাবাদের আর কোনও ব্যাটারই বড় রান পাননি। লখনউয়ের সফতলতম বোলার হলেন শার্দূল ঠাকুর। তিনি চার ওভারে ৩৪ রান খরচ করে চার উইকেট নিয়েছেন।    

রাজীব গান্ধি স্টেডিয়ামে এদিন টসে জিতে প্রথমে হায়দরাবাদকে ব্যাট করতে পাঠান লখনউ অধিনায়ক ঋষভ পন্থ। ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে প্যাট কামিন্সের দল। তৃতীয় ওভারেই হায়দরাবাদকে জোড়া দাক্কা দেন শার্দূল। প্রথম বলে ফিরিয়ে দেন ওপেনার অভিষেক শর্মাকে (৬)। পরের বলে ঈশান কিশনকে। আগের দিন অপরাজিত শতরান করা ঈসান এদিন ফেরেন শূন্য রানে। পর পর উইকেট হারানোর ধাক্কা সামলাতে লখনউ বোলারদের পাল্টা মারের পথে হাঁটেন ট্র্যাভিস হেড। চার ও ছক্কার ফুলঝুরি ছোটান। তৃতীয় উইকেটে নীতীশ রেড্ডির সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান। বিধ্বংসী হেডকে অর্ধশতরানের দোরগোড়া থেকে ফেরান প্রিন্স যাদব। পাঁচটি চার ও তিনটি ছক্কার সাহায্যে ২৮ বলে ৪৭ রান করে সাজঘরে ফেরেন অজি ব্যাটার। এর পর নীতীস রেড্ডি ও হাইনরিখ ক্লাসেন দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়েছিলেন। অকারণে রান নিতে গিয়ে দলকে বিপদে ফেলে সাজঘরে ফেরেন ক্লাসেন (১৭ বলে ২৬)।

খানিক বাদে রবি বিষ্ণোইয়ের বলে ফিরে যান নীতীশ রেড্ডিও (৩২)। ছয় নম্বরে নামা অনিকেত বর্মা শুরু থেকেই তাণ্ডব চালিয়ে লখনউয়ের বোলারদের মনোবল গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা চালান। ১৬তম ওভারে বল করতে এসে অনিকেতের তাণ্ডব থামান দিগবেশ সিংহ। ১৩ বলে ৩৬ রানের ঝোড়ো ইনিংস খেলে সাজঘরে ফেরেন অনিকেত। এর পরেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে হায়দরাবাদের ব্যাটিং লাইন আপ। পর পর ফিরে যান অভিনব মনোহর (২), অধিনায়ক প্যাট কামিন্স (৪ বলে ১৮) ও মোহাম্মদ শামি (১)। শেষ পর্যন্ত ১৯০ রানে পৌঁছতে সক্ষম হয় হায়দরাবাদ। হর্ষল পটেল (১২) ও সিমরজি‍ৎ সিংহ (৩) আপরাজিত থেকে যান।   

‘এখন নতুন নেতা তৈরির সময়’, মুম্বইয়ের অধিনায়কত্ব ছাড়লেন অজিঙ্ক রাহানে

আইপিএল ফাইনালে জনবিস্ফোরণ, নয়া ইতিহাস গড়েছে দর্শক সংখ্যা

মাত্র ২৯ বছরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্যারিবীয় ক্রিকেটার

আইপিএলের সেরা বারোয় ঠাঁই হল না রোহিতের, নেই কেকেআরের কোনও ক্রিকেটার

আরসিবির জয়কে পরবর্তী নির্বাচনের জন্য ব্যবহার করাই কাল, ঘোর বিপদে কংগ্রেস

কোহলিদের সংবর্ধনা অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা, পদপিষ্ট হয়ে কমপক্ষে ৭ জনের মৃত্যু

চিকুর হাতে ট্রফি উঠলে তবেই হবেন বাবা, ছেলের নাম বিরাট রাখার সিদ্ধান্ত আরসিবি ভক্তের

‘আমি ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে পারব না’, অবসরের জল্পনা উস্কে দিলেন বিরাট

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00