Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঘরের মাঠে জিতে মরিয়া রাজস্থান রয়্যালস, সামনে শক্ত প্রতিদ্বন্দ্বী গুজরাত টাইটান্স

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএলের ৪৭ তম ম্যাচে আজ সোমবার (২৮ এপ্রিল) জয়পুরের সোয়াই মানসিংহ স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালস (RR) এবং গুজরাত টাইটান্স  (GT)। দুই দলেরই প্লে-অফের দৌড়ে টিকে থাকার জন্য এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুজরাত বর্তমানে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকলেও, রাজস্থান তাদের ঘরের মাঠে জয় পেতে মরিয়া।

হেড-টু-হেড রেকর্ড: গুজরাতের পাল্লা ভারী

আইপিএলে এখনও পর্যন্ত রাজস্তান এবং গুজরাত মোট ৭টি ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে গুজরাত  ৬টি ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে। আর রাজস্থান মাত্র ১টি ম্যাচে জিতেছেজয়পুরে এই দুই দলের মধ্যে ২টি ম্যাচ হয়েছে এবং দুটিতেই গুজরাত জয়ী হয়েছে। এই মরশুমে আমদাবাদে গুজরাত ৫৮ রানের বিশাল ব্যবধানে রাজস্থানকে হারিয়েছে। তবে, রাজস্থান তাদের ঘরের মাঠে এই রেকর্ড ভাঙতে চাইবে।

পিচ রিপোর্ট:

সোযাই মানসিংহ স্টেডিয়ামের পিচ সাধারণত ব্যাটিংয়ের জন্য অনুকূল। এখানে গড় স্কোর প্রায় ১৮০-১৯০ রানের কাছাকাছি। তবে, সন্ধ্যার ম্যাচে শিশিরের প্রভাবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং আরও সহজ হয়ে যায়। এই মাঠে সর্বোচ্চ স্কোর ২১৭/৫, যা রাজস্থান রয়্যালস ২০২৪ সালে কেকেআরের বিরুদ্ধে করেছিল। স্পিনার এবং পেসার উভয়ের জন্যই পিচে কিছুটা সাহায্য থাকলেও, ব্যাটাররা বড় শট খেলতে পছন্দ করেন। টস জিতে দলগুলো সাধারণত বোলিং বেছে নেয়, কারণ রান তাড়া করা এখানে তুলনামূলকভাবে সহজ

সর্বাধিক রান ও উইকেট:

  • সর্বাধিক রান: জস বাটলার এই দুই দলের হেড-টু-হেড ম্যাচে ২৭২ রান করে শীর্ষে রয়েছেন। গুজরাতের শুভমন গিলও ২০৫ রান করে দুর্দান্ত ফর্মে আছেন।
  • সর্বাধিক উইকেট: গুজরাতের রশিদ খান ৭ ম্যাচে ১০টি উইকেট নিয়ে বোলিংয়ে জাদু দেখিয়েছেন।

দুই দলের সম্ভাব্য একাদশ

রাজস্থান রয়্যালস (RR):

যশস্বী জয়সোয়াল, বৈভব সূর্যবংশী, নীতীশ রানা, রিয়ান পরাগ (অধিনায়ক), ধ্রুব জুরেল (উইকেট-কিপার), শিমরন হেটমায়ার, জোফ্রা আর্চার, ওয়ানিন্দু হাসরাঙ্গা, মহেশ তিকশানা, আকাশ মাধওয়াল, সন্দীপ শর্মা, তুষার দেশপাণ্ডে/শুভম দুবে।

গুজরাত টাইটান্স (GT):

শুভমন গিল (অধিনায়ক), সাই সুদর্শন, জস বাটলার (উইকেট-কিপার), শেরফেন রাদারফোর্ড, শাহরুখ খান, রাহুল তেওয়াতিয়া, ওয়াশিংটন সুন্দর, রশিদ খান, আর সাই কিশোর, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, ইশান্ত শর্মা।

‘এখন নতুন নেতা তৈরির সময়’, মুম্বইয়ের অধিনায়কত্ব ছাড়লেন অজিঙ্ক রাহানে

আইপিএল ফাইনালে জনবিস্ফোরণ, নয়া ইতিহাস গড়েছে দর্শক সংখ্যা

মাত্র ২৯ বছরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্যারিবীয় ক্রিকেটার

আইপিএলের সেরা বারোয় ঠাঁই হল না রোহিতের, নেই কেকেআরের কোনও ক্রিকেটার

আরসিবির জয়কে পরবর্তী নির্বাচনের জন্য ব্যবহার করাই কাল, ঘোর বিপদে কংগ্রেস

কোহলিদের সংবর্ধনা অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা, পদপিষ্ট হয়ে কমপক্ষে ৭ জনের মৃত্যু

চিকুর হাতে ট্রফি উঠলে তবেই হবেন বাবা, ছেলের নাম বিরাট রাখার সিদ্ধান্ত আরসিবি ভক্তের

‘আমি ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে পারব না’, অবসরের জল্পনা উস্কে দিলেন বিরাট

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00