Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হায়দরাবাদের মুখোমুখি লখনউ, পরিসংখ্যানে কারা এগিয়ে?

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: আইপিএলে আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) হায়দরাবাদের রাজীব গান্ধি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দরাবাদ ও লখনউ সুপার জায়ান্টস। প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারিয়ে জয় দিয়ে অভিযান শুরু করেছে হায়দরাবাদ। অন্যদিকে দিল্লির কাছে হেরেছে লখনউ। দুই দলই আজকের ম্যাচে জিততে মরিয়া হয়ে যে ঝাঁপাবে তা বলাই বাহুল্য।

প্রথম ম্যাচে ব্যাট হাতে গর্জে উঠেছিলেন হায়দরাবাদের ঈশান কিশন-ট্র্যাভিস হেড ও হাইরিখ ক্লাসেনরা। ‘অবাধ্য’ ক্রিকেটার হিসাবে পরিচিত ঈশান তো শতরানও পেয়েছিলেন। বল হাতে হর্ষল পটেল-সিমারজি‍ৎ সিংহরাও প্রতিপক্ষের খেলোয়াড়দের অল্প রানে বেঁধে রাখতে সক্ষম হয়েছিলেন। যদিও মহম্মদ শামি প্রত্যাশার ধারে-কাছে পৌঁছতে পারেননি। প্রথম ম্যাচে সহজ জয় পাওয়ায় অনেকটাই আত্মবিশ্বাসী প্যাট কামিন্সরা। লখনউয়ের বিরুদ্ধেও ব্যাটার ও বোলাররা নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন বলে আশাবাদী হায়দরাবাদের অধিনায়ক।

অন্যদিকে, প্রথম ম্যাচে দিল্লির কাছে হেরে খানিকটা হলেও ব্যাকফুটে রয়েছে লখনউ। দলের অধিনায়ক ঋষভ পন্থ চরম ব্যর্থ হয়েছেন। ৬ বলে শূন্য রান করে ফিরে চরম সমালোচনার মুখে পড়েছেন। তবে নিকোলাস পুরান ও মিচেল মার্শ প্রথম ম্যাচে রান পেয়েছেন। ডেভিড মিলারও শেষের দিকে জ্বলে উঠেছিলেন। বিদেশি খেলোয়াড়রা প্রত্যাশামতো খেললেও দেশীয় খেলোয়াড়রা নিজেদের তেমনভাবে মেলে ধরতে পারেননি। শার্দুল ঠাকুর, দিগবেশ সিংহরা উইকেট পেলেও দিল্লির ব্যাটারদের কাছে ‘ত্রাস’ হয়ে দাঁড়াতে পারেননি। তবে প্রথম ম্যাচের হার ভুলে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া ঋষভ পন্থরা।

আইপিএলে মুখোমুখি সাক্ষাতে অবশ্য হায়দরাবাদের তুলনায় অনেকটা এগিয়ে লখনউ। এখনও পর্যন্ত চার বার মুখোমুখি হয়েছে দুই দল। তার মধ্যে তিন বার জিতেছে লখনউ। একবার জয় পেয়েছে হায়দরাবাদ। প্রথম তিন সাক্ষাতে হারলেও গত বার লখনউয়ের বিরুদ্ধে জয় পেয়েছিলেন প্যাট কামিন্সরা।

‘এখন নতুন নেতা তৈরির সময়’, মুম্বইয়ের অধিনায়কত্ব ছাড়লেন অজিঙ্ক রাহানে

ভাঙা পা নিয়ে হাফ সেঞ্চুরি পন্থের, ৩৫৮ রানে থামল ভারতের প্রথম ইনিংস

চতুর্থ টেস্টের আগে বড় স্বস্তি ভারতীয় দলে, চোট সারিয়ে পুরোপুরি ফিট মারকুটে ব্যাটার

লর্ডসে ইতিহাস পন্থের, ভেঙে দিলেন ভিভ রিচার্ডসের রেকর্ড

ইংল্যান্ডের বিরুদ্ধে জোড়া শতরান করে বড় পুরস্কার পেলেন পন্থ

শাস্তি পেলেন ঋষভ পন্থ, কী দোষ ভারতীয় উইকেটরক্ষকের?

রাহুল-পন্থের জোড়া শতরান সত্বেও ৩৬৪ রানে গুটিয়ে গেল ভারতের দ্বিতীয় ইনিংস

৪১ রানে সাত উইকেট খুঁইয়ে ৪৭১ রানে শেষ ভারতের প্রথম ইনিংস

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00