IPL 2025: রাজস্থানের অধিনায়ক বদল, সঞ্জুর জায়গায় কে এলেন?

Share:

ইন্দ্রজি‍ৎ রায়: আইপিএল শুরুর মুখেই অধিনায়ক নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল রাজস্থান রয়্যালস (RR)। সঞ্জু স্যামসনের জায়গায় প্রথম তিনটি ম্যাচের জন্য অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে তরুণ অলরাউন্ডার রিয়ান পরাগ (Riyan Parag)-কে। তবে এতে  সঞ্জু স্যামসন (Sanju Samson) -এর ভূমিকা কমছে না। বরং তিনি দলের ব্যাটিং অর্ডারে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। সম্পূর্ণ সুস্থ হয়ে উইকেটকিপিং এবং ফিল্ডিং করার অনুমতি পেলেই তিনি আবার অধিনায়কত্বের দায়িত্ব ফিরে পাবেন।

প্রথম তিন ম্যাচে নেতৃত্ব দেবেন রিয়ান পরাগ

রিয়ান পরাগ (Riyan Parag)-এর নেতৃত্বে RR তাদের IPL 2025 অভিযান শুরু করবে সানরাইজার্স হায়দরাবাদের  (SRH)-এর বিপক্ষে। আগামী ২৩ মার্চ রবিবার মুখোমুখি হবে দুই দল। এর পর ২৬ মার্চ ঘরের মাঠে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিরুদ্ধে নামবে। মার্চের ৩০ তারিখে পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (CSK)-এর মুখোমুখি হবে তারা।

রিয়ান পরাগকেই কেন বেছে নিল রাজস্থান?

অসমের হয়ে ঘরোয়া ক্রিকেটে সফল নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে রিয়ান পরাগের। সেই অভিজ্ঞতার ওপর ভরসা করেই তাকে এই দায়িত্ব দিয়েছে রাজস্থান রয়্যালসের টিম ম্যানেজমেন্ট। ২০১৯ সাল থেকে রাজস্থান রয়্যালসের (RR) দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে খেলছেন তিনি। তাই দলের খুঁটিনাটি এবং গতিপ্রকৃতি সম্পর্কে তাঁর পরিষ্কার ধারণা রয়েছে, যা তাকে নেতৃত্বের জন্য আরও যোগ্য করে তুলেছে।

সঞ্জু স্যামসন কবে ফিরবে?

দলের অন্যতম স্তম্ভ  সঞ্জু স্যামসন (Sanju Samson)  আপাতত শুধু ব্যাটসম্যান হিসেবে খেলবেন। সম্পূর্ণ ফিট হয়ে গেলে উইকেটকিপিং ও ফিল্ডিংয়ের দায়িত্বও সামলাবেন, এবং তখনই তিনি আবার অধিনায়ক হিসেবে ফিরে আসবেন। আপাতত মনে করা হচ্ছে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবেই সঞ্জু স্যামসনকে দেখা যাবে প্রথম ৩ ম্যাচে।

একটি অভিজ্ঞ এবং প্রতিভাবান দল নিয়ে রাজস্থান রয়্যালস (RR) নতুন মরশুমে যাত্রা শুরু করতে চলেছে। রিয়ান পরাগ-এর নেতৃত্বে প্রথম তিনটি ম্যাচ কেমন যায়, তা দেখার অপেক্ষায় থাকবেন ভক্তরা। তবে অধিনায়কত্বে সাময়িক পরিবর্তন করেও RR-এর মূল লক্ষ্য একটাই— IPL 2025-এ জয় দিয়ে সূচনা করা!

 

CSK-তে খেলবেন সঞ্জু? ‘Dhoni’ জার্সিতে মাঠ কাঁপালেন অভিজ্ঞ ব্যাটার

‘এখন নতুন নেতা তৈরির সময়’, মুম্বইয়ের অধিনায়কত্ব ছাড়লেন অজিঙ্ক রাহানে

আইপিএল ফাইনালে জনবিস্ফোরণ, নয়া ইতিহাস গড়েছে দর্শক সংখ্যা

মাত্র ২৯ বছরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্যারিবীয় ক্রিকেটার

আইপিএলের সেরা বারোয় ঠাঁই হল না রোহিতের, নেই কেকেআরের কোনও ক্রিকেটার

আরসিবির জয়কে পরবর্তী নির্বাচনের জন্য ব্যবহার করাই কাল, ঘোর বিপদে কংগ্রেস

কোহলিদের সংবর্ধনা অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা, পদপিষ্ট হয়ে কমপক্ষে ৭ জনের মৃত্যু

চিকুর হাতে ট্রফি উঠলে তবেই হবেন বাবা, ছেলের নাম বিরাট রাখার সিদ্ধান্ত আরসিবি ভক্তের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]